Tuesday, March 31, 2026
Home Blog Page 36

শান্তর পারফরম্যান্স আউট অব দ্য বক্স: সুজন

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় পর গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রায় সব জায়গায় সমালোচনার শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২ ফিফটিসহ ১৮০ রান করে গ্রুপ পর্ব শেষে টুর্নামেন্টের নবম সেরা ব্যাটার হয়েছেন তিনি।

এবার শান্তর হয়ে সব সমালোচনার জবাব দিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরও ও যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে প্রেসার ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।

আরও পড়ুন: লজ্জার হার নিয়ে দেশের পথে টাইগাররা

সেমিতে যেতে না পারলেও বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে মোটেও হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে তিনি বলেন, প্রতিটি ম্যাচেই আমাদের ইমপ্রুভমেন্ট ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।

নিউজ হান্টার/জেএ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ হয়েছে রোববার (৬ নভেম্বর) ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচের মধ্য দিয়ে।

এরই মধ্যে শুক্রবার (৪ নভেম্বর) প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের ১ নম্বর গ্রুপে সবকটি ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। এছাড়া বিদায়ী ম্যাচে শনিবার (৫ নভেম্বর) শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমির টিকিট পেয়েছেন ইংলিশরা।

অন্যদিকে সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আর দিনের শেষে জিম্বাবুয়েকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত।

আরও পড়ুনঃ লজ্জার হার নিয়ে দেশের পথে টাইগাররা

সুপার টুয়েলভের লড়াই শেষে এখন চলবে ৪ দলের হাড্ডাহাড্ডি লড়াই। সেখান থেকেই জয়ী দুই দল খেলবে ফাইনালে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময়সূচি।

প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ৯ নভেম্বর, সিডনি।
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ভারত, ১০ নভেম্বর, অ্যাডিলেড।
ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, ১৩ নভেম্বর, মেলবোর্ন।

নিউজ হান্টার/জেএ

লজ্জার হার নিয়ে দেশের পথে টাইগাররা

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তান ম্যাচে জয় পেলে সোমবার (৭ নভেম্বর) সকালে সিডনির বিমান ধরতো টাইগাররা। কিন্তু সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশ দলের। সেমিতে যাওয়ার সুযোগ হাতছাড়া করে সকালে অ্যাডিলেট থেকে ঢাকার বিমানে চেপেছে টাইগাররা।

তবে বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে মোটেও হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। শেষ দুই ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও আসর জুড়ে উন্নতির ছাপ দেখছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ

সেমিতে না যাওয়ার হতাশা সঙ্গী হলেও এই দলেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই আমাদের ইমপ্রুভমেন্ট ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।

প্রসঙ্গত, দেশে ফিরছেন না তিন ক্রিকেটার। এর মধ্যে সাকিব আল হাসান যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন ছুটি কাটাবেন অস্ট্রেলিয়ায়।

নিউজ হান্টার/জেএ

মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা!

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম আজ মঙ্গলবার(১৯ অক্টবর)ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে জানান, শুনানি শেষে আদেশ পরে দেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন আসামিরা। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের হুকুমে এবং অন্য আসামিদের সহযোগিতায় বাদীকে ও তার পরিবারকে হয়রানি করা হয়েছে।

ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শন এবং মানহানিকর তথ্য বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে প্রকাশ করা হচ্ছে যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়।

হানিফ হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

0

মোঃ আশিক মিয়া, বাংগরা, মুরাদনগর-

কুমিল্লার বাংগরা বাজার থানার কুড়াখাল গ্রামে জুম্মার আযান দেয়াকে কেন্দ্র করে মসজিদে মুসল্লীকে কুপিয়ে হত্যার ঘটনার এজাহার নামীয় পলাতক আসামী জহির খাঁনকে গ্রেপ্তার করেছে বাংগরা বাজার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।

বুধবার রাতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জহির উপজেলার কুড়াখাল গ্রামের পইরন খাঁনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়,উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কুড়াখাল গ্রামের চাঞ্চল্যকর মুসল্লী হানিফ খান হত্যা মামলার এজাহার নামীয় ৪ নাম্বার পলাতক আসামী জহির খান ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাংগরা বাজার থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিমের যৌথ অভিযানে বুধবার মধ্যরাতে কসবা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই মামলায় এজাহার নামীয় আরো ৮জন আসামী এখনো পলাতক রয়েছে এবং এজাহার নামীয় ১নাম্বার আসামী শাহিন ভূইয়া কারাগারে রয়েছে। এব্যাপারে বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা আসামী জসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। মামলার তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হবে। এই মামলার বাকী আসামীদেরও গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ১৭ই সেপ্টেম্বর শুক্রবার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের বাইতুন নুর জামে মসজিদে জুম্মার আযান ভেতরে বাহিরে দেয়াকে কেন্দ্র করে রেজভী পক্ষ সুন্নী মুসল্লীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় হানিফ খান নামের এক মুসল্লী ঘটনাস্থলে নিহত হন এবং আরও ৭জন আহত হন। এঘটনায় নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ১০জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট আর নেই

0

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৪ অক্টোবর) এ খবর দিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, লার্স ভিকস নামের ওই কার্টুনিস্ট পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আর ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।

মুহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার পর হত্যার হুমকি পেয়েছিলেন ভিকস। এরপর থেকেই পুলিশের নিরাপত্তায় ছিলেন এই কার্টুনিস্ট। ২০০৭ সালে ওই কার্টুন প্রকাশ করা হয়। এ ঘটনায় বিশ্বের মুসলিমরা ফুঁসে ওঠে। মুহাম্মদ (সা.) এর কোনও চিত্র বা ব্যঙ্গচিত্র আঁকাকে ধর্ম অবমাননা বলে মনে করে মুসলিমরা।

রোববারের (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিকসের পার্টনার এই কার্টুনিস্ট নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

প্রেমের স্বীকৃতি না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন প্রেমিকার!

0

নেত্রকোনার জেলার কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নে আটিগ্রামে প্রেমের স্বীকৃতি না পেয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী। পেট্রালের আগুনে নারীর মুখমণ্ডল ও দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, সম্প্রতি সান্দিকোনা ইউনিয়নের পাইমাস্কা গ্রামের দুলাল মিয়ার ছেলে জামাল মিয়ার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে কলহ দেখা দিলে বিষয়টি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়। মামলা হওয়ার পর দেশের বাইরে চলে যান জামাল। আর মামলায় সহায়তা করতে গিয়ে আটিগ্রাম গ্রামের দেলোয়ার ওরফে দিলু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর।

স্থানীয়রা জানান, দিলু মিয়া ৫ সন্তানের জনক। গত কোরবানির ঈদের পর থেকে একটি হত্যা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন তিনি। কয়েকদিন আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বাড়িতে এসেছেন।
তার বাড়ি ফেরার সংবাদ পেয়ে আহত নারী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিলু মিয়ার বাড়িতে যান। সেখানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

বাড়ির লোকজন আগুন নিভিয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ঘটনা জানার পরপরই হাসপাতালে গিয়ে ভিকটিমের সঙ্গে কথা বলেছি। দিলু মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে। প্রেমের স্বীকৃত আদায়ের জন্য এই কাণ্ড ঘটিয়েছে ওই নারী।

তিলাওয়াতরত অবস্থায় কোরআনের ওপরই বৃদ্ধ হাফেজের মৃত্যু!

রোজা অবস্থায় পবিত্র রমজানে কোরআন তিলাওয়াতরত অবস্থায় কোরআনের ওপরই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন তুরস্কের এক বৃদ্ধ হাফেজ। এমন মৃ’ত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আলজাজিরা আরবি জানিয়েছে, হাজি আলি সুলফিক নামের ওই বৃদ্ধ হাফেজ তুরস্কের আইদান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনে মৃত্যুবরণ করেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে।

কোরআনের পাখি এই তুর্কি বৃদ্ধের মৃ’ত্যুকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফিরাতের দোয়া করছেন।

যে কারণে মাহফুজুর রহমানকে ডিভোর্স দিয়েছেন ইভা রহমান!

0

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান কে ডির্বোস দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা ইভা রহমান। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। এই বিয়ের পর নিজের পুরনো পদবিও মুছে ফেলেছেন ইভা। এখন থেকে নিজেকে ইভা আরমান বলেই দাবি করছেন তিনি।

এবার মাহফুজুর রহমানের সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন ইভা। দীর্ঘ ৯ বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কাটানোর পর, সন্তান ও নিজের ভবিষ্যতের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মাহফুজের অবহেলা তাকে বিচ্ছেদের পথে ঠেলেছে বলেও মন্তব্য করেন এই গায়িকা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইভা রহমান বলেন, ‘২০১২ থেকে আমরা আলাদা থাকা শুরু করি। আমি আর আমার ছেলে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে।

এভাবে একটি সম্পর্ক ঝুলন্ত থাকতে পারে না।’ ৯ বছর চেষ্টা করেও সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি বলেও জানান ইভা। এজন্য তিনি মাহফুজুর রহমানের অসহযোগিতাকে দায়ী করেছেন।