Tuesday, March 31, 2026
Home Blog Page 35

বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার: নাহিদ

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে। তাকে আপনারা ‘জাতির পিতা’ মনে করেন কি না- এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলো, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।’

আরও পড়ুন: বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলে আটক

আপনারা যদি আওয়ামী লীগের করা সবকিছু মনে করেন জাতীয় জাতীয়… এমন প্রশ্ন রেখে সরকারের এ উপদেষ্টা বলেন, ‘ভোটবিহীন সরকারেরই কোনো বৈধতা নেই। সে সময়ে অনেক কিছু করা হয়েছে। সবগুলো পুনর্গঠন ও পুনর্মূল্যায়ন করা হবে।’

বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে কি না এই সরকার- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’

তাহলে আমাদের কোনো জাতির পিতা থাকবে না, প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে। আমাদের ইতিহাস কিন্তু কেবল ৫২-তেই শুরু হয়নি। আমাদের ব্রিটিশবিরোধী লড়াই আছে, ৪৭ ও ৭১-এর লড়াই আছে, ৯০ ও ২৪ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছেন। তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।’

এইচএসসিতে পাস গুলিতে নিহত আফনান, কান্নায় ভেঙে পড়লেন মা

0

এইচএসসিতে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো সাদ আল আফনান পাটওয়ারী। ছেলের পাসের খবরে কান্নায় ভেঙে পড়েছেন আফনানের মা নাছিমা আক্তার।

লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আফনান। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের বাস টার্মিনাল এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার: নাহিদ

কান্নাজড়িত কণ্ঠে আফনানের মা নাছিমা আক্তার গণমাধ্যমকে বলেন, আফনানের ফলাফলে অনেক খুশি হয়েছি। কিন্তু যাকে নিয়ে আমি খুশি উদযাপন করবো, সে তো আমার কাছে নেই। গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে খুনিরা। আমার কোল শূন্য করে দিয়েছে তারা।

লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আফনান ভালো ফলাফল করেছে। এটি আনন্দের। কিন্তু সে তো আমাদের মাঝে নেই। তার ফলাফল শুনে আনন্দিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আফনান।

বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলে আটক

0

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে জয় জগন্নাথ ও মা বাসন্তী নামের দুটি ট্রলিং জসহাজসহ জেলেদের আটক করে। আটকদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন: শ্রমিক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মশিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে মশিউল ইসলাম বলেন, আটক জেলে ও জাহাজ দুটিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রমিক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

0

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ২১ দফা দাবিতে বিক্ষোভ করছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

বুধবার (১৬ অক্টোবর) উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকরা বকেয়াসহ বেতন বৃদ্ধি ও ২১ দফা দাবিতে মহাসড়কে নেমে এলে যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই রোডে চলাচলকারীরা।

দফায় দফায় শ্রমিকদের মহাসড়ক থেকে চলে যেতে পুলিশ অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণায় অনড় আন্দোলনকারীরা।

আরও পড়ুন: হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা

নানা ধরনের অনিয়ম তুলে ধরে আন্দোলনকারীরা জানান, কারখানার কর্মচারীদের বাবা-মা মারা গেলেও ছুটি দেওয়া হয় না। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের আমাদের বেতন বাড়ানো হচ্ছে না। এতে কর্মচারীরা কষ্টে দিন পার করছে। দ্রুত বেতনভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধ করতে হবে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা

0

‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেট এসে পৌঁছান শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন। এরপর শিক্ষার্থীদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের দিকে রওনা হন তারা।

আরও পড়ুন:

এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে-হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত-আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা-ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’- ইত্যাদি স্লোগান দেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করেন।

বারবিডার প্রথম সহ সভাপতি জনাব আসলাম সেরানিয়াবাত অপহৃত

0

আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পরিচয় দিয়ে শ্রেষ্ঠ কর দাতা ব্যবসায়ী, সিআইপি, গাড়ী ইমপোর্টার জনাব আসলাম সেরানিয়াবাতকে অপহরন করা হয়েছে।

তিনি গাড়ী মালিক ও ইমপোর্টার সমিতির প্রথম সহ সভাপতি। বারভিডার পক্ষ থেকে, তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটির পক্ষ থেকে বারবিডা সচিব মোস্তাফিজুর রহমান ভূইয়া। এক লিখিত বিবৃতিতে তা জানানো হয়।

গত ২৯ আগস্ট ২০২৪ রাত আনুমানিক ১১ টায় মিরপুর কালশী থেকে তাকে অপহরন করা হয়৷ পরিবারের সকলে, গভীর উদ্বেগ উৎকন্ঠায় সময় কাটাচ্ছে৷

সকল শুভানুধ্যায়ীরা তার নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন৷ একজন সজ্জন হিসেবে, ও আন্তরিক সৎ মানুষ হিসেবে সকল মহলে তিনি সমাদৃত। কার সিলেকশান নামে একটি বৃহৎ গাড়ীর শো রুম গত ২০ বছরের বেশী সময় ধরে চালিয়ে আসছেন৷

দেশবাসীর সকলের দৃষ্টি আকর্ষন করেছেন তার নিকটাত্মীয়রা। তাকে ফিরে পাওয়ার জন্য, প্রশাসনের ও সকলের সহযোগীতা কামনা করেছেন।

এই প্রসঙ্গে,
বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রথম সংবাদটি তুলে ধরলেন, দ্য আবদুল্লাহ আল মাসুম।(“বিশ্ব মানবাধিকার” এর বিশেষ শুভেচ্ছা দূত)

এস আলমের পকেটেই ইসলামী ব্যাংকের ৫০ হাজার কোটি টাকা

0

মাত্র বছর দশেক আগেও আইনকানুন পরিপালন, গ্রাহককে সেবা দেওয়া ও আর্থিক সূচকে অন্য সব ব্যাংককে ছাড়িয়ে গিয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সব গ্রাহকদের আস্থার জায়গা ছিল এই ব্যাংকটি। তবে ২০১৭ সালে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ।

এরপর সাড়ে ৭ বছরে নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থসংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক–তৃতীয়াংশ। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। ব্যাংক থেকে এই টাকা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ কর্মকর্তা-কর্মচারীদের নামে।

আরও পড়ুন: লুঙ্গি পড়েই পালাচ্ছিলেন নৌকার দুই কাণ্ডারি

ঋণ হিসেবে অর্থ বের করতে তৈরি করা হয় নতুন নতুন প্রতিষ্ঠান। আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন, অনেকটা একই কায়দায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়। এসব আর্থিক প্রতিষ্ঠান এখন বন্ধের উপক্রম, আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। পি কে হালদার ছিলেন এস আলম গ্রুপের মালিকানাধীন আভিভা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি তারল্যসংকটে ভুগছে। ২০১৭ সালে এস আলম গ্রুপ যখন ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, তখন এটিতে এস আলমের তিনটি প্রতিষ্ঠানের নামে ঋণ ছিল তিন হাজার ছয় কোটি টাকা। তখন ব্যাংকের মোট ঋণ ছিল ৬১ হাজার ৬৪১ কোটি টাকা আর আমানত ছিল ৬৮ হাজার ১৩৫ কোটি টাকা। কর্মকর্তা ছিলেন ১০ হাজারের কম। নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয়।

ফলে সারাদেশে ব্যাংকটির শাখা এখন ৩৯৫টি। এর বাইরে রয়েছে ২৫০টি উপশাখা। ২০২৩ সাল শেষে ইসলামী ব্যাংকে আমানত বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৫৬ কোটি টাকা ও ঋণ ১ লাখ ৬০ হাজার ২৬ কোটি টাকা।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে হওয়া ঢাকার মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মূলধন ১০ হাজার ৪১৪ কোটি টাকা। ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডেড ১ হাজার ৫৬২ কোটি টাকা ও নন–ফান্ডেড ঋণ ১ হাজার ৪২ কোটি টাকা ঋণ দিতে পারে। অর্থাৎ সব মিলিয়ে একটি গ্রুপ ঋণ পেতে পারে ২ হাজার ৬০৪ কোটি টাকা। হাজার হাজার কোটি টাকার ব্যাংকঋণের টাকা পাচার করতে তাই এস আলম গ্রুপ একাধিক গ্রুপ তৈরি করেছে, ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে।

লুঙ্গি পড়েই পালাচ্ছিলেন নৌকার দুই কাণ্ডারি

0

নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

১৩ আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে হওয়া ঢাকার মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার

ডিএমপি কমিশনার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

ছাত্র আন্দোলনে হওয়া ঢাকার মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা ৩১ আগস্ট মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া রাজধানী হওয়া মামলা ১৫ আগস্ট অর্থাৎ আগামীকালের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা ও প্রতারণামূলক মামলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে সেগুলো প্রত্যাহার করা হবে। আর সারাদেশে হওয়া এ ধরনের মামলা প্রত্যাহার করা হবে ৩১ আগস্টের মধ্যে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের প্রতিবেদনে গায়েবি মামলার প্রমাণ করে দিলেও দুর্ভাগ্যবশত আমাদের বিচার বিভাগের চোখে তা পড়েনি। কেন পড়ত না, আমি খুব অবাক হতাম। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন তা জানার। অবশ্যই গায়েবিসহ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক যত মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করে নেব। পরের পদক্ষেপেই আমরা দেখব।

এ ছাড়া রোজিনা ইসলামের পাসপোর্ট ফেরত দেয়া হয়েছে। তিনিসহ ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে করা মামলা বৃহস্পতিবার প্রত্যাহার করা হবে।

আয়নাঘরের ভুক্তভোগীদের সহায়তা দেওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন, তাদেরও কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার সুযোগ তাদের রয়েছে। মনে রাখবেন, এ ট্রাইব্যুনালে যেকোনো ব্যক্তি মামলা করতে পারবেন। কাজেই তারা গুমের মামলা করতে পারেন। পরে রাষ্ট্রীয়ভাবেও আমরা উদ্যোগ নিতে পারি। এ নিয়ে আমরা সিরিয়াসলি ভাবিনি। আমরা এখন জুলাই হত্যাকাণ্ডে মনোযোগ দিয়েছি।

এ বিষয়ে তিনি আরও বলেন, আয়নাঘরে গুমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই এটিকে খাটো করে দেখছি না। অবশ্যই এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের যে কেউ আমাদের সহায়তা চাইলে আমরা করবো।

জুনেই প্রকাশ হবে প্রতীক ইয়াসিরের নতুন গান ‘বাক্সবন্দি’

0

বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসির। নিজের দারুণ মেধা দিয়ে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন শ্রোতাদের মনে। বিভিন্ন ধারা ও প্রজন্মের গান দিয়ে চমকে দিয়েছেন ভক্তদের।

এবার তার নতুন চমকের অপেক্ষায় ভক্তরা। জানা গেছে আগামী জুনেই প্রকাশ পাবে তার নতুন গান ‘বাক্সবন্দি’। তাসনিম সাদিয়ার কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন। আগামী জুনেই প্রতীক ইয়াসিরের অফিসিয়াল ভেরিফাইড ইউটিউব চ্যানেলে রিলিজ হবে গানটি।

ভিন্নধারা এ গানটি নিয়ে প্রতীক ইয়াসির বলেন, এ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গানটি গতানুগতিক গান থেকে ভিন্ন হবে। আশা করি সবার ভালো লাগবে।

প্রসঙ্গত, তার গানের জগতের শুরুটা হয়েছিল কিশোর কালেই। তখন মাত্র অষ্টম শ্রেণিতে পড়তেন তিনি। ‘ফেবলস’ নামে একটি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসাবে তার যাত্রা শুরু হয়। তিনি সঙ্গীতের প্রতি ছিলেন মনোযোগী এবং দৃঢ়প্রতিজ্ঞ। এরপর ১৯৯৮ সালে তিনি ‘সাউন্ড’ নামের একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন। যার প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তিনি নিজেই।

প্রতীক ইয়াসির এবং তার ব্যান্ড ‘সাউন্ড’ ২০০২-২০০৫ সাল পর্যন্ত যৌথ অ্যালবাম প্রকাশ করেছে, গানের শিরোনাম ছিল ‘প্রথম’ এবং ‘অতীত স্মৃতি’। তিনি দেশ-বিদেশে ২০০টিরও বেশি শো করেছেন। সঙ্গীত ছিল সর্বদা তার প্রথম অগ্রাধিকার এবং এটি ছাড়া তিনি অন্য কোন উপায়ে নিজের অস্তিত্ব কে খুজে পেতেন না। এরপরও কয়েক বছর বিরতি নিতে হয়েছিল তাকে। পরে ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে এসে নতুনভাবে শুরু করেন তিনি। এরপর ‘এতো পথ’, ‘তোমার জন্য’, ‘এবি ম্যাশআপ’ এবং ‘লাভ ম্যাশআপ’ নামে তিনটি ইংরেজি মিউজিক ভিডিওসহ চারটি গান প্রকাশ করেছেন তিনি।