Sunday, August 23, 2026
Home Blog Page 30

আবারও তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

ভারতে বসবাসরত বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। আলোচিত এই লেখিকার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) থেকে তসলিমা নাসরিনের অ্যাকাউন্টটি এমন ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে। সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে।

তার আইডিতে ঢুকলে দেখা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর মাকেও জিম্মি করলেন যুবলীগ নেতা!

হঠাৎ এ ‘রিমেম্বারিং’ শব্দে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনরা। কেননা কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

প্রসঙ্গত, আইডি ‘রিমেম্বারিং’ হওয়ার ঘটনা এবারই প্রথম নয় তসলিমা নাসরিনের। ২০২২ সালেও একবার অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়েছিল তার। তবে সেসময় এক্স এ পোস্ট করে তিনি জানিয়েছিলেন, জীবিত আছেন। কিন্তু এবার কোনো বার্তা এখনও দেননি তিনি।

স্ত্রীকে হত্যার পর মাকেও জিম্মি করলেন যুবলীগ নেতা!

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রী বিউটি আক্তারকে (৩৩) জবাই করে হত্যার পর নিজের মা শামসুন নাহারকে (৮০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা জমির উদ্দিনের বিরুদ্ধে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর নিজের মাকে হত্যার ভয় দেখিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা গলায় ছুরি ধরে জিম্মি করে রাখেন জমির।

বিউটি উপজেলার বৈলতলী এলাকার শফিক উল্লাহর মেয়ে। জমির উদ্দিন উপজেলার সৈয়দাবাদ এলাকার নাসির চৌধুরীর ছেলে। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা।

আরও পড়ুন: কলকাতার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক

স্ত্রীকে হত্যার ঘটনাটি জানাজানি হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশসহ এলাকার মানুষজন জমিরের ঘরের সামনে উপস্থিত হয়। তাকে আটক করা হলে গলায় ছুরি ধরে নিজ মাকে হত্যা করবে বলে হুমকি দেয়। পরে নানা কৌশল অবলম্বন করে তার মাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় জমিরকে।

জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে বিউটিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তিনি তার মাকে ছুরি ধরে ঘরের একটি কক্ষে জিম্মি করে রাখেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা তার মাকে ছুরি ধরে জিম্মি করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা কৌশলে প্রথমে জিম্মি মাকে উদ্ধার করে। এরপর তাকে আটক করা হয়।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে বেশ সমালোচিত হন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই সাংবাদিককে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আলোচিত এই সাংবাদিকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ময়ূখ রঞ্জন ঘোষের অ্যাকাউন্টটিতে এমন ‘রিমেম্বারিং’ দেখা যাচ্ছে। সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে। তার আইডিতে ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করি যারা ময়ূখকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

হঠাৎ এ ‘রিমেম্বারিং’ শব্দে গুঞ্জন তৈরি হয়েছে অনলাইন মাধ্যমে। কেননা কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

আরও পড়ুন: ফের শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

ময়ূখের এ অ্যাকাউন্টের তথ্য মতে, সর্বশেষ তিনি রিপাবলিক বাংলার জ্যেষ্ঠ সম্পাদক ও হেড অব ইনপুটের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নিউজ-১৮ বাংলা, টাইমস নাউ, এবিপি আনন্দে কাজ করেছেন।

প্রসঙ্গত, ময়ূখ রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের সমালোচিত হয়েছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যায়িত করেন সাধারণ মানুষজন।

ফের শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগকে শেখ হাসিনা আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেননি। তবে সম্প্রতি হাসিনার কণ্ঠ সদৃশ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নোটিজেনদের দাবি, ভারত বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। সেসব ফোনালাপই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

রোববার (২৭ অক্টোবর) একটি নতুন ফোনআলাপ ভাইরাল হয়েছে। নিউজহান্টারের পাঠকদের জন্য ফোন আলাপটি হুবহু তুলে ধরা হলো-

আরও পড়ুন: নোয়াখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

ফোনকলে হাসিনার কণ্ঠ সদৃশ একজনকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বাড়ি ঘর নেই? সব কথা কি বলে দিতে হয়?’

ফোনকলের অন্য প্রান্তের কণ্ঠটি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের দাবি করা হচ্ছে। তিনি বর্তমানে কোথায় আছেন তা কারোরই জানা নেই।

হাসিনা বলেন, ‘যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে। বেশি ভালো থাকবেন না আপনি। দেখো ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টেকে কি না? কাউকে পালাতেও দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটাও অস্ত্র থাকবে না।’

এ সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি নেত্রী, আলহামদুলিল্লাহ। আপনার কথায় আমরা ভরসা রাখছি।’

শেখ হাসিনা বলেন, ‘একদম একদম।’

আরও পড়ুন: সিরাজগঞ্জের তিন হাসপাতালকে জরিমানা

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনার কৌশলে এগুন নেত্রী। তবে সবাইকে সব কাজ বরাদ্দ রেখে।’

শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে, আমি সবাইকে বলছি, তোমরা শুধু দুই মাস অপেক্ষা করো। কিছু বলো না।’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি নেত্রী।’

শেখ হাসিনা বলেন, ‘ওরা ফেল করবে, আর আমরা যদি কিছু করি, তখন বলবে আমাদের জন্য করতে পারে নাই। সেটা আর বলার মুখ নেই। জাতীয় আন্তর্জাতিকভাবেও ওই যে সুদখোর ইউনুসের গুটি গুটি চেহারার দ্বার আটকে গেছে মানুষের কাছে।’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি নেত্রী অলরেডি বাংলার মানুষ বুঝে গেছে। মানুষ ভয়তেই কেউ মুখ খুলতে পারছে না।’

শেখ হাসিনা বলেন, ‘এখন ভয় পাওয়ার কিছু নেই, এখন ওদের ভয় দিতে হবে।’

আরও পড়ুন: সিটি ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি নেত্রী, ওই যে আমাদের গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলার চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী, আর ইউনিয়নের চেয়ারম্যান পরপর ছিলাম দুই বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালাই পুড়াই দিছে। আমারও বাড়ি গাড়ি সব জ্বালাই পোড়াই দিছে নেত্রী। আমাদের অসংখ্যা মামলা দিছে, আপনি শুধু আমাদের জন্য দোয়া রাখবেন।’

শেখ হাসিনা বলেন, ‘না আমি একটা কথা বলি, তোমাদের বাড়ি পোড়াই দিছে কে?’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘ওরাই নেত্রী, জামায়াত বিএনপি সকলই।’

শেখ হাসিনা বলেন, ‘তাদের ঘর-বাড়ি নেই?’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি আছে।’

শেখ হাসিনা বলেন, ‘তাহলে, সবকিছু কি প্রকাশ্যে করতে হয়।’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি না, না নেত্রী।’

শেখ হাসিনা বলেন, ‘তোমাদের নাই, তাহলে কারো ঘর-বাড়ি থাকবে না।’

আরও পড়ুন: চাকরি দেবে আড়ং, কর্মস্থল ঢাকা

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘একটা সংশয় নেত্রী, মাননীয় নেত্রী গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি। কিংবা তাদের বাড়ি-ঘরেও ওরা যায়নি। ওরা কিভাবে এটাকে?’

শেখ হাসিনা বলেন, ‘শোনো ওরা দেখে যেগুলি পোটেনশিয়াল, যেগুলি দেখে একেবারেই শক্ত তাদের ওরা তালিকা করে। সবাইকে কাউন্ট করে না। সেইজন্য বললাম, যাদের বাড়িঘর পোড়া গেছে, তাদের হিসাব নেওয়া হচ্ছে, কারা পোড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পোড়ে তাদেরও পুড়বে।’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জ্বি নেত্রী, জ্বি নেত্রী আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে কথা বলে বুকটা ভরে গেলো নেত্রী। আপনি ভালো থাকবেন।’

শেখ হাসিনা বলেন, ‘মামলা, আমারতো শুধু গোবিন্দগঞ্জ না, আমারতো সারা বাংলাদেশে ২২৭টি মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো। তোমরাও তালিকা করো। ২২৭ মার্ডারের লাইন্সেস পেয়ে গেছি। এক মামলায় যে শাস্তি, শোয়া দুইশো মামলায় একই শাস্তি। তাই না। ঠিক আছে সেই শাস্তি নেবো। তার আগে শোয় দুইশো হিসাব করে নেবো। এটা যেন মাথায় থাকে।’

সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’

শেখ হাসিনা বলেন, ‘এবার একবার আসতে পারলে কেউ ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: ফিলিপাইনে মৌসুমি ঝড়ে মৃত্যু বেড়ে ১০০

জানা গেছে, শাকিল আলম বুলবুল ছাত্রজীবন থেকেই ছিলেন সন্ত্রাসী। হত্যা গুম খুনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে পারদর্শী হওয়ায় সাবেক এমপি আবুল কালাম আজাদ তাকে সহজেই কাছে টেনে নেন। তার কাজে সন্তুষ্ট হয়ে সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান বানান। চেয়ারম্যান থাকাকালীন তিনি ধর্মীয় কাজের নামে সরকারি বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় আসামি হন।

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চিহ্নিত পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার চরমটুয়া গ্রামের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির (১৮)।

আরও পড়ুন: সিরাজগঞ্জের তিন হাসপাতালকে জরিমানা

তাদের কাছ থেকে ২টি পাইপগান, ৩টি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহারের ৭টি মোবাইল জব্দ করা হয়েছে।

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরমটুয়া এলাকায় সেনাবাহিনীর দুটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। পরে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সিরাজগঞ্জের তিন হাসপাতালকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ অক্টোবর) দুপুরের এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।

অভিযানে উপজেলার চালা এলাকার ঢাকা জেনারেল হাসপাতালকে এক লাখ, বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সিটি ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

ইউএনও আফিয়া সুলতানা কেয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত ফি, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, বেলকুচি আর্মি ক্যাম্প কমান্ডার আব্দুর কাইয়ুম ও সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম।

সিটি ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

0

কার্ড অ্যাম্বাসেডর’ পদে জনবল নিয়োগ দেবে দ্য সিটি ব্যাংক পিএলসি। তবে কতজনকে নিয়োগ দিবেন সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ সময় ৩ নভেম্বর।

প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: কার্ডস কাস্টমার সার্ভিস, কার্ডস, রিটেইল ব্যাংকিং
পদের নাম: কার্ড অ্যাম্বাসেডর
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ৩০ হাজার টাকা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৪-৩০ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর
আবেদনের নিয়ম: আগ্রহীরা City Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে আড়ং, কর্মস্থল ঢাকা

0

‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ৩-৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা Aarong এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

ফিলিপাইনে মৌসুমি ঝড়ে মৃত্যু বেড়ে ১০০

ফিলিপাইনে মৌসুমি ঝড় ট্রামির আঘাতে এখন পর্যন্ত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো অন্তত ৩৬ জন নিখোঁজ রয়েছেন।

গত বৃহস্পতিবার আঘাত হানে এই ঝড়। রোববারও ঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোয়ও চলছে উদ্ধার অভিযান।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, এ বছর দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়গুলোর মধ্যে এটি একটি ছিল। ঝড়ের তাণ্ডব থেকে প্রাণ রক্ষা পেতে সাড়ে ৫ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন।

আরও পড়ুন:

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিকোল অঞ্চলে। সেখানে ৩৮ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে বলে জানা গেছে। বেশির ভাগই ডুবে মারা গেছেন।

বিকোল অঞ্চলের পুলিশের পরিচালক আন্দ্রে ডিজোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে বলেছেন, ‘আমরা এখনো অনেক ফোন পাচ্ছি। আমরা সাধ্যানুযায়ী সবচেয়ে বেশি সম্ভব মানুষকে রক্ষার চেষ্টা করছি। আশা করি, আর কেউ মারা যাবে না।’

ওই অঞ্চলের কয়েকটি এলাকায় অনেক মানুষ এখনো বাড়ির ছাদে বা ওপরের তলায় আটকা পড়ে আছেন বলেও জানান তিনি।

চট্টগ্রামে ২৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

0

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে ২৭ লাখ টাকার ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৭) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জিয়া উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে।

শনিবার বিকেলে চকবাজার থানার ডিসি রোড এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

শরীফ উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারি জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা। জিয়া উদ্দিনের বিরুদ্ধে রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে।