Tuesday, March 31, 2026
Home Blog Page 31

‘রাষ্ট্রপতি অপসারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না’

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখানে আজ শপথ নিয়েছি আমাদের যে স্বাধীনতা সেটা যে কোনো মূল্যে রক্ষা করবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে ৫ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বিএনপি চেয়ারপারসন অসুস্থ তা সত্ত্বেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই দেশের স্বার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র-জনতার অভ্যুত্থানের সফল পরিণতিতে তাদের ভূমিকা অক্ষুণ্ন থাকবে। বাংলাদেশের যারা ভালো চায় না তাদের প্রতিহত করার জন্য যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:

রাষ্ট্রপতি অপসারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে বৈঠক করেছে এ বিষয়ে বিএনপির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, বিএনপির যে সর্বোচ্চ ফোরাম রয়েছে সেই ফোরামে আলোচনা হবে আলোচনা শেষে আমাদের অবস্থান পরিষ্কার করবো। আমরা এর আগেও বলেছিলাম গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লব যদি সংগত করতে হয় তাহলে কোনোরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তার জন্য বেশি প্রয়োজন দ্রুত নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন করা।

নির্বাচন বিলম্বিত হলে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে যুবদলের সাবেক সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

0

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক।

গোয়েন্দা প্রধান বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন:

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে।

‘সৎ-নীতিবান অফিসাররাই পদোন্নতির দাবিদার’

সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলীসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ অক্টোবর) ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন তিনি।

পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। এসময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। একই সঙ্গে স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদসহ সব বীর সেনানীকে, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আরও পড়ুন:

প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন।

এছাড়া যে সব অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেসব অফিসারকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আরও পড়ুন:

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

0

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভান্ডারবেড়িয়া এলাকায় জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে একটি প্রাইভেটকার দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন সাইকেল আরোহীকে পরপর ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে নয়নজুলি নদীতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

তমলুক থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি শনিবার গভীর রাতে ঘটেছে। ১১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়িটি দিঘার দিকে যাচ্ছিল। পরপর কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলি নদীতে পড়ে যায়। আহতদের স্থানীয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহগুলো উদ্ধার করে এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গাড়িটি উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে অধ্যাদেশটি অনুমোদন করা হয়।

আরও পড়ুন: ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা

বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমাও হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

এছাড়া, এ অধ্যাদেশের আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠন করে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে– এরূপ বিধি সংযোজন করবে।

পরীমনির জন্মদিন আজ

0

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনির জন্মদিন আজ। ৩২ বছর পেরিয়ে ৩৩ বসন্তে পা দিলেন লাস্যময়ী এ নায়িকা। ১৯৯২ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহন করেন তিনি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম (উইকিপিডিয়ার তথ্যে শামীম আফজাল), মা সালমা সুলতানা।

মাত্র ৩ বছর বয়সে মা-কে হারান পরী। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। চলতি বছরের জুলাইতে সেই নানাকেও হারিয়েছেন। বর্তমানে দুই সন্তান আর কাজ নিয়েই ব্যস্ত থাকেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমনির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমনি।

শিগগিরই ‘ফেলুবক্সী’ নামে এক ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পাবে আগামী মাসে।

সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরও পড়ুন: ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা

ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, মোস্তাফা কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

জারি করা গেজেটে উল্লেখ করা হয়েছে, গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ বন্ধ

‘১৫ জুলাই ২০২৪ তারিখ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে।’

গেজেটে আরও বলা হয়, সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং ওই আইনের তফসিল-২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

বৈরী আবহাওয়ায় বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ বন্ধ

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় দানার ফলে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বেলা ১১টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টায় নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

উপ-পরিচালক বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ধেয়ে আসছে দানা, আতঙ্ক বাড়ছে উপকূলে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে দানা। ফলে সকাল থেকে এ উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্নের পাশাপাশি বৃষ্টিপাতও বাড়ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ। একই সঙ্গে ঘূর্ণিঝড়কে ঘিরে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব এলার্ট ওয়ান জারি করেছে।

এলার্ট বাড়লেই তখন বন্দরে সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইয়া।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

তিনি আরও বলেন, এরইমধ্যে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রচণ্ড বাতাস ও বৃষ্টির হচ্ছে সুন্দরবনের দুবলার চরেও। সেখানে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, এখানে প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয়কেন্দ্র ও ১৩২০ জন স্বেচ্ছাসেবক। সেইসঙ্গে মেডিকেল টিম, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনা খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি।