Thursday, April 2, 2026
Home Blog Page 146

সারাবিশ্বে করোনায় মৃত্যু ১০ হাজার ২৩৭ জনের মৃত্যু

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ২৭ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ২৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭৭৩ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৪৭০ জনের।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

জলমগ্ন পুরো মিরপুর

0

ঘণ্টাখা‌নে‌কের বৃ‌ষ্টি‌তে মিরপুর-২ এর প্রধান সড়ক, ১০ নম্বর গোল চক্কর থে‌কে মিরপুর-১১, মিরপুর-১২, পল্লবীসহ পুরো এলাকায় ভয়াবহ আকার ধারণ ক‌রে‌ছে। জলাবদ্ধতার কারণে সব ধর‌নের যানবাহন আট‌কে ‌আছে রাস্তায়।

জলাবদ্ধতার কার‌ণে কা‌জিপাড়া, শ্যাওড়াপাড়ার প্রধান সড়ক ও সেনপাড়া এলাকায় বে‌শিরভাগ এলাকা ডু‌বে গে‌ছে। রাস্তার পা‌শের ফুটপা‌তেও পা‌নি জ‌মে যাবার কার‌ণে গা‌ড়ি চলাচ‌লে অসুবিধার পাশাপা‌শি মানুষজন হাঁটার অবস্থাও নেই। কিছু মানুষ‌কে ছাতা মাথায়, হা‌তে জু‌তো নি‌য়ে পা‌নি মা‌ড়ি‌য়ে চলতে দেখা গে‌ছে।

বৃ‌ষ্টি একটু ক‌মে আসলেও রাস্তার পা‌নি কো‌নো‌দি‌কে নাম‌তে পার‌ছে না। প্লা‌স্টিকসহ বি‌ভিন্ন আবর্জনার কার‌ণে ড্রেনেজ লাইন বন্ধ হ‌য়ে ‌আছে। তাছাড়া মে‌ট্রো‌রে‌লের কাজ চলার কার‌ণে রাস্তা সরু হ‌য়ে ‌আছে।

এক ঘণ্টার বৃ‌ষ্টি‌তে জমে যাওয়া পা‌নি নে‌মে রাস্তা ঘা‌টের অবস্থা স্বাভা‌বিক হ‌তে অন্তত ৫/৬ ঘণ্টা লাগ‌বে ব‌লে জানা‌লেন সেনপাড়ার স্থানীয় বা‌সিন্দা তা‌রেকুল ইসলাম।

এনএইচ২৪/জেএস/২০২১

হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে শনিবার সকাল ৯টার দিকে বজ্রপাতে আকবর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, কৃষক আকবর আলী আউশ ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে বাড়ির পূর্ব পাশে কোদাল নিয়ে মাঠে যান।

সকাল ৯টার দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মিরপুর ইউনিয়নের মেম্বার শামীম আহমদ বলেন, খবর পেয়ে নিহতের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

0

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে তারা মারা যান।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২২০ জন। এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের করোনা পরীক্ষা শেষে ৮৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৭ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন।

মৃত ব্যক্তিরা হলেন, আশরাফ হোসেন, রহিমা খাতুন, জুলমত গাজী ও সামছুর রহমান।

মৃত ব্যক্তিদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আশরাফ হোসেন ও সকালে রহিমা খাতুন, জুলমত গাজী এবং সদর হাসপাতালে সামছুর রহমান মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এনএইচ২৪/জেএস/২০২১

ব্যাপক অস্থিরতা স্বর্ণের দামে

সারাবিশ্বে ব্যাপক অস্থিরতা দেখা গেছে স্বর্ণের দামে। সপ্তাহের শেষ কার্যদিবস প্রতি আউন্স স্বর্ণের দাম ২০ ডলারের ওপরে বাড়লেও সপ্তাহজুড়ে কমেছে দামি এই ধাতুর দাম।

মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। মাঝে কিছুটা দাম কমলেও গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত প্রায় ২ মাস ধরে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে।

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দু’দফায় ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সর্বশেষ গত ২৩ মে থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, বর্তমানে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশে যখন স্বর্ণের দাম বাড়ানো হয়, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৮১ ডলার। গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার পর তা বেড়ে ১ হাজার ৯০৩ দশমিক ২০ ডলারে উঠে।

তবে বুধবার ও বৃহস্পতিবার বড় দরপতন হলেও পরবর্তী আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮৭০ ডলারে নেমে আসে। ফলে সপ্তাহ শেষে স্বর্ণের বড় দরপতন হবে এমন ধারণা করা হচ্ছিল।

কিন্তু শেষ কার্যদিবস শুক্রবার ঘুরে দাঁড়ায় স্বর্ণের বাজার। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ২০.২০ ডলার। এতে সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০.৮৫ ডলার। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে দশমিক ৬২ শতাংশ বা ১২.৩৫ ডলার।

এনএইচ২৪/জেএস/২০২১

কনে সাজাতে দেরি হওয়ায় দু‘পক্ষের সংঘর্ষ

0

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নর মধুখালী গ্রামে কনে সাজাতে দেরি হওয়ায় শুক্রবার (৪ জুন) বিকেলে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ১২ জন।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সঙ্গে পার্শ্ববর্তী মডুবী ইউনিয়নের মাঝের দওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়।

বুধবার (২ জুন) বরপক্ষ এসে বউকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান। বিকেলে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায় তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হন। পরে বর ও কনেকে নিয়ে বাড়ি ফিরে যায় কনেপক্ষ।

এনএইচ২৪/জেএস/২০২১

গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘লালন করি মুক্তিযুদ্ধ’ সংগঠনের এ কর্মসূচীর আয়োজন করে।

শনিবার সকালে কমলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। পরে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী।

স্বেচ্ছাসেবী সংগঠন টিম গেরিলার সভাপতি নির্ঝর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, কবি মিন্টু রায়, যুবলীগ নেতা বুলবুল অহম্মেদ হাজরা, অনুবাদ সংগঠনের পরিচালক প্রদ্যোত রায় বক্তব্য রাখেন।

এনএইচ২৪/জেএস/২০২১

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

0

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা ও সিভিল সার্জন অফিস যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

শনিবার (৫ জুন) সকালে শহরের মিয়াপাড়া এলাকায় মেরীস্টোপ ক্লিনিকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।

এসময় পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান।

এ ক্যাম্পেইনে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুই সপ্তাহ ধরে জেলায় ১ লক্ষ ৮১ হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৯৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৪৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন

এনএইচ২৪/জেএস/২০২১

ঘোড়াঘাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

0

পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজনএই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরীনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (৫ই জুন) প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এ সময় প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের অনুপস্থিতিতে তার পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা রুমানা আকতার রুমি।

এছাড়াও খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী ও শাহ নেওয়াজ। এ মেলায় মোট ২৪টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।

এনএইচ২৪/জেএস/২০২১

অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ আটক ৭

0

করোনা সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্ত জুড়ে চলছে বিজিবির কঠোর নজরদারী। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার চারটি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

সদর উপজেলার ভোমরা, তলুইগাছা, কুশখালী ও কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে অবৈধ পথে দেশে ফিরে আসা দুই মানবপাচারকারীসহ ৩৩ নাগরিককে আটক করেছে বিজিবি।

এদিকে, প্রতিদিন জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মানুষ বাংলাদেশে প্রবেশ করায় করোনার ভেরিয়েন্ট আতংক বাড়ছে সাধারন মানুষের মধ্যে।

আটককৃতরা হলেন, মানবপাচারকারী হাসানুর রহমান, সোনিয়া আক্তার, জেসমিন, আলীম গাজী, আসাদ সরদার, আলম হোসেন ও রবিউল ইসলাম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উক্ত ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে।

একই সাথে সীমান্তে কঠোর নজরদারীতে জারী করা হয়েছে। তিনি আরো জানান, শুক্রবার রাতে ভোমরা, তলুইগাছা, কুশখালী ও হিজলদী সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে দেশে প্রবেশের সময় এক মান্বপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার পদ্মশাখরা, কুশখালী ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থানায় সোপর্দ করা হবে

এনএইচ২৪/জেএস/২০২১