Thursday, April 2, 2026
Home Blog Page 145

রাজধানীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

0

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে শনিবার দুপুরের দিকে বজ্রপাতে পাখি নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় শিশুদের সঙ্গে খেলা করছিল পাখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত শিশু পাখির বাসা আবুল হোটেলের পেছনে।

এনএইচ২৪/জেএস/২০২১

১০০ দিন সাগরে ভেসেছে ৮১ রোহিঙ্গা

১০০ দিন সাগরে ভেসে বেড়ানোর পর ৮১ জন রোহিঙ্গাকে বহনকারী নৌকা ইন্দোনেশিয়ার নির্জন একটি দ্বীপে ভিড়েছে।

শুক্রবার (৪ জুন) দেশটির আচেহ প্রদেশের ইদমান দ্বীপে ছোট কাঠের নৌকাটির সন্ধান পাওয়া যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা-মানসিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান রিমা পুত্র শাহ জানিয়েছেন, লোকসিউমাউই শহর থেকে ২ ঘণ্টা সময় লাগে দ্বীপটিতে যেতে। এটি জেলেরা বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করে।

তিনি জানান, ‘আমাদের মাঠপর্যায়ের কর্মীরা শরণার্থীদের সঙ্গে দেখা করেছে। তিন মাস ধরে সাগরে ভেসে বেড়ানোর কথা জানিয়েছে তারা। ভারত থেকে আচেহতে তারা ১০০ আসনের দুই ইঞ্জিনের একটি নৌকায় ছিল।

তিনি আরও জানান, ‘তাদের অবস্থা আসলেই খুব খারাপ এবং দ্বীপটিতেও কোনো সুযোগ-সুবিধা নেই। এটি মশাতে পূর্ণ। তারা মূল ভূখন্ডের কাছে রয়েছে এবং তাদেরকে আচেহতে পুনর্বাসন করা হবে কী হবে না সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।’

প্রসঙ্গত, আচেহ প্রদেশ ঐতিহাসিকভাবেই রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থক। এই প্রদেশটি ইসলামি শরিয়াহ আইন প্রতিপালন করে। গত বছরের ভেসে আসা প্রায় ৪০০ শত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছিল কর্তৃপক্ষ।

এনএইচ২৪/জেএস/২০২১

সন্ধ্যায় মুখোমুখি হবে সাকিব-তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের ৩য় রাউন্ডের ম্যাচে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলার মাঠে নামবেন দেশের ক্রিকেটের দুই সুপারস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউবে ম্যাচটি দেখা যাবে।

দুই দল লিগে এখনও কোনো ম্যাচ হারেনি। দুই রাউন্ডের দুটি জিতেছে। ফলে আজকের ম্যাচটি রীতিমত উত্তাপ ছড়াচ্ছে। পাশাপাশি দুই দলে সাকিব ও তামিমের মতো মহাতারকা আছেন বলেই ম্যাচকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস।

এনএইচ২৪/জেএস/২০২১

চাঁদাবাজির মামলায় কারাগারে লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়াল

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ এম এ আউয়াল এবং টিটু নামে আরেক আসামিকে পল্লবী থানায় দায়ের করা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ জুন) ২ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব-ইন্সপেক্টর অনয় কুমার।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২ জুন আউয়ালসহ আরও দুই জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল গত মাসে আউয়ালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাদেশে করোনায় নতুন ৪৩ জনের মৃত‌্যু, শনাক্ত ১৪৪৭

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৪৩ জনের মৃত‌্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১২ হাজার ৮০১ জন।

শনিবার (৫ জুন) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

৪ জুন সকাল ৮টা-৫ জুন সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৪৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩১৪জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করুন : প্রধানমন্ত্রী

0

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছ রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সঙ্গে আমি দেশবাসীকে আহ্বান জানাব, যে যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান। সবাই অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগান।

তিনি বলেন, গাছের যত্ন করার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যেন টিকে থাকে সে জন্য যত্ন করতে হবে। আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ—এ ধরনের গাছ লাগাবেন।

তিনি আরও বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এ দেশ আমাদের। আজ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।

‘আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এ দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ বছরের নিষেধাজ্ঞা ফেসবুকের

বহুল আলোচিত-সমালোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৪ জুন) এ সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

তবে এটা ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে কার্যকর হওয়ায় আর ১৯ মাস পর নিষেধাজ্ঞা মুক্ত হতে পারেন তিনি। সেক্ষেত্রে ২০২৩ সালের ৭ জানুয়ারির পর ফেসবুক কর্তৃপক্ষ বিচার-বিশ্লেষণ করে দেখবে তার অ্যাকাউন্টের মাধ্যমে জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা।

যদি না থাকে তাহলে তার অ্যাকাউন্ট ফেরত দেওয়া হবে। আর যদি থাকে তাহলে বাড়তে পারে এই নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পরও যদি ট্রাম্প ফেসবুকের নিয়ম-নীতি ভঙ্গ করেন তাহলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেওয়া হবে।

শুক্রবার এমনটাই জানিয়েছেন ফেসবুকের বৈশ্বিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ।

এনএইচ২৪/জেএস/২০২১

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু রেকর্ড

নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ব্ল্যাক ফাঙ্গাসে ৬৫ বছরের এক ব্যাক্তির মৃত্যু রেকর্ড করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌদেল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানায়, নেপালে এখন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১০ জন। মারা যাওয়া ৬৫ বছরের ওই ব্যক্তি নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

তিনি বলেন, ‘নাকের সোয়াব টেস্টে ফাঙ্গাসের অনেক বেশি উপস্থিতি এবং একটি বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে শ্লেষ্মা দেখা গেছে… ৩ জুন তিনি মারা গেছেন।’

এনএইচ২৪/জেএস/২০২১

গোপালগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।

শনিবার (৫ জুন) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিটা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন টঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস।

পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মিলন মোল্লা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রদর্শনীতে ২০টি স্টলের কৃষক ও খামারীরা তাদের প্রাণী প্রদর্শন করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

কাশ্মির প্রসঙ্গে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান

ভারতের নয়া দিল্লি কাশ্মিরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ জানালে ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত পাকিস্তান।

শুক্রবার (৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘কোনো রোডম্যাপ থাকলে আমরা আলোচনা করব। তারা বেআইনি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন করে যে পদক্ষেপ নিয়েছিল, সেই অবস্থান থেকে ফিরতে যা করা হবে সেই রোডম্যাপও যদি দেয় তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে।

এর আগে ইমরান খান ও তার সরকার বলেছিল, দুই দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু করতে হলে আগে ভারতকে ২০১৯ সালের নেওয়া পদক্ষেপ বাতিল করতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১