Thursday, April 2, 2026
Home Blog Page 144

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না রোববার

0

পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করায় রোববার (৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হলো- কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

সেই সাথে সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এনএইচ২৪/জেএস/২০২১

রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন ৮ হাত-পা বিশিষ্ট শিশু

0

দিনাজপুরের খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিকে শুক্রবার (৪ জুন) ভোরে স্বাভাবিকভাবে আট হাত-পা নিয়ে জন্ম নেয় এক শিশু। সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ জুন) সন্ধ্যার পর শিশুটির বাবা গোলাম রাব্বানী সংবাদমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ভোরে স্বাভাবিকভাবে জন্ম নেয় শিশুটি। সে অন্যদের চেয়ে একটু আলাদা। উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। আগামীকাল সব রিপোর্ট পাব। এখন পর্যন্ত আমার ছেলেটি ভাল আছে। সে মায়ের বুকের দুধ খাচ্ছে।’

গোলাম রাব্বানী আরও বলেন, ‘আমার ৬ বছরের একটি মেয়ে আছে। সে সুস্থ-স্বাভাবিক। আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছেন। তার চারটি হাত এবং চারটি পা। তবু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সন্তানের চিকিৎসার জন্য সরকারের নিকট সাহায্য চাচ্ছি।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘বিষয়টি শুনেছি। শিশুটির বাবা-মা আমাদের কাছে এলে তাদের যথা সম্ভব সহযোগিতা করা হবে। শিশুটির মঙ্গল কামনা করছি।

এনএইচ২৪/জেএস/২০২১

দোয়ারাবাজারে ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায়, আটক ৬

0

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মো. নূর আলম (১৮) নামের ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনায় নিহত নুর আলমের বড় ভাই আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত নুর আলম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্প গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

পুলিশ নুর আলমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সকালে সিলেট শহরের কদমতলী এলাকা থেকে কামরুল ইসলাম, জহিরুল ইসলাম,আব্দুস ছাত্তারের পুত্র সুজন মিয়া, উমর গনি, ওসমান গনি , রুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ২৪ ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন ও আসামি আটক করতে সক্ষম হয়েছি।

এদিকে আটককৃত কামরুল ইসলামকে শনিবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেলাল আহমেদর আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। তবে আটককৃত অন্যদের শনিবার বিকাল আদালতে সোপর্দ করা হয় নি।

সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীমূলক জবানবন্দি দিয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে জিরারগাঁও গ্রামের পাশে ফসলি জমি থেকে মো.নূর আলমের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নুর আলম পশ্চিম বাংলাবাজারে একটি রেঁস্তোরা ব্যবসা পরিচালনা করতো।

বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যাওয়ার পর শুক্রবার সকালে জিরারগাঁও গ্রামের পাশে ফসলি জমি থেকে মো.নূর আলমের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এনএইচ২৪/জেএস/২০২১

পলাশবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। শনিবার (৫ জুন) পলাশবাড়ী এস এম পাইলট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিডিপি সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে পলাশবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।

পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ`লীগ সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।

বক্তরা প্রাণীসম্পদ রক্ষা, পর্যবেক্ষণ পশুপালনকারি খামারিদের পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ নানাবিধ পরামর্শ প্রদান করেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন, স্টল পরিদর্শন শেষে বড় প্রাণী, ছোট প্রাণী, পোল্ট্রি পোষ্য প্রাণী ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

ফকিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

0

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (৫ জুন) দিনব্যাপি স্থানীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদার। প্রদর্শনীতে ৩০টি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের প্রাণীসম্পদ দেখানো হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও চারা রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ। সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মিজানুর রহমান, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা শাবাহাত আলী সাবু।

উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি বিথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর সম্পাদক কুরবান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিপু, কার্যকরী সদস্য মোকাররম, মোরসালিন সুমন, ইয়াসিন আলী প্রমুখ।

প্রধান অতিথি নাসিম আহমেদ বক্তব্যে বলেন, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ ও দূষণের ফলে পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা আমাদের মানবজাতির জন্য ভয়াবহ দুর্ভোগ বয়ে আনছে। তাই এ পরিবেশ বিপর্যয়কে মোকাবেলায় সমগ্র বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। বন ধ্বংস, বন্যপ্রাণী শিকার, অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ আজ বিপর্যস্ত। বনভূমি উজাড় হওয়ায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণি। আর তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

হিলিতে ৬ কেজি গাঁজাসহ এক নারী আটক

0

দিনাজপুরের হিলি রেল স্টেশন রোর্ড এলাকায় এক বাড়ীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রিতা বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মধ্যবাসুদেবপুর গ্রামের হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রিতা বেগমের নিজ বাড়ী থেকে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

আটককৃত রিতা বেগম ওই এলাকার মামুনুর রশিদের স্ত্রী। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এনএইচ২৪/জেএস/২০২১

সৈয়দপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।

শনিবার (৫ জুন) সকালে শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি মিজানুর রহমান লিটন ও ডেইরী মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চলানা করেন প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসমিয়া রহমান।
প্রদর্শনীতে ২৯টি স্টল স্থান পায়। স্টলগুলোতে গাভী,ষাঁড়, উন্নতজাতের ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ছাড়াও সৌখিন পশুপাখি প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠানে স্টলে অংশগ্রহনকারী শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

মা হচ্ছেন টলিউড অভিনেত্রী নুসরাত!

0

বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনা এবং খবরের শিরোনামে থাকেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সাংসদ নুসরাত জাহান।

সম্প্রতি টলিপাড়ায় জোর গুঞ্জন— মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানান তিনি।

তবে এই গুঞ্জনের মাঝেই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নুসরাত।

এতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ছবির পাশে ইংরেজিতে একটি বাক্য লেখা, যার অর্থ, ‘তোমার মতো বেড়ে ওঠো।’

নুসরাতের এই পোস্ট তার মা হওয়ার গুঞ্জনটি আরও উসকে দিয়েছে। নেটিজেনদের ধারণা, অনাগত সন্তানকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।

এনএইচ২৪/জেএস/২০২১

ক্যান্সারাক্রান্ত মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরলেন পেসার শাহাদাত

ক্যান্সারাক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলা আলোচিত পেসার শাহাদাত হোসেন রাজিব।

তার আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে দীর্ঘ ১৮ মাস পর ২২ গজের খেলায় ফিরলেন এই শাহাদাত।

খেললেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৩য় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে। শনিবার ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্সের হয়ে খেলেছেন শাহাদাত।

এনএইচ২৪/জেএস/২০২১