Thursday, April 2, 2026
Home Blog Page 143

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৬ জুন) তাদের খেতাব বাতিল করে মক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেই সাথে গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

কাতারে করোনায় আক্রান্ত ভারতের ফুটবলার

দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে যাওয়া ভারত দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনায় আক্রান্ত হয়েছে।

তাকে রাখা হয়েছে আইসোলেশনে। ভারতের ফুটবলার করোনা আক্রান্তের পরপরই বাংলাদেশ দল রয়েছে বাড়তি সতর্ক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, ভারতের ফুটবলার অনিরুদ্ধ থাপার করোনা আক্রান্তের খবর জানার পর ফুটবলারদের চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার সকালে জামাল, তপুদের কোভিড টেস্ট করানো হয়েছে। রাতের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। তার ভাষ্য,‘খেলোয়াড়দের আজ আবার করোনা টেস্ট হবে। রাতেই সেই রেজাল্ট পাওয়া যাবে।

ভারতের যে ফুটবলার কোভিডে আক্রান্ত হয়েছে তাকে আগেই আইসোলেশনে রাখা হয়েছে। ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। দ্বিতীয় টেস্টে ভালো ফলে প্রত্যাশা করছে সবাই।’

এনএইচ২৪/জেএস/২০২১

রামেকে করোনায় আরও ৪ জনের মৃত্যু

0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে আরও ২ জন।

রোববার (৬ জুন) সকালে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের উপসর্গ নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

নতুন যন্ত্রণায় সানাই

0

এসময়ের সবচেয়ে সমলোচিত ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী সানাই মাহবুব।

বরাবরই সোশ‌্যাল মিডিয়ায় একটিভ থাকতে দেখা গেছে তাকে। কিন্তু বিভিন্ন সময়ে তিনি তার একাধিক ফেসবুক আইডি ও পেজ হারিয়েছেন। এখন পড়েছেন নতুন বিড়ম্বনায়। কারণ ফেসবুকে তার নামে নতুন কোনো আইডি খুলতে পারছেন না।

সানাই মাহবুব বলেন, ‘এ পর্যন্ত বেশ কয়েকটি ফেসবুক আইডি হারিয়েছি। এখন নতুন করে আমার নামে ফেসবুক আইডি খুলতে পারছি না। আমার নামে আইডি নিচ্ছে না ফেসবুক। এদিকে বেশকিছু ফেক আইডি আছে আমার নামে। এ নিয়ে যন্ত্রণায় আছি।

সানাই বর্তমানে নিজ এলাকা রংপুরে আছেন। সেখানে বাড়ি নির্মাণ করছেন তিনি। বাড়ির কাজ শেষ করে ঢাকায় ফিরবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিলেন পুত্রবধূ

মহামারি করোনায় আক্রান্ত ৭৫ বছর বয়সী শ্বশুর থুলেশ্বরকে পিঠে করে হাসপাতালে নিয়ে প্রশংসায় ভাসছেন আসামের পুত্রবধু নীহারিকা।

শ্বশুরের জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে নীহারিকা তাকে পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার জন্য অনেকের সাহায্য চেয়েও পাননি। তাই শ্বশুরকে পিঠে করে তিনি রওনা হন স্বাস্থ্যকেন্দ্রে।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়লে আসামের অভিনেত্রী থেকে শুরু করে বিহার, মুব্বাই, চেন্না থেকে বহু মানুষ তার প্রশংসা করেন। সেই সঙ্গে সরকারের অব‌্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন অনেকে।

হাসপাতালে নেওয়ার পর থুলেশ্বরবাবুকে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুধু শ্বশুরের নয়, পরীক্ষায় নীহারিকারও করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্যকেন্দ্র থেকে থুলেশ্বরবাবুকে হাসপাতাল ও নীহারিকাকে হোম আইসোলেশনে পাঠানো হয়। কিন্তু অসহায় শ্বশুরকে একা ছাড়তে রাজি হননি নীহারিকা। বসে থাকেন স্বাস্থ্যকেন্দ্রে। শেষ পর্যন্ত চিকিৎসক সঙ্গীতা ধর দু’জনকেই অ্যাম্বুল্যান্সে ভোগেশ্বর ফুকনানি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

হাসপাতালে ভর্তি শ্বশুরের সেবা করছিলেন নীহারিকা। কিন্তু তার অবস্থা আরও খারাপ হওয়ায় শুক্রবার তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অসুস্থ থাকায় যেতে পারেননি নীহারিকা।

এক ভিডিও বার্তায় নীহারিকা হাতজোড় করে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘শ্বশুরের রক্ত লাগবে শুনছি। তার পাশে কেউ নেই। আমার নিজের শরীর খারাপ হচ্ছে। শক্তি শেষ হয়ে আসছে। দয়া করে আমায় গুয়াহাটির একই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। না হলে শ্বশুরমশায়কে সাহায্যের কেউ থাকবে না।

এনএইচ২৪/জেএস/২০২১

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

0

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফেঁজারাম মহাজনের বাড়ি সংলগ্ন স্থানে রোববার (৬ জুন) বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই জন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস‌্য আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ভানু শীল এবং লাকি দাশ।

তিনি জানান, রোববার দুপুরে প্রবল বৃষ্টিপাতের সময় বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করছিলেন ৫ জন নারী।

এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ২ জন ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আব্দুল মোনায়েম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত টোল আদায় ৬৪৩৪ কোটি টাকা

আওয়ামি লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

রোববার (৬ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, ১৯৯৮ সালে সমাপ্ত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

তিনি বলেন, ১৯৯৭-৯৮ অর্থবছরে ৯৯ লাখ টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৬১ কোটি ২৭ লাখ টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৬৬ কোটি ৯৪ লাখ টাকা, ২০০০-০১ অর্থবছরে ৮২ কোটি ৮৪ লাখ টাকা, ২০০১-০২ অর্থবছরে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা, ২০০২-০৩ অর্থবছরে ১০৮ কোটি ৭২ লাখ টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ১৩১ কোটি ৮ লাখ টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ১৫৭ কোটি ৯৭ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৭৬ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ২০১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ২৪২ কোটি ৯৯ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ২৬৯ কোটি ১০ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩২৭ কোটি ৯৮ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ কোটি ৩৮ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫১ কোটি ১৪ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৫৪৩ কোটি ৮০ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৫৭৫ কোটি ৩৪ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৫৬০ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থবছরে (মে/ ২০২১ পর্যন্ত) ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৮ সালে সমাপ্ত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় তিন হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতুর নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়। উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে নেওয়া ঋণ সেতু থেকে আদায় করা টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থদের মাঝে ত্রাণ বিতরন

0

লক্ষ্মীপুরে রবিবার বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা প্রশাসনের আয়োজনে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ১৫০ জন অসহায় মানুষের এই ত্রান বিতরন করা হয়। এ সময় প্রতিজনকে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি তেল,১ কেজি ডাল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, এনডিসি রাসেদ ইকবাল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মকবুল হোসেন, রায়পুর যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন।

এনএইচ২৪/জেএস/২০২১

কোটালীপাড়ায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য সিদ্ধার্থ

0

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ। সিদ্ধার্থ বাড়ৈ উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।

সিন্ধার্থ বাড়ৈ তার ওয়ার্ডের প্রায় ৪শত পরিবারের ট্যাক্স ফ্রি করে দিয়েছেন। এই ইউপি সদস্য প্রতি বছর তার ব্যক্তিগত তহবিল থেকে ৭০হাজার করে টাকা দিয়ে তার ওয়ার্ডের জনগনের ট্যাক্স পরিশোধ করছেন। বিগত ৫বছর ধরে তিনি এই কর্মকান্ড চালিয়ে আসছেন।

এ ছাড়াও তিনি জনগনের চলাচলের জন্য এলাকায় ৪শত ফুট দৈঘ্য ও ১০ফুট প্রস্থ একটি বিধ্বস্ত রাস্তা নিজ অর্থায়ণে সংস্কার করে দিয়েছেন। তার এ ধরণের কর্মকান্ড পুরো ইউনিয়নে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শুধু ট্যাক্স ফ্রি বা রাস্তা সংস্কারই নয়, সিদ্ধার্থ বাড়ৈ এলাকার মাদক নির্মূলে গ্রহণ করেছেন নানা উদ্যোগ। যুব সমাজকে মাদকের নীলছোবল থেকে ফেরাতে নিজ অর্থে ক্লাব ঘর নির্মাণ করে এলাকার যুবকদের কিনে দিয়েছেন ক্রীড়া সামগ্রী। এলাকায় শিক্ষার প্রশার ঘটাতে দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছেন। দুস্থ ও বিধবা নারীদের সাবলম্বী করতে তিনি এলাকায় বিভিন্ন ধরণের কর্মকান্ড পরিচালনা করেছেন।

কান্দি ইউয়িনের ৫নং ওয়ার্ডের বাসিন্দা খালেক সরদার, সিদ্দিক সরদার বলেন, ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ ৫বছর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরই তিনি এলাকার জনগনের ট্যাক্স ফ্রি করে দেওয়ার ঘোষনা দিয়েছিলেন। সে মোতাবেক তিনি তার কথা রেখেছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৫বছর ধরে আমাদের ট্যাক্স পরিশোধ করে আসছেন। নিজ অর্থায়ণে আমাদের যাতায়াতের জন্য একটি বিধ্বস্ত রাস্তা সংস্কার করে দিয়েছেন। শিক্ষা ও খেলাধুলার বিকাশ এবং মাদক নির্মূলে কাজ করছেন। দেশের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরণের সদস্য নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি।

৫নং ওয়ার্ডের বাসিন্দা মিনা অধিকারী বলেন, ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ একজন ভালো মানুষ। তিনি আমার প্রতিবন্ধী সন্তানের ভাতা করে দিয়েছেন। এ জন্য সে আমার কাজ থেকে একটি টাকাও নেননি।

রুহিদাস অধিকারী ও গুরুদাস অধিকারী বলেন, সিন্ধার্থ বাড়ৈ না থাকলে আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারতাম না। সে বিভিন্ন সময়ে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।

ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ বলেন, মানবসেবাই পরম ধর্ম। আমি জাতপাতের উর্ধে উঠে মানুষের সেবা করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই মানবসেবা চালিয়ে যেতে চাই। যতদিন বেঁচে থাকবো এ ভাবেই মানুষের সেবা করে যাবো। সেবার জন্য বেশী অর্থের প্রয়োজন হয় না। সেবা করার জন্য একটি ভালো মনই যথেষ্ঠ।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ইউপি সদস্য সিন্ধার্থ বাড়ৈর কর্মকান্ড সত্যিই প্রশাংসার দাবি রাখে। প্রতিটি ইউনিয়নে সদস্যরা যদি সিদ্ধার্থ বাড়ৈর মতো কাজ করতো তা হলে আমাদের দেশ দ্রুতই সামনের দিকে এগিয়ে যেত। সিন্ধার্থ বাড়ৈর কর্মকান্ড কান্দি ইউনিয়নে অনুকরণীয় হয়ে থাকবে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় আমবাগানে শিক্ষার বাতি জ্বালিয়েছে কুমারখালীর কলেজ ছাত্রী যুথি

0

করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ঘরে বসে কেউকেউ অনলাইনে ক্লাস করছে। কেউবা আবার ঘরেই সবেমাত্র শুরু করেছে অনলাইন ক্লাস। তবে বাড়িতে টিভি ও স্মার্টফোনের ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীর পড়াশোনা শুরু হয় এখনও। ফলে ক্রমশ লেখাপড়ায় পিছিয়ে পড়ছে তারা।

তাইতো কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াচ্ছেন এক কলেজ ছাত্রী। আলোকিত সেই কলেজ ছাত্রীর নাম জেসমিন যুথী। তিনি উপজেলার চাদপুর ইউনিয়নের প্রত্যন্ত মনোহারপুর গ্রামের বাসিন্দা ও কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

সরেজমিন গেলে এলাকাবাসী জানায়, মহামারি করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দীর্ঘদিন। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার চালু রেখেছে অনলাইন ক্লাস। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের দুস্থ ও অসহায় অনেক শিক্ষার্থীর নেই স্মার্ট ফোন ও টেলিভিশন।

ফলে করোনাকালীন সময়ে তারা বঞ্চিত হচ্ছেন শিক্ষার আলো থেকে। আবার অনেকের স্মার্ট ফোন থাকলেও নেটওয়ার্কজনিত কারনে বন্ধ থাকে ক্লাস। ফলে এই অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন জ্ঞানার্জনে। বঞ্চিত হচ্ছেন শিক্ষার আলো থেকে।
তারা আরও জানায়, এখানকার দুস্থ, অসহায়, মেধাবী ও সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে জ্ঞানার্জনে। সেই লক্ষ্যে আমাদের জেসমিন যুথি নিজ উদ্দেগ্যে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। যুথি বাড়ির আম বাগানে প্রতিদিন দুপুরে শারিরীক দুরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করাচ্ছে। স্কুল বন্ধ থাকায় এখানে নিয়মিত পাঠদান করতে পেরে অনেক খুশি শিক্ষার্থীরা। যুথির আম বাগানে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী আসে পড়াশোনা করতে।

শিক্ষার্থীরা বলেন, করোনায় স্কুল বন্ধ। বাড়িতে টিভি ও স্মার্ট ফোন নেই। তাছাড়া টিভিতে পড়তে ভাল লাগেনা। এখানে যুথি আপা পড়ায়। আমরা প্রতিদিন পড়তে আসি। খুব ভাল লাগে।

শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, করোনার কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ। সন্তানেরা ঘরে বসে থাকায় পড়া শোনায় অমনোযোগী হয়ে পড়ছিল। তাদের পড়াশোনার প্রতি অনিহা হয়ে পড়ছিলো।আমাদের যুথি এখানে নিয়িমিত পড়াশোনা করাচ্ছে। ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি ভালো আগ্রহ ও মনোযোগ বেড়েছে। এতে আমরাও অনেক খুশি।

এলাকার সচেতনমহল বলেন, এই উদ্যোগে এলাকাবাসীও খুব খুশি। যুথি এলাকার কমলমতি শির্ক্ষাথীদের পাশে দাঁড়িয়েছে, এতে এলাকার শিক্ষার মান উন্নয়ন হবে। করোনার কারনে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে ঝরে যাওয়া মেধা বিকাশে সাহায্যে করছে।

আলোকিত এই কলেজ ছাত্রী জেসমিন যুথি বলেন, করোনা আর লকডাউনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে শির্ক্ষাথীদের জ্ঞানের আলো নিভে যাচ্ছিলো। তাই নিজ উদ্যোগে এলাকার সকল শির্ক্ষাথীদের একত্রে করে নিয়মিত ফ্রি তে পাঠদান করাচ্ছি। তিনি আরো বলেন, অসহায়, গরিব ও দুঃখীদের পাশে দাঁড়াতে চাই, ভবিষ্যতে শিক্ষার উন্নয়ন কাজ করতে চাই।

চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার বলেন, যুথির এমন মহৎ উদ্যোগের বিষয়টি আমার জানা নেই। তবে উদ্যোগটি ভাল। কিন্তু করোনার বিষয়ে খেয়াল রাখতে হবে।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন মুঠোফোনে বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে। যাদের স্মার্ট ফোন, টিভি ও নেট ব্রাউজার নেই, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কোন অবস্থাতেই একজন কলেজ ছাত্রী গাছের নিচে বাচ্চাদের এভাবে পড়াতে পারেনা। এটা ঝুঁকিপূর্ণ।

শিক্ষা অফিসার আরো বলেন, আমি এখনই ক্লাস্টার এটিও (সহকারি শিক্ষা অফিসার) দিয়ে সরেজমিন খোঁজ নিচ্ছি।

এনএইচ২৪/জেএস/২০২১