Thursday, April 2, 2026
Home Blog Page 142

তাহলে কি যশের সন্তানের মা হচ্ছেন নুসরাত!

0

সম্প্রতি সব সময়ই খবরের শিরোনামে থাকছেন এ সময়ের জনপ্রিয় টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। শোনা যাচ্ছে মা হবেন নুসরাত। তবে এই সন্তানের বাবা কে সেটা নিয়েই তৈরী হচ্ছে যত গুন্জন।

তবে সন্তানের ব্যাপারে মুখ খুলেননি নুসরাত। কারও প্রশ্ন, সন্তানের জন্মদাতা কে? কারও প্রশ্ন, কবে জন্ম নেবে সন্তান? কারও প্রশ্ন, নুসরত সম্পূর্ণ চুপ কেন?

তবে টলিউডের অনেকের ধারণা করছে, নুসরতের মা হওয়ার খবর মিথ্যে। বিরসা দাশগুপ্তের নতুন ছবিতে অভিনয় করার প্রসঙ্গ এনে এই খবর চাউর হয়েছে। বলা হচ্ছে ওই নতুন ছবিতে গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করার জন্যই নাকি নুসরত এই ‘বেবি বাম্প’ তৈরি করেছেন।

কিন্তু আনন্দবাজার ডিজিটালকে বিরসা দাশগুপ্ত জানালেন, এই খবর একেবারেই মিথ্যে। তার নতুন কোন ছবিতেই নুসরাত বা যশ কাজ করছে না।

তিনি আরও বলেন যে, নুসরতের বেবি বাম্পের সঙ্গে আমার ছবির কোনও সম্পর্ক নেই।

এনএইচ২৪/জেএস/২০২১

প্রকাশ হল নুসরাতের সংসার ভাঙার কারণ

0

অবশেষে প্রকাশ হল এ সময়ের জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সংসার ভাঙ্গার কারণ।

সম্প্রতি নিখিল জৈনর কাছের এক বন্ধু ভারতের সংবাদ মাধ্যম জি-নিউজ২৪ ডটকমকে জানান, একবার নুসরাত তার কিছু বন্ধুদের নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। নিখিল নিজেই তার ফ্লাইটের টিকিট ও রিসোর্ট বুক করে দেন। এই রিসোর্টের মালিক নিখিলেরই এক বন্ধু।

তার মাধ‌্যমে নিখিল জানতে পারেন, রিসোর্টে যশের সঙ্গেই ছিলেন নুসরাত। সেই থেকেই তাদের সমস্যার সূত্রপাত। নিখিলের আরেক ঘনিষ্ঠজন জানান, যশ ও নুসরাতকে একসঙ্গে দেখেও ফেলেছিলেন নিখিল।

তারপড় থেকেই ধীরে ধীরে চারদিকে নুসরাত-যশের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা মেনে নিতে পারেননি।এ পরিস্থিতে নিখিল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১

মৃত ঘোষণার ২ঘন্টা পর বেঁচে উঠলো শিশুটি!

0

রোববার সকাল ৫টায় ঢাকা মেডিকেলে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পরও শিশুটি কোন প্রকার নড়াচড়া বা শব্দ না করায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

তারপর একটি প্যাকেটে মুড়িয়ে শিশুটির লাশ তার বাবার কাছে দেয়। বাবা লাশ নিয়ে কবরস্থানে দাফন করতে নিয়ে যায়।

এমন সময় লাশের প্যাকেট নড়ে উঠে এবং শিশুটি কান্না শুরু করে। বাবা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু প্যাকেট খুলে দেখে তার ফুটফুটে শিশুটি সুস্থ আছে। তিনি আবারও ঢাকা মেডিকেলে ছুটে যান।

মজার বিষয় হল: ডাক্তারদের আগের গল্প বলার সাথে সাথে তারা বাবার কাছ থেকে ডেড সার্টিফিকেট দেখতে চেয়ে সেটি নিয়ে যায়, আর ফেরত দেয় নি।

এটা ভুল ও নয়, আলৌকিক ও নয়। চরম দায়িত্বহীনতা।এটা শুধু প্রথমবার নয় এর আগেও এ ধরনের নিউজ দেখেছি।

এনএইচ২৪/জেএস/২০২১

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ আটক

মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন ও বৈধকরণ প্রক্রিয়ার মধ্যেই অবৈধ অভিবাসি বিরোধী অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

রোববার (৬ জুন) মধ্যরাতে যৌথ অভিযানে সাইবারজায়ার একটি নির্মাণাধীন প্রজেক্ট থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ বলেন, নারী ও শিশুসহ ২০২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার অভিযোগ আনা হয়েছে। তবে আটকের পর তাদের সবাইকে করোনা পরীক্ষার জন্য পুত্রজায়ায় নিয়ে যাওয়া হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

আফগানিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১১

আফগানিস্তানের পশ্চিমের প্রদেশ বাদঘিসে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হতাহতরা সবাই বাসযাত্রী ছিল। তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে প্রাদেশিক গভর্নর হেসামুদ্দিন শামস এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন।

প্রদেশের আরেক কর্মকর্তা খোদাদাদ তায়েব নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর বাসটি একটি উপত্যকায় গিয়ে পড়ে।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাবিশ্বে করোনায় নতুন মৃত্যু ৭৬৬৬

সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলছে করোর সংক্রমণের হার। তবে তুলনামূলক ভাবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে সোয়া ৩ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৭ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (৭ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ হাজার ৬৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ২৩৯ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জনের। সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার নিরবের সাথে বুবলী

0

এই প্রথম বারের মতন শাকিব খানকে ছাড়া নতুন কারোর সাথে জুটি বেধেঁছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এতে তার সাথে জুটি বেধেঁ অভিনয় করেছেন নিরব।

নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।

জানা যায়, গত বছরের শুরুর দিকে প্রথবার শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী।

সৈকত নাসির পরিচালিত এই সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি।

এনএইচ২৪/জেএস/২০২১

সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার দারকি শহরের কাছে সোমবার (৭ জুন) সকালে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।

রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘোটকি জেলার ডেপুটি কমিশনার ওসমান আবদুল্লাহ জানান, ‘ট্রেন দুর্ঘটনায় অনন্ত ৩০ জন নিহত হয়েছেন। ৫০ জন আহত হয়েছেন। ট্রেনের ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে।

এর মধ‌্যে ৬ থেকে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

মৃত ভাইয়ের স্মরণে ফুটবল খেলতে গিয়ে মৃত্যু

২০১৮ সালে সাইক্লিংয়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ফুটবলার রোক্কো। মৃত রোক্কোর স্মরণে তিন বছর পর আয়োজন করা হয়েছিল একটি ফুটবল ম্যাচের।

আর সেই ম্যাচে খেলতে গিয়ে তার আরেক ভাই জিউসেপ্টে পেরিনো ফুটবল মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন।

বুধবার ইতালির নেপলসে এমন ঘটনা ঘটে। ইতালির ২য় সারির ফুটবল ক্লাবে খেলেন পেরিনো। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন।

ইবোলিতানা এখন সিরি আ বি লিগে খেলছে। পেরিনো পার্মা ঘুরে এখন ভিগর লামেজিয়া ক্লাবে খেলছেন।

ম্যাচ চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসরা মাঠে ঢুকে ট্রিটমেন্ট শুরু করলেও তার আগেই না ফেরার দেশে চলে যান তিনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, শনাক্ত ১৬৭৬

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮৩৯ জন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন।

রোববার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

এনএইচ২৪/জেএস/২০২১