Thursday, April 2, 2026
Home Blog Page 136

দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন : পরীমনি

0

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। অনেকের ধারনা সেটি বোট ক্লাবের সেদিন রাতের ঘটনার ভিডিও।

এদিকে পরীমনি ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়ে বলেন, ‘কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজ আছে। দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন।’

সংশ্লিষ্টদের অনুরোধ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই, সবাই সত্যটা জানুক- কী ঘটেছে সেই রাতে।’

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো ১৮ কোটি

সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়েছে ১৮ কোটির বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৩৯ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৭ হাজার ২৬৯ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৪৮১ জন। মারা গেছেন ৮ হাজার ৪৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩০০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৯ হাজার ৫৮৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ২৮৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দ্বিতীয়বারের মতো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

আবারও দ্বিতীয়বারের মতো জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।

শুক্রবার তাকে ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির।

এর আগে গত ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। করোনা মহামারির মধ্যে জাতিসংঘের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন গুতেরেস।

গত ২০২১ সালের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফের নির্বাচিত হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তার দ্বিতীয় অধ্যায় শুরু হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন গুতেরেস। নির্বাচিত হওয়ার পরেই শপথ নেন তিনি।

এনএইচ২৪/জেএস/২০২১

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

0

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩ জন গত রাতে থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত মারা গেছে ৭ জন এই নিয়ে জেলায় মোট ১৪৭ জন মৃত্যু বরন করেছেন।

জেলা প্রশাসকের তথ্যতমে ৩৬৮ জনের করোনা পরীক্ষা করে ৩০.৪৩% করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৬৩ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০০ টি বেড রয়েছে আর চিকিৎসাধীন রয়েছে ১১০ জন, হোম আইসলেশনে আছে ৯৬৪ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই। সীমান্তবর্তী জেলা হওয়ায় কুষ্টিয়া জেলাকে ২য় বারের মত বিশেষ লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

এদিকে, পৌরসভা এলাকায় চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধ চলছে অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভা সাতদিনের কঠোর বিধিনিষেধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

করোনা থেকে মুক্তিপেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।

এনএইচ২৪/জেএস/২০২১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

0

রাজধানীর ধানমণ্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এ ব্যাপারে পুলিশ জানায়, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে মিরপুরের দিকে ফিরছিলেন।

পথে ধানমণ্ডি ৭ নম্বর রোডে অজ্ঞাত একটি যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এনএইচ২৪/জেএস/২০২১

পার্কে গাঁজা সেবনের অফার পেয়েছেন স্বাস্থ্য সচিব

0

জেলা প্রশাসক থাকাকালীন পার্কে হাঁটতে গিয়ে গাঁজা সেবনের অফার পেয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

বৃহস্পতিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্য সচিব বলেন, আমি এক সময় একটি জেলার জেলা প্রশাসক ছিলাম। একদিন সন্ধ্যার পর পার্কে হাঁটতেছিলাম। তখন দেখি ৩/৪জন একত্রে বসে গান গাইতেছে। গানের কথা ছিল এরকম- ‘গাঁঞ্জা খাইয়া শুয়া থাকি, তালগাছের মাথায় বাজার দেখি।

তিনি বলেন, আমার সঙ্গে বডিগার্ড ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কী? সে বলল, ‘স্যার ওখানে যাওয়া যাবে না। ওরা মাদকখোর।

এ সময় লোকমান হোসেন বলেন, আমি যেহেতু জেলা প্রশাসক ছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাবারা সারা জীবন তো হাট-বাজার মাঠে গিয়ে দেখেছি। তোমরা তালগাছের মাথায় কেন দেখছ? তারা বলল, আপনিও দুই পুরিয়া খান, আপনিও তাল গাছের মাথায় বাজার দেখবেন।

এরপর আমি তাদের বললাম- আর কী কী দেখা যায়? তারা বলে- ‘যদি চার পুরিয়া খান, পাসপোর্ট, টিকিট ভিসা ছাড়া থাইল্যান্ড ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

ভারি বৃষ্টিতে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

0

টানা বৃষ্টি শুরু হলেই ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম নগরবাসী। নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়।

শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২১.২ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অনেকেই পানিবন্দি হয়ে পড়েন।

জানা গেছে, আজ শনিবার সকালের বৃষ্টিতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা, মুরাদপুর, ২ নম্বর গেট, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, হালিশহর, আগ্রাবাদ কে ব্লক, কাপাসগোলা, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

জয়ের পর স্বস্তির নিঃশ্বাস মেসিদের

কোপা আমেরিকায় নিজেদের ২য় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লিওনেল স্কালোনির দল।

ম্যাচ শেষে রিকভারি সেশনে সতীর্থদের সঙ্গে তোলা একটি আপলোড করে মেসি লিখেছেন, ‘চলো, এগিয়ে চলো। আজকের জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এ জয় মনকে প্রশান্তি এনে দেবে। সামনে যা আসছে তা খুব কঠিন হতে চলেছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রায় একই কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, ‘এ জয়টি আমাদের আরও শান্ত করবে। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দারুণ একটি জয় ছিল এটি।

এনএইচ২৪/জেএস/২০২১

স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবু ত্ব-হার স্ত্রীর খোলা চিঠি

0

সম্প্রতি নিখোঁজ হয়েছেন এ সময়ের সকলের প্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে বৃহস্পতিবার (১০ জুন) নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের ৬ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আবু ত্ব-হার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন।

চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।

এদিকে রোববার (১৩ জুন) আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ডিএমপির দারুস সালাম থানা তার নিখোঁজের বিষয়ে কোনো অভিযোগ নেয়নি।

এ বিষয়ে আবু ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় ফেরার পথে গাবতলী থেকে আবু ত্ব-হা ও তার সঙ্গীরা নিখোঁজ হয় বলে জানতে পেরেছি।

আবু ত্ব-হা’র সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় গাবতলী থেকে রাত ২টা ৩৬ মিনিটে। এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি।

তিনি বলেন, নিখোঁজের পরদিন শুক্রবার আবু ত্ব-হার স্ত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।

এনএইচ২৪/জেএস/২০২১

এখনও সন্ধান মেলেনি আবু ত্ব-হার

0

সম্প্রতি নিখোঁজ হয়েছেন এ সময়ের সকলের প্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে বৃহস্পতিবার (১০ জুন) নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের ৬ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আবু ত্ব-হার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আবু ত্ব-হা ঠিক কোথায় থেকে নিখোঁজ হয়েছেন তা এখনো নিশ্চিত নয় পুলিশ।

এনএইচ২৪/জেএস/২০২১