Thursday, April 2, 2026
Home Blog Page 135

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের মৃত্যু

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ র্পযন্ত মোট মৃত্যু ১৩ হাজার ৭৮৩ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। মোট আক্রান্ত ৮ লাখ ৬৭ হাজার ২০৮ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ভোলায় চর দখল কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

0

ভোলায় চর দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে জেলা সদরের মেঘনার চরে দু’পক্ষের সংঘর্ষে কান্টু বেপারী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টিন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩

0

বরিশালে গৌরনদী উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় আরও একজন নিহত হয়েছেন। এ পর্যন্ত সহিংসতায় দুদিনের ব্যবধানে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহা আলম খান নামে আরো একজন মারা যান।

এ হামলার জন্য খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী ফিরোজ মৃধার সমর্থকদের দায়ী করেছেন নিহতের স্বজনরা।

এর আগে ২১ জুন নির্বাচনের দিন ককটেল হামলায় পরাজিত মেম্বার প্রার্থী মন্টু হাওলাদারের সমর্থক মৌজে আলী মৃধা নিহত হন। একই দিন সন্ধ্যায় ককটেল হামলায় আবু বকর নামে অপর এক যুবক নিহত হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পোশাক শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

0

সাভারে কর্মস্থল থেকে রাতে ফেরার পথে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় বুধবার (২৩ জুন) রাতেই মামলার পর ভুক্তভোগীর দুই সহকর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন— ভুক্তভোগীর সহকর্মী তারেক রহমান ও মো. রাব্বি, অমিত হাসান। তারা সকলেই হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এর আগে ২২ জুন হেমায়েতপুর জয়নাবাড়ী পশ্চিম পাড়া এলাকায় কামাল হোসেনের বাড়িতে আটকে রেখে ওই পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুন রাতে কাজ শেষে ভুক্তভোগী ওই শ্রমিক হেঁটে বাসায় ফিরছিলেন। কিছুক্ষণ পরেই জয় নাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা সহকর্মী তারেক ও রাব্বি ওই শ্রমিককে তুলে নিয়ে পাশ্ববর্তী কামাল হোসেনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করে।

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি

0

নোয়াখালীর বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে আ’লীগের দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা-রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ও কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানও ফেসবুক লাইভে এসে উপজেলার বসুরহাট রূপালী চত্বরে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেন।

সিলেটে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৪শ

0

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিভাগ সিলেটে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৬ জন। এর মধ্যে বুধবার (২৩ জুন) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে চারজনের।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া ৫৮ জনই সিলেট জেলার বাসিন্দা। আর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন, সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ৮৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ২৩ হাজার ৪১ জন।

নতুন রূপে সংগীতশিল্পী আঁখি আলমগীর

0

তারকা নতুন নতুন ব্যবসায় নাম লিখানো পুরোনো কিছু নয়। সম্প্রতিই ব্যবসার এ তালিকায় যুক্ত হলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

মঙ্গলবার (২২ জুন) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ‘মখমল’নামের ফ‌্যাশন হাউজ চালুর খবর জানান আঁখি আলমগীর। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন একজন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। যা এতদিন নিজের জন্যই মূলত করতাম। এবার সেই অভিজ্ঞতা সবার জন্য উন্মুক্ত করলাম।’

‘মখমল’-এর শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। তবে ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমশ বাড়বে। করোনা সংকটের কারণে ‘মখমল’ বিপণন ব্যবস্থা এখন চলছে অনলাইনে। পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট।

১৭তম সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ

0

গণভবনে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধান আজিজ আহমেদ দায়িত্ব হস্তান্তর করবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন অপরাহ্ণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর সেনাসদর দফতরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস এম শফিউদ্দিন আহমেদ।

৬১তম বোর্ডে সাড়ে ৪ লাখ টাকা বেতন চান ওয়াসার এমডি

0

রেভিনিউ ওয়াটারের (এনআরডব্লিউ) নামে যেখানে চট্টগ্রাম ওয়াসা প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে ঠিক সেই সময় তা কিভাবে কমানো যায় সেটা না ভেবে নিজের ব্যাক্তিগত র্স্বাথ উদ্বারে ব্যস্ত চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ।

সম্প্রতি সর্বশেষ গত ৪ মে ওয়াসার ৬১তম বোর্ডে তিনি আরেক দফায় বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছেন। যদিও তার বর্তমান বেতন-ভাতা ৩ লাখ ৫০ হাজার টাকা।

ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সম্প্রতি এমডি বেতন-ভাতা বাড়ানোর আবেদন করলে বোর্ড সভায় উত্থাপন করা হয়। সভায় আবেদন মূল্যায়ন করে প্রতিবেদন দেওয়ার জন্য বোর্ড সদস্য অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকারকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটি প্রতিবেদন দেয়ার পর বোর্ড সদস্যরা অনুমোদন দিলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে তারপর বেতন-ভাতা বাড়বে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কত টাকা বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছেন জানতে চাইলে ড. জাহাঙ্গীর আলম বলেন, এই মুহূর্তে আমার মনে নেই। আমি ওয়াসায় ফুল টাইম কাজ করি না। আপনি ওয়াসার কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেন।

নাম প্রকাশ না করা শর্তে ওয়াসার এক বোর্ড সদস্য জানিয়েছেন, ‘এবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ তার মূল বেতন ৪ লাখ ৫০ হাজার টাকা করার আবেদন করেন।’এক লাফে দেড় গুণ বেতন বাড়ানোর আবেদন নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে সেই সাথে এ আবেদন নৈতিকতা পরিপন্থী বলে জানিয়েছেন ওয়াসা সংশ্লিষ্ট কয়েকজন।

এ ব্যাপারে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজের হোসাইন বলেন, যখন একটি প্রতিষ্ঠান লাভে থাকে, তখন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবি তোলা যায়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে ওয়াসা লস দিয়ে আসছে। সেখানে এমডির বেতন এক লাফে দেড় গুণ বাড়ানো নৈতিকতা পরিপন্থী। কারণ ওয়াসা কিছু দিন পর পরই ক্ষতি কমিয়ে আনতে পানির দাম বাড়ায়। ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে সেটি বেতন-ভাতা হিসেবে খরচ করাটা একেবারেই অন্যায়।

তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন লোকসানে থাকার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। এরকম একজন অযোগ্য লোক কীভাবে বারবার নিয়োগ পাচ্ছেন চিন্তার বিষয়। যেই লোক চাকরি জীবনে মাত্র এক মাস তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন, সেই লোক এখন ওয়াসার এমডি। নিয়োগ পাওয়ার পর তিনি সবসময় কীভাবে পুনরায় নিয়োগ পাবেন, তা নিয়ে ব্যস্ত। যে কারণে ওয়াসার কোনও অগ্রগতি হচ্ছে না।

কুষ্টিয়ায় করোনায় নতুন শনাক্ত ১৩৯

0

মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় নতুন করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন র্পযন্ত এ জেলায় করোনায় মোট আক্রান্ত ৬ হাজার ৮০২ জনে। নতুন করে মারা গেছেন ৪ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৬৬।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত জেলায় ৫৮ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৫৭ হাজার ২৩৯ জনের।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কুষ্টিয়া জেলায় এক সপ্তাহের লকডাউন চলছে। রোববার (২০ জুন) রাত ১২টা থেকে শুরু হওয়া এই লকডাউন আগামী (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত চলবে।