Thursday, April 2, 2026
Home Blog Page 134

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ২৬৭ জন উদ্ধার

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি।

শুক্রবার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আই টোয়েন্টিফোর নিউজ ডটটিভির এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। এছাড়া ৩ জন মিসরীয় নাগরিক। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

খবরে বলা হয়, কোস্টগার্ড জানিয়েছে, যাত্রীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

গাজীপুরে পরিবেশ দূষণ রোধে বন্ধ করা হয়েছে দুটি কারখানা

0

পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে গাজীপুরে পৃথক দুটি অভিযানে তিন লাখ টাকা জরিমানা ও কারখানার ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুরের কাশিমপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় গাজীপুরের কাশিমপুর এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার ম্যানেজার কোরবান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন রাসেল

ই-কমার্স ইস্যুতে সদ্য গৃহিত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।

বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স ইস্যুতে এক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে। বাংলাদেশ ব্যাংক তাদের এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে।

এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর প্রতিনিধিরা অংশ নেন।

সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, গণমাধ্যমের সূত্রে বিষয়টি আমরা জেনেছি। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এছাড়াও শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে। যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোন ই-কমার্স নীতিমালা নেই যেটির জন্য ইভ্যালি নিজেও দীর্ঘদিন অ্যাডভোকেসি করে আসছে। আজকের এই সিদ্ধান্ত সেই নীতিমালা প্রণয়নের প্রথম ধাপ বলেই আমরা বিশ্বাস করি। এর ফলে গ্রাহক, মার্চেন্ট, মার্কেটপ্লেসসহ পুরো ইকো-সিস্টেমই উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস। যেকোন রেগুলেটরি থেকে আসা সিদ্ধান্ত শুধু ইভ্যালি না বরং সবার জন্যই প্রযোজ্য হবে। আমরা এর সাধুবাদ জানাই।

ই–ভ্যালি, আলেশা মার্টসহ সব ই-কমার্সের নতুন মোড়

ই-কমার্স থেকে পণ্য কেনাকাটায় গ্রাহকের স্বার্থ রক্ষায় ই-কমার্সের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় বৈঠকের পর নতুন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়েছে, ই-কমার্স থেকে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর বিক্রেতা মূল্য পাবেন।

ই-ভ্যালির ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি পরিদর্শন প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানান, গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর ডেলিভারি মেসেজ দিলে বিক্রেতা মূল্য পাবেন। আর এ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে। তবে তাঁর পরামর্শ, গ্রাহকেরা যেন ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ বা নগদের মতো মাধ্যম ব্যবহার করে কেনাকাটা করেন। তাঁরা যেন আগাম নগদ অর্থ পরিশোধ না করেন।

ই-ভ্যালি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, তারা বিপুল ছাড় দিয়ে লোকসানে পণ্য বিক্রি করছে। এতে ভালো ও সৎ ই-কমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভবিষ্যতে এ খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

বহুপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) প্রতিনিধিরা।

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার

0

মহামারি করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে শুরু হওয়া অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার।

শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ ও ধারাবাহিক মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে এই তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

অফিস আদেশে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের দেয়া এবং জমা নেয়া অ্যানাইনমেন্ট সংক্রান্ত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আঞ্চলিক উপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের কাছ থেকে এই তথ্য চাওয়া হয়।

অফিস আদেশে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কতজন অংশ নেবে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও সপ্তাহে মোট কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করছে, কতজন জমা দিয়েছে, কতজন জমা দেয়নি তা উল্লেখ করতে বলা হয়েছে।

ময়মনসিংহে ১১ এলাকায় লকডাউন ঘোষণা

0

মহামারি করোনার সংক্রমণ রোধে শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে আগামী ১ জুলাই মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১১ এলাকায় লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘লকডাউনের সময় শুধুমাত্র আইন-শৃঙ্খলা, কৃষি উপকরণ, প্রয়োজনী দ্রব্য ও জরুরী সেবা ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক ও লরি এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

তিনি আরও বলেন, ‘জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে ঘোষণাকৃত সরকারি সব আদেশ বলবৎ থাকবে।

প্রকাশ হল মাহিয়া মাহির এক রাতের গল্প

0

সম্প্রতি চিত্রনায়িকা থেকে ওয়েব ফিল্ম প্রযোজক হলেন মাহিয়া মাহি। এক রাতের গল্প নিয়ে গড়ে উঠেছে ওয়েব ফিল্মের কাহিনি।

জানা গেছে, ‘এইডা কপাল’শিরোনামের ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে।

মাহি বলেন, শুটিংয়ে একটু বিপত্তি হয়েছিল। সেই রাতে যখন গল্পের পরিকল্পনা করা হয় তখন তুমুল বৃষ্টি। শুটিং শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টি গায়েব। পরে নতুন করে সাজাতে হয়েছে স্ক্রিপ্ট।

‘এইডা কপাল!’ আগামীকাল ২৫ জুন উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ।

এবার ত্রিভুজ সম্পর্কের গল্প বলবেন শ্রাবন্তী

0

সম্প্রতি তিনজন মানুষের সম্পর্কের গল্প জানাবেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি।

তবে এটি বাস্তব কোন গল্প নয়। এটি নতুন সিনেমার গল্প। এতে তিনজন মানুষের সম্পর্কের গল্প দেখাবেন পরিচালক লীনা গাঙ্গুলি ও শৈবাল ব‌্যানার্জি।

পরিচালক শৈবাল ব‌্যানার্জি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অতনু রায় চৌধুরী, লীনা গাঙ্গুলি, শৈবাল ব‌্যানার্জি ও শ্রাবন্তীকে।

লীনা গাঙ্গুলি বলেন, ‘অক্টোবরে শুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও শুটিং করার পরিকল্পনা আছে। শ্রাবন্তীকে চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে। শ্রাবন্তী চ‌্যাটার্জি ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন দেব ও পাওলি দাম।’

বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেব-শ্রাবন্তী। সর্বশেষ ‘শুধু তোমারই জন‌্য’ সিনেমায় দেখা যায় এই জুটিকে। বিরতি ভেঙে আবারো একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। তবে সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

0

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতলা ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন- শফিকুল ও জাহিদ। তারা কামতলা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক।

কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে কামতলা এলাকায় উল্টো পথে একটি অটোরিকশা পাঁচজন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শ্রমিক ও চালক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করেন।

নওগাঁর মান্দায় বাস-ট্রাক সংঘর্ঘে নিহত ২

0

নওগাঁর মান্দা উপজেলার সতিহাট পঞ্চমিতলা এলাকা বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা ও ওমর রাসেল নামের দু’জন নিহত হয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান সংবাদমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুরে মুরগিবাহী একটি মিনিট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়ার পথে সতিহাট পঞ্চমিতলা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে।