Thursday, April 2, 2026
Home Blog Page 133

লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের শঙ্কা

0

মহামারি করোনার কারনে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের কঠোর লকডাউন আরোপ করা হচ্ছে। এ অবস্থায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ফের শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনার সংক্রমণ আবার বাড়ছে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। এর জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।

শাটডাউনে বাংলাদেশ!

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের জন‌্য সারা দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিধি-নিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।

শুক্রবার (২৫ জুন) তথ‌্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছেন।

সোমবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন আরোপের সত‌্যতা নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, ‘প্রধান তথ‌্য কর্মকর্তার এ সংক্রান্ত বক্তব‌্য ঠিক আছে। করোনার সংক্রমণ রোধে আমরা সোমবার থেকে সাত দিনের জন‌্য কঠোর বিধি-নিষেধ আরোপ করছি। দরকার হলে লকডাউনের মেয়াদ আরও বাড়বে। এ সময় বিধি-নিষেধ কঠোরভাবে পরিপালন করা হবে। বিজিবি ও পুলিশ থাকবে। প্রয়োজনে সেনাবাহিনী মাঠে নামতে পারে।

তিনি আরও বলেন, ‘কঠোর লকডাউনের সময় জরুরি পণ‌্যবাহী বাহন, অ‌্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব‌্যবহৃত যানবাহন শুধু চলাচল করতে পারবে। গণমাধ্যম এ বিধি-নিষেধের আওতাবহির্ভূত থাকবে।

এর আগে করোনার বিস্তার রোধে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

পরিবর্তন করা হয়েছে এইচএসসির ফরম পূরণের সময়

0

মহামারি করোনার সংক্রমণের মধ্যেও পরীক্ষা হবে কি না এমন অনিশ্চয়তার মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ জুন-১১ জুলাই পর্যন্ত অনলাইনেই চলবে ফরম পূরণের কাজ। শুক্রবার (২৫ জুন) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরম পূরণের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন করার পর শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ২৯ জুন।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সীমা দেয়া হয় ২১ জুন-২৭ জুন। একদিন পরই ফরম পূরণের সময়সীমায় পরিবর্তন এনেছে ঢাকা শিক্ষা বোর্ড। সংশোধিত বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময় পেছানো হয়েছে।

চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ শিক্ষার্থীর মৃত্যু

চীনের হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। (খবর-বিবিসি)।

হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। তারা ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

ঝিচ্যাং জেলা সরকার এক বিবৃতি জানিয়েছে, স্কুলটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিল। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

করোনার টিকার বদলে হামের টিকা দেওয়া হয়েছে মিমিকে

0

সম্প্রতিই তৃতীয়লিঙ্গের মানুষের সাথে টিকা নিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছেন এটি ভুয়া টিকা কেন্দ্র। তারপর থেকে স্বাস্থ‌্য ঝুঁকি নিয়ে চিন্তায় রয়েছেন এই অভিনেত্রী।

এদিকে মিমিকে দেওয়া করোনার এই প্রতিষেধক পরীক্ষার জন‌্য ল‌্যাবে পাঠানো হয়। এ বিষয়ে কলকাতা পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞরা দাবি করেছেন —সম্ভবত হাম বা বিসিজি‘র টিকা কিংবা পাউডার গোলা পানি দেওয়া হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন, ‘পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরে আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যা জলে গুলে দেওয়া হয়েছে। পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। জলে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানিয়েছেন চিকিৎসক।

আপাতত মিমি সুস্থ আছেন। কিন্তু তার গলায় ভয়ের সুর স্পষ্ট। কলকাতা শহরের বুকে তার সঙ্গে এমন ভয়ানক ঘটনা ঘটতে পারে, তা ভাবতেও পারেননি বলে জানান মিমি।

ডোপ টেস্ট পজিটিভ হলেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে কর্মরত কিংবা যারা যোগদান করেছেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৫ জুন) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনের এক ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মাদক গ্রহণকারীরা সরকারি চাকরি পাবেন না। একই সঙ্গে সরকারি চাকরিতে যোগদানের আগে প্রার্থীর ডোপ টেস্ট করা হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। যার টেস্টে পজিটিভ আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার অবৈধ’ বিরোধী দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, মাদক শুধু একজনকেই নয়, তার পরিবার কিংবা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।

মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে রাষ্ট্রের অগ্রগতিতে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আমরা ২০৪১ সালে দেশের উন্নয়ন চরম শিখরে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা মাদক নির্মূল না করতে পারলে বাধাগ্রস্ত হতে পারে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আগামীতে এ অধিদপ্তরকে আরও সুসংহত ও শক্তিশালী করা হবে।

যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে দেশটির স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একটি ১২তলা আবাসিক ভবন ধসে পড়েছে। এতে ১ জন নিহত ও ৯৯ জন নিখোঁজ রয়েছেন। (খবর-বিবিসি)

মিয়ামি-ডাডের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা জানিয়েছেন, ভবনটিতে যারা অবস্থান করছিলেন সেই সংখ্যা তাদের হিসাব মতে ১০২ জন এবং এখনও ৯৯ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় জরুরি বিভাগ ভবন ধসের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে। ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন অংশের ১২ তলা ভবনের মাঝের অংশ হঠাৎ ধসে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি টাওয়ার সদৃশের একটি ধসে পড়ে মাটিতে মিশে যায়।

খেলা দেখতে গিয়ে করোনায় আক্রান্ত ফুটবল ভক্তরা

নিজেদের ফুটবল দলকে উৎসাহ দিতে ইউরোর খেলা দেখতে রাশিয়া গিয়েছিলেন ফিনিশীয় সমর্থকরা। খেলা দেখে ফিরে আসা ফুটবল ভক্তদের কারণে আতঙ্ক বিরাজ করছে ফিনল্যান্ড সরকারের মনে।

এরপর থেকেই দেশে করোনার সংক্রমণ বাড়ছে বলে বৃহস্পতিবার জানালো ফিনিশীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সেন্ট পিটার্সবার্গ সীমান্তবর্তী দেশ হওয়ায় রাশিয়া ও বেলজিয়ামের দুই ম্যাচ খেলা দেখতে রাশিয়ায় বেশি ভিড় করেছিল ফিনিশীয় ভক্তরা। সেখান থেকে তারা ফেরার পর দৈনিক শনাক্তের সংখ্যা প্রায় একশ জনে দাঁড়িয়েছে, আগে যেখানে ছিল ৫০ জনের মতো।

ফিনিশীয় স্বাস্থ্য অধিদফতর বলছে, সেন্ট পিটার্সবার্গে খেলা দেখতে যাওয়া প্রায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সেই সংখ্যা বাড়বে। বিশেষ করে ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দেখতে দেশ ছাড়া ১৫টি বাসের অধিকাংশ যাত্রী আক্রান্ত।

সীমান্ত পার হওয়ার সময় সবার করোনা পরীক্ষা করা হয়নি বলে আরও অনেকে সংক্রমিত হবেন আশঙ্কা কর্তৃপক্ষের।

২০২১ সালের এইচএসসি ফরম পূরণ শুরু ২৭ জুন থেকে

0

২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ শুরু হবে ২৭ জুন আর শেষ হবে ৭ জুলাই।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য মতে, এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো র্নিবাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো রকম ফি নেওয়া যাবে না।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য ২৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলছে ১২টি ফেরি

0

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে ১২টি ফেরি চলাচল করছে।

শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপার করা হচ্ছে।