Thursday, April 2, 2026
Home Blog Page 132

আজ শহীদ জননী জাহানারা ইমা‌মের ২৭তম মৃত্যুবা‌র্ষিকী

আজ (২৬ জুন) শহীদ জননী জাহানারা ইমামের ২৭ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের ২৬ জুন
রাষ্ট্রদ্রোহীতার মামলা মাথায় নিয়েই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

১৯২৯ সালের ৩ মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তার জন্ম। ৪২ সালে এসএসসি, ৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৪৫ সালে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে ভর্তি হন, সেখানে বিএ পাস করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড শেষ করেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন।

১৯৯১ সালে শহীদ জননী জাহানারা ইমাম বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার।

৭১ এর স্বাধীনতা যুদ্ধে তার ছেলে শাফী ইমাম রুমী শহীদ হন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বামী শরীফ ইমামও মারা যান। ৭১ সালে স্বামী আর সন্তান হারানো জাহানারা ইমাম স্বাধীনতা উত্তর এদেশের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেন।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক শক্তির উত্থানের পক্ষে তিনি ছিলেন প্রথম কাতারের সৈনিক। মুক্তিযুদ্ধকালে তার লেখা দিনলিপি ‘একাত্তরের দিনগুলি’ ছিলো এক অনবদ্য সৃষ্টি, যা মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল হিসাবে গ্রহণযোগ্য।

নিজের গল্পের একক নাটকের নায়ক অপূর্ব

0

বর্তমান সময়ের ছোট র্পদার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যে কিনা নিজের নিখুঁত অভিনয় দিয়ে জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয়।

শুধু অভিনয়ই নয় দারুণ গল্পও লিখেন অর্পূব। এমনকি তার নিজের লিখা অনেক গুলো গল্প নিয়ে নির্মিত হয়েছে বেশ কয়েকটি নাটক।

আবারো তার গল্প নিয়ে নির্মিত হলো একক নাটক ‘আগডুম বাগডুম’। এতে অভিনয়ও করেছেন অপূর্ব। তার বিপরীতে রয়েছেন সাবিলা নূর।

রাজীব আহমেদের চিত্রনাট‌্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটি নিয়ে আশাবাদী এ নির্মাতা বলেন—‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় নিয়ে গড়ে উঠেছে কাহিনি। কাজ মাত্রই শেষ করেছি। আমার ধারণা, আগামী ঈদুল আজহার অন্যতম একটি কাজ হবে এটি।

বরিশালে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৪

0

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন র্পযন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৮ জন। মারা গেছেন আরও ৩ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।

তিনি আরও জানান, মোট আক্রান্ত ১৬ হাজার ৮৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৯৫ জন।

বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

0

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ১৬ দলের এই বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। আর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত এখন পর্যন্ত আনুষ্ঠাকিভাবে আইসিসিকে জানায়নি যে, তারা আরব আমিরাতে সরিয়ে নিচ্ছে এই মেগা ইভেন্ট। তবে ভারত মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। (খবর ইএসপিএন ক্রিকইনফো)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড আরব আমিরাত ও ওমানে হবে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো—বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সুপার-১২ এ অংশ নিবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে।

সুপার-১২ এ মোট ৩০টি ম্যাচ হবে। যেটা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে হবে আরব আমিরাতের তিনটি ভেন্যুতে হবে সুপার-১২। ভেন্যুগুলো হলো— দুবাই, আবুধাবি ও শারজাহ। ভেন্যুগুলোতে গ্রুপর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেহেতু এখনো ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই ভারত এই মেগা ইভেন্ট দেশে আয়োজনের ঝুঁকি নিচ্ছে না।

যাত্রীবাহী বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৬

0

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা সদরের কাছে যাত্রীবাহী বাসে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এক তরুণীকে বাসে আটকে রেখে ৬-৮ দুর্বৃত্ত গণধর্ষণ করে।

এই ঘটনায় মিরসরাই ও সীতাকুণ্ড থানা পুলিশ শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ৬ ধর্ষককে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক এই তথ্য নিশ্চিত করে জানায়, মিরসরাই এলাকার যাত্রীবাহী বাসের এক শ্রমিকের সাথে ধর্ষণের শিকার তরুণীর পূর্ব পরিচয় ছিল। এই পরিচয়ের সূত্র ধরে রানা নামের এক বাস শ্রমিক তরুণীকে কৌশলে মিরসরাই ডেকে পূর্ব পরিকল্পনা মাফিক খালি বাসে তুলে অসহায় তরুণীকে ধর্ষণ করে।

বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাটি অবহিত হয়ে অভিযান শুরু করে শুক্রবার রাত ১০টা পর্যন্ত এই ধর্ষণের ঘটনায় ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অপর আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

সব আসামিকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিং-এর মাধ্যমে এই ব্যাপারে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি

0

সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারনে তার বিস্তার রোধে সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহযোগী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।

তিনি বলেন, ‘সোমবার থেকে ৭ দিন কঠোর লকডাউন ও বিধিনিষেধ চলবে। এরপর প্রয়োজন মনে করলে বিধিনিষেধের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে। মানুষ যাতে বিধিনিষেধ মানে, সেজন্য কাজ করবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।’

প্রজ্ঞাপন জারির বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি হবে এবং যদি সম্ভব হয় তাহলে আগামীকালই (শনিবার)। প্রজ্ঞাপনের মতো কিছু জরুরি কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।

মন্ত্রী আরও জানান এবারের লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।

বিশ্বে করোনায় মৃত্যু আরও সাড়ে ৮ হাজার মানুষের

সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (২৬ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৬৬১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫৫২ জন। শনাক্ত হয়েছে ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

0

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে আরও ৯ জন।

শনিবার (২৬ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ‌্য নিশ্চিত করে বলেন, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮ জুন সাতক্ষীরা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৩.৮৭ শতাংশ করোনা শনাক্ত হয়।

তিনি আরও বলেন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৭০ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৮ জন।

রাজশাহী মেডিক‌্যালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জন মারা গেছেন।

গত ২৪ জুন একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৮ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪২৩ জন।

যুক্তরাজ্যে এবার করোনা লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে কেন্ট ভ্যারিয়েন্ট ও ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার শনাক্ত হয়েছে লাম্বডা ভ্যারিয়েন্ট। শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য জানিয়েছে।

পিএইচই এর তথ্য মতে, যে ছয় জনের মধ্যে লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তারা সবাই বিদেশ ভ্রমণ করেছিলেন। এদের মধ্যে ৪ জনের লন্ডনের, ১ জন ইংল্যান্ডের এবং ১ জন ওয়েস্ট মিডল্যান্ডসের বাসিন্দা।

সংস্থাটি আরও জানিয়েছে, লাম্বডা ভ্যারিয়েন্ট গুরুতর অসুস্থতা ঘটাতে পারে বলে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া করোনার টিকার কার্যকারিতা এটি হ্রাস করতে পারে বলে কোনো প্রমাণও পাওয়া যায়নি।