Thursday, April 9, 2026
Home Blog Page 128

চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত‌্যু

0

চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৭ জন। নতুন আক্রান্ত হয়েছে ৩২৭ জন।

সোমবার (২৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে কে এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ তথ্য জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী এবং জেলায় মোট ১১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৮৮ জন।

লকডাউনের প্রথম দিনে দুর্ভোগে যাত্রীরা

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার (২৮ জুন) সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সরকারের দেয়া ৩ দিন লকডাউনের প্রথম দিন আজ।

আর গণপরিবহন না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চাকরিজীবীরা। মাঝে মাঝে দু’একটি সিএনজি অটোরিকশা বা রাইড শেয়ারিংয়ের গাড়ি দেখা মিললেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। আবার ভাড়াও অনেক বেশি।

প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল।

মিমের সাথে কে এই বডিবিল্ডার!

0

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন বডিবিল্ডারের সঙ্গে জিমের একটি ছবি পোস্ট করেছেন লাক্স সুপার স্টার বিদ্যা সিনহা মিম। ছবি দেখে অনেকেরই মন্তব্য, লোকটি কে? অনেকে ধরে নিয়েছেন মানুষটি ভিনদেশি।

মিম জানালেন, তিনি হলিউড–বলিউডের কেউ নন। তিনিই তাঁর শরীরচর্চার ট্রেনার। নাম আশরাফুজ্জামান।

কিন্তু মিম তো আজকে থেকে জিম করছেন না। ছয় বছর হয়ে গেছে, এত দিন তো ট্রেনার লাগেনি, এখন তবে কেন?

এই অভিনেত্রী বলেন, ‘আগে ট্রেইনার ছাড়াই বেশির ভাগ জিম করতাম সত্য। এতে কিছু ঝুঁকি থাকে। জিমের পশ্চারগুলো ঠিকঠাকমতো না হলে শরীরের অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া আমি তো কিছুটা অলস। আশরাফ ভাই অনেক সময় ফোন দিয়ে ঘুম থেকে তুলে জিম করতে উৎসাহিত করেছেন। সঠিকভাবে জিম করতে শিখিয়েছেন। তাঁর কাছে থেকে অনেক কিছু শিখেছি। এখন ট্রেনারের সাহায্যে জিম করতে অভ্যস্ত হয়ে গেছি।

এই অভিনেত্রী বললেন, ‘এখন আমি সিরিয়াস। আগে শুটিং থাকলে জিম করার সময় হতো না। এখন জিম শেষ করে শুটিং করি।

প্রতিদিন এখন তাই সকাল প্রায় ছয়টা থেকে নয়টা পর্যন্ত শরীরচর্চার পেছনে সময় দিচ্ছেন। মার্চ থেকে এই নিয়মে চলছেন মিম। এই অভিনেত্রী বলেন, ‘আমার শরীরের গড়নটাই এমন যে এক কেজি কমাতে অনেক কষ্ট করতে হয়। পুরো শরীর বার্ন করে ওজন কমাতে হয়। এখন ফিট থাকতে আর আলসেমি করি না।

মিম আরও বলেন, ‘শরীর ফিট থাকলে নিজের কাছেই ভালো লাগে। ওজন বাড়লে কোনোভাবেই স্বস্তি পাই না। এখন আমি অনেক স্লিম। যেকোনো পোশাকে মানিয়ে যায়। আমার অভিনয়ের ক্যারিয়ারের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।

মগবাজারের শর্মা হাউসের নিচতলায় মূল বিস্ফোরণ

0

মগবাজারের ওয়ারলেস গেট মোড়ে শর্মা হাউসের নিচতলায় বিষ্ফোরণে আশপাশের ভবন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই শর্মা হাউসের রান্নাঘর থেকেই সম্ভবত বিস্ফোরণের উৎস।

আশঙ্কা করা হচ্ছে জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ। জেনারেটর থেকেও এই বিষ্ফোরণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষ্ফোরণের প্রচন্ডতায় সেই ভবনের নিচতলায় শর্মা হাউসের পুরোটাই ধসে গেছে। বিস্ফোরণের ধাক্কায় রাস্তার উল্টো দিকে আড়ং এর ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রাস্তার উল্টো দিকে বিশাল সেন্টার নামের বিপনী বিতানের পঞ্চাশটির বেশি দোকানের সামনের সামনের কাঁচ বিষ্ফোরণের প্রচন্ড শব্দে ভেঙ্গে চুরমার হয়ে যায়।

রাস্তায় থাকা কয়েকটি বাসের সবকটি কাঁেচর জানালা ভেঙ্গে চুরে একাকার।

লাব্বাইক ও আল মক্কা নামের দুটি বাসের ভেতরের কাঠামো ভেঙ্গে যায়। এই দুটি বাসে থাকা প্রায় ৪০/৫০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে আগুন

0

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের দোতলায় করোনা ইউনিটে রোববার (২৭ জুন) সন্ধ্যায় আগুন লেগেছে। তবে এতে হতাহত হয়নি।

হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, অক্সিজেনের হাই ফ্লো নজেল ক্যানোলা থেকে এক ধরনের গ্যাস তৈরি হলে আগুনের সুত্রপাত ঘটে। তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আন‌তে পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দোতলায় আইসিইউ এর ২১৮নং রুমে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭নং বেড সংলগ্ন হাই ফ্লো অক্সিজেন সরবরাহ থেকে আগুনের সুত্রপাত হয়।

আগুন দেখে সেখানে চিকিৎসাধীন রোগীরা অক্সিজেন মাক্স খুলে বাহিরে বের হয়ে আসেন। মুহুর্তের মধ্যে সেখানে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত ৬

0

রাজধানীর মগবাজার রোববার (২৭ জুন) রাতে আড়ং শোরুমের পাশের তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

ফায়ার সার্ভিসের রমনা স্টেশন অফিসার ফয়সালুর রহমান ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের মধ‌্যে ৩৭ জনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে ২ জন ও বার্ন ইউনিটে ২ জন মারা গেছেন।

সোমবার থেকে বন্ধ শপিংমল-মার্কেট

0

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ৩ দিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার।

এ সময় সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এ সময় সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয় করা হয়।

সাভার থানায় চিত্রনায়িকা পরীমনি

0

সম্প্রতি সাভারের বোট ক্লাবে এসে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগে করা মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় এসেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

রোববার (২৭ জুন) দুপুর ২টা ২০মিনিটের দিকে একটা প্রাইভেটকারে করে এসে তিনি থানায় ঢোকেন।

পরীমনির প্রবেশের পর ভেতর থেকে থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। জনসাধারণ ও সাংবাদিকদেরও থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমনি সাভার মডেল থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

শাকিবকে ছেড়েঁ ইমনের সাথে বুবলী

0

বর্তমান সময়ের বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শবনম বুবলী৷ সব সময়েই থাকেন খবরের শিরোনামে। মূলত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি।

তবে এবার শাকিব খান ছাড়াও জুটিঁ বেধেঁছেন নিরব, রোশানের সঙ্গে।‘পাসওয়ার্ড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন ইমন-বুবলী। আবারো জুটি বাঁধলেন তারা। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদের।

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রবিন খান। শিগগির দেশের সব টেলিভিশনে এর সম্প্রচার শুরু হবে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে আজ (২৭ জুন) এর আনুষ্ঠানিক প্রিমিয়ার হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

বিজ্ঞাপনটি সর্ম্পকে পরিচালক রবিন খান বলেন, ‘মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় হয়। এমন একটি পণ্যের বিজ্ঞাপন নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইমন-বুবলীকে নিয়ে চমৎকার একটি টিমের সমন্বয়ে কাজটি করেছি।’

করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত‌্যুর রেকর্ড ১১৯

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬৮। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন ।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২১.৫৯।

স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৭ জুন) এসব তথ‌্য নিশ্চিত করা হয়েছে।