Thursday, April 9, 2026
Home Blog Page 129

সীমিত লকডাউনে সোমবার থেকে চলবে রিকশা, বন্ধ গণপরিবহন

0

মহামারি করোনার সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ৩ দিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার। এ সময় সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সী‌মিত প‌রিস‌রে সরকা‌রি বেসরকা‌রি অফিস চল‌বে। ত‌বে ‌নিজ ব‌্যবস্থাপনায় যাতায়ত ব‌্যবস্থা কর‌তে হ‌বে। পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব গণপ‌রিবহন বন্ধ থাকবে।

ভারতের জম্মুতে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

ভারত অধিকৃত জম্মুতে স্থানীয় সময় রোববার ভোররাতে বিমান বাহিনীর ঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ৫ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে।

জম্মু ও কাশ্মিরের পুলিশ দাবি করেছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবা এই হামলা চালিয়েছে। (খবর-এনডিটিভি অনলাইন)

জানা যায়, রোববার স্থানীয় সময় ভোররাত ২টার কিছুক্ষণ আগে পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে বিমানবন্দরটিতে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথম বিস্ফোরণটি রাত ১টা ৩৭ মিনিটে এবং দ্বিতীয় বিস্ফোরণটি রাত ১টা ৪৩ মিনিটে ঘটেছে।

প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।বিমান বাহিনীর ২ সদস্য হামলায় আহত হয়েছেন।

নড়াইলে ১৫২ নমুনা পরীক্ষায় ৫৮ জন করোনা শনাক্ত

0

কঠোর লকডাউনের ঘোষণায় নড়াইলের বাজার গুলোতে জনসাধারণের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছেন ইচ্ছামত।

এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে সাত দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন, আজ রবিবার শেষ দিন হলেও সরকারি ভাবে আবারো লকডাউন ঘোষণা রয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রবিবার করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৮.১৫ শতাংশ ।

গত ২৪ ঘন্টায় ১৫২ নমুনা পরীক্ষায় ৫৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। zএরমধ্যে সদর উপজেলায় ৩৯ জন, লোহাগড়ায় একজন এবং কালিয়া উপজেলায় ১৮ জন আক্রান্ত হয়েছে। এদিকে মৃত্য হয়েছে লোহাগড়ায় একজন এবং কালিয়া উপজেলায় তিনজন।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৪০ জন। জেলায় এ পর্যন্ত হাজার ৫২৪ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে এক হাজার ৩৬৩ জন, লোহাগড়ায় ৮৭৯ জন ও কালিয়ায় ২৮২ জনের করোনা পজেটিভ।

এ পর্যন্ত সুস্থ হয়েছে এক হাজার ৯৭৮ জন সুস্থ হয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করায় শনিবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৬ জনকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চিত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

0

পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চিত, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়েছে। রাজশাহীতে লকডাউনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মতিহার থানা পুলিশের হাতে লাঞ্চিত হয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এম.এ.হাবিব জুয়েল।

এ ঘটনায় আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব। ২৫ জুন রাজশাহী মডেল প্রেসক্লাবের সহঃ সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ কতৃক লাঞ্চিত হয়েছে সাংবাদিক এম এ হাবিব জুয়েল। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিচার দাবি করা হয়।

ঘটনার সুত্রানুসারে জানা যায়, গত বৃস্পতিবার বিকাল আনু: ৬.১০ মিনিটে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এম.এ.হাবিব জুয়েল সংবাদ সংগ্রহের জন্য তার এক সহকর্মীর সাথে নিয়ে বিনোদপুর বাজার যাচ্ছিলেন।

এ সময় মতিহার থানাধীন তালাইমারী মোড়ে এসআই সেলিমসহ রাজশাহী পুলিশ লাইনের সদস্যরাও ডিউটিরত অবস্থায় ছিলেন।

এমন সময় সাংবাদিক এম.এ.হাবিব জুয়েলকে বাইক থামানোর সময় – কুতুবুল নামের পুলিশ লাইনের একজন হাবিলদার -অশ্লীল ভাষায় – “এই বাইন….. গাড়ি থামা না হলে পা কেটে ফেলব” বলে গালি গালাজ করতে করতে গাড়ি থামাতে বলেন।

এ সময় সাংবাদিক হাবিব জুয়েল গালি গালাজ কেন করছেন বললেই ঐ হাবিলদার কুতুবুল আরোও বেশী ক্ষিপ্র হয়ে ঐ সাংবাদিককে গালি গালাজ করতে থাকেন।

পরবর্তীতে রাস্তার অপর প্রান্ত থেকে মতিহার থানার এসআই সেলিম ও কন্সটেবল জলিল এসে সাংবাদিক হাবিব জুয়েলকে বুকে ধাক্কা দিয়ে ক্ষ্রিপ্ত হয়ে বলেন – ঐ মিয়া এত কথা বলেন কেন গাড়িতে উঠে চলে যান। যদি না যান তাহলে কিন্তু বিষয়টা ভালো হবেনা। এমন সময় কাউকে কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন হাবিব জুয়েল। তবে উক্ত ঘটনার সময় রাজশাহীর অন্যতম নিউজ পোর্টাল বাংলার জনপদ লকডাউনের ভিডিও লাইভ করার সময় উক্ত ঘটনাটি বাংলার জনপদের ক্যামেরাতেও উঠে আসে। সেই ভিডিওতে স্পস্ট প্রতীয়মান হয় যে, একজন সাংবাদিককে কিভাবে পুলিশের এসআই এবং একজন কন্সটেবল বুকের উপর ধাক্কা দিয়ে কথা বলছেন।

উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

নড়াইলে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যাবসায়ী

0

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৭৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

শনিবার (২৬ জুন) দুপুরে থানার হলরুমে এক প্রেস বিফ্রিং করে এ তথ্য জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা।

প্রেস বিফ্রিং এ তিনি আরও জানান , শুক্রবার (২৫ জুন) দিবাগত আনুমানিক রাত ৩ টার দিকে লোহাগড়া থানার নিয়মিত টহল চলাকলীন সময়ে এসআই সুমন হাওলাদার ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কালনা-নড়াইল মহাসড়কের রামপুরস্থ নিরিবিলি পিকনিক স্পট সংলগ্ন আব্দুল খালেকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেন। এসময় তাদের পকেটে থাকা ৩,৭৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নড়াইল পৌর শহরের মহিষখোলা এলাকার আলী মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান ওরফে সেলিম (৪০) ও কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালি গ্রামের জাহেদ আলমের ছেলে মোঃ ইউনুচ মোল্যা (২৮) ।


তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। প্রেস বিফ্রিং এ আরও উপস্থিত ছিলেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন, ইন্সপেক্টও (তদন্ত) হরিদাস রায়, ইন্সপেক্টও (অপারেশন) মোঃ নাসির উদ্দিনসহ সাংবাদিক বৃন্দ।

নড়াইলের কাঁচাবাজারে ভিড়, চালের দাম কেজিতে ৪ টাকা বৃদ্ধি

0

সরকারিভাবে সোমবার থেকে ৭ দিন কঠোর লকডাউন ঘোষণায় নড়াইলের কাঁচাবাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত বাজার খোলা থাকায় ভিড় আরো বেশি হয়েছে। চলমান সপ্তাহব্যাপী লকডাউনে জেলা প্রশাসনের নির্দেশনায় মুদি ও চালের দোকান বন্ধ থাকলেও শনিবার অনেক দোকানই এক সার্টার খুলে কেনা বেচা করে।

২৫ কেজির প্রতি বস্তা চালের দাম ১০০ টাকা করে বেশি দামে বিক্রি করা হচ্ছে, প্রতি কেজিতে ৪ টাকা বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে।লকডাউনের আগে চাল কেনা থাকলেও ইচ্ছে মত দাম হাকিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। সাথে সাথে কাঁচা মালের দামও বৃদ্ধি করা হয়েছে।

শনিবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার শতকরা ২৮ দশমিক ১২ । ৩২ নমুনা পরীক্ষায় ০৯ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৬ জন। জেলায় এ পর্যন্ত মোট ২৪৬৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এর মধ্যে সদরে ১৩২৭ জন, লোহাগড়ায় ৮৭৮ জন ও কালিয়ায় ২৬১ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ১৯৪৬ জন।

এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে ৬ষ্ট দিনের মতো দ্বিতীয় দফার লকডাউন, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। ১২ টার পর সকল কাাঁচাবাজার বন্ধ করে দেয়া হচ্ছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নির্মল দাশ ও সাঈদ মোরশেদ রনি নামে ২ জন নিহত হয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নজরুল ইসলাম রোববার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এ দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সোয়া ১০টার দিকে কুমিরা ইউনিয়নের মছজিদ্দা এলাকায় ট্যাংকারের ধাক্কায় নির্মল দাশ নামের এক বৃদ্ধ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এবং সোয়া ১২টার দিকে কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে সাঈদ মোরশেদ রনি নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

স্থগিত হল ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ

0

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম রোববার (২৭ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সারাদেশে মহামারি করোনার উদ্বেগজনক পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় এনে এই পরীক্ষার ফরম পূরণের নতুন কার্যক্রমের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

কঠোর বিধিনিষেধের লকডাউন লালমনিরহাটে

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ চলবে শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (২ জুলাই) রাত ১২টা পর্যন্ত।

আজ লকডাউনের দ্বিতীয় দিনেও প্রথমদিনের মতো শহরে প্রবেশের ৭টি সড়ক বন্ধ রয়েছে।

এর আগে লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু হার বাড়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর স্বাক্ষরিত জারি করা বিধিনিষেধে বলা হয়, লালমনিরহাট সদর পৌরসভা এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি মুলাডুলি ঈক্ষু খামারের কাছে রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, একটি প্রাইভেটকার দাশুড়িয়া থেকে বনপাড়ার দিকে যাওয়ার সময় মুলাডুলি ঈক্ষু খামারের কাছে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ধাক্কায় লাগলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী খোকন বিশ্বাসের মৃত্যু হয়। আহত ৩ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত ভ্যানযাত্রীর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।