Friday, April 3, 2026
Home Blog Page 130

খুলনায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৮ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জনের।

রোববার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৫জন, বাগেরহাটে ৫জন, যশোরে ৫জন, নড়াইলে ৫জন, কুষ্টিয়ায় ৫জন, ঝিনাইদহে ২জন, চুয়াডাঙ্গায় ২জন এবং মেহেরপুরে ২জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। মৃতের সংখ্যা ৯৮১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

বগুড়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

0

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন।

বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার (২৭ জুন) সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ৩২২ নমুনার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৮ নমুনায় ৯ জন, এন্টিজেন পরীক্ষায় ৬৬ নমুনায় ১০ জন এবং টিএমএসএস মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৬ নমুনায় ৮ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১.৩৬ শতাংশ।

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৮১ জনে।

একই সময় আক্রান্ত হয়েছেন ৩০০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ৫৭ হাজার ৬৭০ জন।

রোববার (২৭ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেজর সিনহা হত‌্যার বিচার শুরু

0

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচারর্কায শুরু হয়েছে।

আগমী ২৬, ২৭ ও ২৮ জুলাই মামলায় সাক্ষ‌্যগ্রহণের জন‌্য দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ জুন) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত মামলার অভিযোগ গঠন করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ‌্যাডভোকেট ফরিদুল আলম মামলাটির চার্জ গঠনের শুনানি করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তাদের আনা হয়। এরপর একে একে ১৫ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেক পোস্টে গুলি করে হত‌্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

0

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি এলাকায় শনিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে মোঃ ফারুক (২৭) নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছেন র‌্যাব ।

এ সময় তার পাওয়ারটিলার গাড়ি থেকে ১টি পিস্তুল ১টি ওয়ানশুটার গান ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফারুক সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হতে তেলের ড্রামসহ একটি পাওয়ারটিলারে করে অবৈধ অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে।

র‌্যাব সদস্যরা রেহাইচর এলাকার জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে অভিযান চালিয়ে পাওয়ারটিলার থেকে অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করে।

এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে।

রামেকে করোনায় আরও ১০ জনের মৃত্যু

0

মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০জনের মৃত্যু হয়েছে ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ডাঃ সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন।

উপপরিচালক আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন ও নওগাঁর ৪জন ছিলেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নাটোরের ১জন মারা গেছেন।

অপরদিকে রাজশাহীর ৩জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন ও নাটোর ৩জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১জন মারা গেছেন করোনায় সন্দেহভাজন হিসেবে, তার বাড়ি রাজশাহী জেলায় ।

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করল মাদকাসক্ত যুবক

0

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা ব্যাটারি কলোনি এলাকার জমিদার পারভেজের বাড়িতে শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে মাদকাসক্ত এক যুবক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করেছেন।

আহতরা হলেন -সৈয়দা আক্তার ও তার মা হোসনে আরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও এলাকা থেকে মাদকাসক্ত যুবকের কোপে আহত অবস্থায় তার স্ত্রী ও শাশুড়িকে হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা। পরে স্ত্রীকে হাসপাতালের২৮ নম্বর ও শাশুড়িকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় ।

কঠোর বিধিনিষেধ অমান্য করে নৌপথে ঢাকায় ঢুকছে মানুষ

0

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার পাশের জেলা গাজীপুর সহ ৭ টি জেলায় দেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট।

একারণে অনেকেই ঢাকায় প্রবেশের জন্য ভিন্ন কৌশল বেছে নিয়েছেন। তুরাগ নদীতে নৌকায় করে অনেকে পাড়ি জমাচ্ছেন ঢাকায়।

শনিবার (২৬ জুন) সরেজমিনে দেখা যায়, এভাবেই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে সাধারণ মানুষ। টঙ্গী বাজার ঘাট থেকে উঠে আব্দুল্লাহপুর আইচি হাসপাতালের ঘাটে নৌকা ভিড়ছে। এরপর সেখান থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে মানুষজন প্রবেশ করছে।

গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় যাওয়ার জন্য টঙ্গী ব্রিজ হয়ে থাকায় প্রবেশ করতে হয়। টঙ্গী পুলিশের চেকপোস্টের বাধা ডিঙ্গাতে না পারায় টঙ্গী বাজারের মধ্যে দিয়ে ঘাটে ভিড়ছে ঢাকাগামী মানুষ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের দুটি চেকপোস্টে কাজ অব্যাহত রয়েছে। তুরাগ নদ দিয়ে নৌকায় মানুষ পারাপারের বিষয়টি চেকপোস্টের আওতাভুক্ত নয়।

সোমবার নয় বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন

0

মহামারি করোনা সংক্রমণ রোধে ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এ বিষয়ে রোববার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া, আগের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন থাকবে।

শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানিয়েছেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে যানবাহন, দোকানপাট, রেস্টুরেন্ট ইত্যাদি চলবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন হবে। এ সময়ে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

রংপুরে রাস্তা বন্ধ করে ইজারা দিয়ে চলছে আমের বাজার

0

রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাইপাস সড়ক ও ফুটপাতের দুপাশে অস্থায়ী টিনের ছাউনি দিয়ে বসানো হয়েছে হাঁড়িভাঙা আমের বাজার। এ ব্যবসাকে ঘিরে সড়কের ওপরে বিচ্ছিন্নভাবে দোকানপাটও বসানো হয়েছে। বিশেষ করে ফুটপাতে হাঁটতে গিয়ে পথচারীরা দুর্ভোগে পড়ছেন।

যানবাহন চলাচলে বিঘ্নিত ঘটছে। এ দিকে আম বাজার ঠিকাদারের দাবি, রংপুর সিটি করপোরেশনের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকায় রাস্তাটির দুপাশ ইজারা নিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর নগরীর সবেচেয় ব্যস্ততম এলাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেখানে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য বাস টার্মিনাল মসজিদের পেছনে বাইপাস সড়ক ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। অথচ এই সড়ক ও ফুটপাতটি এখন আম ব্যবসায়ীদের দখলে।

এতে করে পথচারী ও এর আশপাশের এলাকার জনসাধারণ চরম ভোগান্তি পড়েছে। বিশেষ করে চলাফেরায় বিঘ্ন ঘটছে। বাসা হতে যানবাহন নিয়ে বের হলেই ওই সড়কে আটকা পড়ে অপচয় হচ্ছে সময়ও। শুধু তাই নয়, আমের বাজার ঘিরে করোনার সংক্রমণ ঝুঁকিও বাড়ছে। ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে নেই কোন স্বাস্থ্যবিধির বালাই।

আম বাজারের ব্যবসায়ীদের দাবি, সিটি করপোরেশন সড়ক ও ফুটপাতটি ইজারা দিয়েছেন। এছাড়াও প্রতিটি দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে এবং চাঁদা তোলার জন্য রয়েছে একজন লাইনম্যান।

মিঠাপুকুরের পদাগঞ্জ থেকে আম বিক্রি করতে আসা তোবারক বলেন, এই বাজারে কেউ কাউকে মানতে চায় না। কোনো সিস্টেম নেই। ইজারাদারের লোকেরা জমার নিতে এসে প্রায়ই হট্টগোল করে। টাকা দিতে দেরি হলে মারপিট করাসহ কখনও কখনও আমের ডালি তুলে ফেলে দেন। বাজারে কোনো নিয়মনীতি নেই।

একই এলাকার বকুল মিয়া ও শরিফুল ইসলাম বলেন, আমরা তো প্রতিদিন হাট ইজারার টাকা দেই। কিন্তু ঠিকমতো ব্যবসা করতে পারছি না। রাস্তার ওপর যানজট লেগে থাকে। সাধারণ পথচারীরা গালিগালাজ করে। অনেকেই বিরক্ত হয়ে রাস্তা থেকে সরিয়ে দিতেও চান। কিন্তু সিটি করপোরেশনের লোকজন থাকায় কেউ চাইলেও ঝামেলা করতে পারে না।

সেখানকার ইজারাদার জাবেদ বলেন, হাঁড়িভাঙা আমের জন্য এই বাস টার্মিনালের বাজারের আলাদা একটা পরিচিতি রয়েছে। এটা তো নতুন বাজার নয়। প্রতি বছরের আমের মৌসুমে এখানে লাখ লাখ টাকার ব্যবসা হয়ে থাকে। এবারও তাই হচ্ছে। সিটি করপোরেশন থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকার বিনিময়ে বাজারটি ইজারা নেওয়া হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফফার বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনালের আমের বাজার ইজারার বিষয়টি সিটি মেয়র ইচ্ছায় হয়ে থাকে। কাউন্সিলর হিসেবে তাকে এসব বিষয়ে ডাকাও হয়নি বলে তিনি অভিযোগ করেন।

কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মসজিদের পেছনের সড়ক ও ফুটপাত দখল করে আমের বাজার বসিয়েছে। এখান থেকে সমিতির উন্নয়ন ফান্ডে কোনো টাকাপয়সা জমা হয় না। বরং এই বাজারের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রংপুর সিটি করপোরেশনের বাজার শাখার ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাতে আমের বাজার ইজারা দেওয়া হয়েছে। তবে কত টাকার বিনিময়ে ইজারা দেওয়া হয়েছে,সে বিষয়ে অপরাগতা প্রকাশ করেন।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে,এবছর রংপুরের মিঠাপুকুর উপজেলার আখিরাহাট, পদগঞ্জ, মাঠেরহাট, বদরগঞ্জ উপজেলার গোপালপুরসহ কিছু এলাকাতে প্রায় ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে সব জাতের আমের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৬৫ হেক্টর জমিতে রয়েছে হাঁড়িভাঙা আম।