Thursday, April 9, 2026
Home Blog Page 126

লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ

মহামারি করোনার সংক্রমল রোধে আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার।

এ লকডাউনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের আর্থিক সহায়তা দিতে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার (২৮ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বরাদ্দের শর্ত অনুযায়ী জেলা প্রশাসকরা বরাদ্দকৃত অর্থ ইউনিয়নপ্রতি উপ-বরাদ্দ দেবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরও এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি দেওয়া যাবে।

নোয়াখালীতে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮

0

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিলের পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে সোমবার (২৮ জুন) ভোরে নোয়াখলা ইউনিয়নের দুই সাবেক ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ২২৫ টাকা ও ১১ প্যাকেট তাস জব্দ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনেয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ ৮ জনকে গ্রেপ্তার করেন।

সোমবার দুপুরে মামলার পর গ্রেফতারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

0

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে আরও ১৭৮ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৪.১৬ শতাংশে।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

এ কেমন দিন?

0

এ কেমন দিন?
কেউ না কেউ কাউকে ঠকাচ্ছে।
কি করে ভুলে গেলি ঐ পারের কথা?
প্রশ্নের উত্তর কি দিতে পারবি?

এ কেমন দিন?
বিনা অপরাধে কেউ না কেউ জেলহাজতে,
অপরাধী ঘুরছে জামিনে !
এ শুধু রূপকথার ছেলেভোলানো শাসন আমল।

এ কেমন দিন?
কখনো ভাবিনি তো এইভাবে ফিরে পাবো!
কেনো মিথ্যা দিয়ে সাজিয়ে রাখলি আমায়?
কেনো না পাওয়ার ইচ্ছে টাকে জাগিয়ে রাখলি?

এ কেমন দিন?
একবার ভেবে দেখেছিস?
এই নারী তোর মা,এই নারী তোর কন্যা।
কি করে উপচে পড়িস?

————————————————————————————————————————————————————————————————————

ফয়সাল আহমেদ আর্ণব
তোলারাম কলেজ নারায়ণগঞ্জ
অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগ

আরব আমিরাতে শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট

সারাবিশ্বে করোনার আলফা, বেটা ও ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমেই ছড়িয়ে পড়ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে করোনা শনাক্তের হার।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সারাবিশ্বে ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়েন্টগুলো শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য খাতের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানী বলেন, দেশে কোভিড-১৯ এর ভিন্ন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ জুন) দ্য গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৭১ শতাংশ মানুষকে ইতিমধ্যে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাদেরকে কোর্স পূর্ণ করার কথাও বলা হয়েছে।

কঠোর লকডাউনে সেনা টহলে, থাকবে না মুভমেন্ট পাস

0

করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত জন্য কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় সেনা, পুলিশ-বিজিবি টহলে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও।

মন্ত্রিপরিষদ বৈঠকের পর সোমবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জ‌নের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ জুন) বেলা ১১টায় এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫০৪ নমুনার ম‌ধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ২১৯টি নমুনায় ৬২ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৩ নমুনায় ৩৮ জনের এবং টিএমএসএস মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫.১৯ শতাংশ।

গাজীপুরের শ্রীপুরে বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার

0

গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়ার গ্রামের ২ নম্বর সিঅ‌্যান্ডবি এলাকায় সোমবার (২৮ জুন) সকালে পড়ে থাকা বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন সংবাদমাধ্যমকে ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, চন্নাপাড়া এলাকার পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে একটি সঙ্গবদ্ধ চোরদল কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশের একটি গোরস্থানে এগুলো বস্তাভর্তি অবস্থায় ফেলে যায়।

সোমবার সকালে গোরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখে এলাকাবাসী।

বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের গোরস্থানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায় জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক গোরস্থানে পাঁচটি কবর খোঁড়া।

ওসি আরও জানান, বিষয়টি তদনত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলছে ঘরবন্দি ঢালিউড কুইনের ফিটনেস ধরে রাখার সংগ্রাম

0

মহামারি করোনার মধ্যে বেশিরভাগ মানুষিই হয়ে পড়েছে ঘরবন্দী। এরই মধ্যে ঘরবন্দি সময় কাটাচ্ছেন‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।

তবে অবসর থাকলেও সময়টাকে কাজে লাগাচ্ছেন এই অভিনেত্রী।ফিট থাকতে নিয়মিত শরীরচর্চা করছেন তিনি।

সোমবার (২৮ জুন) সকালে জিমের কয়েকটি ছবি ফেইসবুক পেইজে প্রকাশ করেন অপু।
ছবিগুলোতে তাকে কালো শরীরচর্চার পোশাকে দেখা গেছে। শারীরিক গঠন ঠিক রাখতে এরই মধ্যে ওজন কমিয়েছেন অপু। বাড়তি মেদ কমিয়ে ফেলতেও সক্ষম হয়েছেন তিনি। এ কারণে খাদ্য তালিকাতেও এনেছেন পরিবর্তন।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সংগীতশিল্পী কবীর সুমন

0

শ্বাসকষ্ট নিয়ে রোববার (২৭ জুন) রাতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন কলকাতার গুণী সংগীতশিল্পী কবীর সুমন। (হিন্দুস্তান টাইমস)।

জানা যায়, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে আসার পরও তার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এখনো তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

তার করোনা পরীক্ষাও করানো হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। সোমবার (২৮ জুন) তার বুকের এক্স-রে, ও রক্তপরীক্ষা করা হবে।

আরেকটি ভারতীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যথা অনুভব করছিলেন। রোববার রাতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। অক্সিজেন স্যাচুরেশন নামতে থাকে। শ্বাসকষ্টও শুরু হয় এই সংগীতশিল্পীর। এরপর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।