Thursday, April 9, 2026
Home Blog Page 125

বউয়ের জন্মদিন ভুললেই দিতে হবে মাশুল, গুনতে হবে জরিমানা

0

ভুলে যাওয়া সম্ভবত পুরুষদের একটি জন্মগত স্বভাব। শতকরা ৯০ ভাগ পুরুষেরই এই স্বভাব রয়েছে। তবে তারা বেশিরভাগ সময়ই বউয়ের সাথে সর্ম্পকিত বিষয়গুলো ভুলে যায়। যেমন ধরেন- বউয়ের জন্মদিন, মেরিজডে, ভ্যালেন্টাইন ডে ইত্যাদি।

তবে এর কারণে দ্বিগুন মাশুল ও দিতে হয় সেই পুরুষকে। কথায় আছে, বউয়ের জন্মদিন মনে থাকে না তাহলে শুধুমাত্র একবার ভুলে দেখুন! বাকি জীবন মনে রাখার ব্যবস্থা বউ নিজেই করে দেবে।

আসলে বিবাহিত পুরুষ মাত্রই জানেন বউয়ের জন্মদিন ভুলে যাওয়ার প্যারা। তবে বউয়ের জন্মদিন ভোলার অপরাধে যদি আদালতে গিয়ে জরিমানা গুনতে হয় তাহলে সেটা বাড়াবাড়ি মনে হতেই পারে।

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ার বাসিন্দাদের এই শাস্তিই পেতে হয়। বউয়ের জন্মদিন ভুলে যাওয়া সে দেশটিতে দণ্ডনীয় অপরাধ! আর সেই অপরাধে আদালতে গিয়ে জরিমানা দিতে হবে এবং সেই জরিমানার অর্থও যাবে আপনার স্ত্রীর হাতে!

বাবা হতে চলছেন নোবেল!

0

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক মইনুল আহসান নোবেল।

সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয় তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।

বাবা হওয়ার সুখবর জানতে পেরে নেটিজেনরা নোবেল ও তার স্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন।

তবে অনেকেই সমালোচনাও করেছেন। কারণ নোবলের পোস্টের ‘হয় তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের।

‘হয়তো বা? আপনি শিওর না?’ এমন প্রশ্ন তুলে তাকে কটাক্ষ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষে আহত ১৫

0

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মইন্দ গ্রামের মধ্যপাড়া এলাকায় সোমবার (২৮ জুন) সন্ধ্যায় হাঁসের বাচ্চা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হারিজ মিয়ার ছেলে রুবেল একই এলাকার মৃত আহমদের ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে হাঁসের বাচ্চা নিয়ে যায়।

হাঁসের বাচ্চা নেওয়ার সময় রুবেলকে বাধা দেয়ায় তারা জাহাঙ্গীরের উপর হামলা করেন। জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে আরও ১৪ জন আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মইন্দ গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চট্টগ্রামে সুন্দরবন কুরিয়ার থেকে ৩৯ লাখ টাকার জর্দা আটক

0

চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে সোমবার (২৮ জুন) রাতে প্রায় ৩৯ লাখ টাকা মুল্যের জর্দা আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আকবর হোসেন জর্দা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৪০ কার্টন জর্দা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ জর্দা আটক করতে সক্ষম হয়।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানান, এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

লন্ডনের রেলষ্টেশনের অগ্নিকান্ডে আহত ৬

দক্ষিণ লন্ডনের মূল ট্রান্সমিট হাব হিসেবে পরিচিত এলিফ্যান্ড এন্ড ক্যাসেল রেলষ্টেশনে সোমবার (২৮ জুন) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় ১০০ দমকল কর্মী ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের সাথে কোনো জঙ্গি তৎপরতার সম্পর্ক নেই।

লন্ডনের ফায়ার ব্রিগেড কমান্ডার জেমস রায়ান জানান, ঘটনাস্থলের কাছে এক গ্যারেজে পাঁচজন ছিলেন। আগুনে তারা আহত হন। এদের মধ্যে একজন নিঃশ্বাসে ধোঁয়া গিলে অসুস্থ হয়।

লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আগুনে আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ষ্টেশনের আর্চের নিচের অংশে তিনটি কমার্শিয়াল ইউনিট পুরোপুরি পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে চারটি গাড়ি। আগুনের পরপরই ওই ষ্টেশন ও আশেপাশের বাসভবন গুলো ফাঁকা করে দিয়েছে দমকল ও পুলিশ বাহিনীর কর্মীরা।

রামেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২৫ জনের

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২৮ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪০ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলো নয় জনের। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

পটুয়াখালীতে সালিশে কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যান বরখাস্ত

0

পটুয়াখালীর কনকদিয়া ইউনিয়ন পরিষদে ক্ষমতার অপব্যবহার করে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করা চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুন) রাতে স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করেন। এ ঘটনায় তিনি স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসন থেকে এমপি হিসেবে শপথ নিলেন নুর উদ্দিন

0

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।

২১ জুন লক্ষ্মীপুর-২ আসনে ভোট হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এতে আ‘লীগের প্রার্থী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট।

সোমবার (২৮ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।

ভাসমান অবস্থায় ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ উদ্ধার

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে রোববার ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। সেসময় উদ্ধার করা হয়েছে দুই জনের মরদেহ।

উদ্ধারকৃতরা নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। এর বেশির ভাগই বাংলাদেশি।

পরে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙ্গে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৮৩৬৪, মৃত‌্যু ১০৪

0

মহামারি করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৮৩৬৪ জন। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। প্রাণ হারিয়েছে আরও ১০৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ১৪ হাজার ২৭৬ জন।

সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

উল্লিখিত সময়ে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৭১ শতাংশ। সুস্থতার হার ৯০.৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৫৯ শতাংশ।