Thursday, April 9, 2026
Home Blog Page 124

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৮ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৩ নমুনা পরীক্ষার ফলাফলে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৫৬.২৮ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে এলে স্কুল খোলা হবে : প্রধানমন্ত্রী

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। টিকা কার্যক্রম সম্পন্ন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনাকালে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষায় যারা আছে সকলেই যেন ভ্যাকসিন পর্যায়ে আনতে পারি এবং দ্রুত যেন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি সেই ব্যবস্থাটা আমার নেবো।

সরকারপ্রধান আরও বলেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকা প্রদান ইতোমধ্যে শুরু হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দিতে সক্ষম হবো। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা খুলে দেয়া হবে।

গোপালগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

0

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় সদর ও টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাযাঙ্গা গ্রামের ইমরান শরিফ (৪০) ও নড়াইল জেলার নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের তরিকুল ইসলাম (৫৬)। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মাহফুজা বেগম (৪০)।

সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ ও সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ওই তিনজন করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ইমরান শরিফ ও মাহফুজা বেগম মারা যান।

অপরদিকে, নড়াইল জেলার নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের তরিকুল ইসলাম গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। নমুনায় করোনা পজেটিভ আসলে করোনা ইউনিতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

এদিকে, গত ২৪ ঘন্টায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ১২১ জন। সনাক্তের হার শতকরা ৩২ ভাগ। এ পযর্ন্ত জেলায় মোট ২৬ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় মোট সনাক্ত হযেছে ৪ হাজার ৮৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯ জন।

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

0

মগবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে।

মামলায় অবহেলাজনিত প্রাণহানীর অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় অজ্ঞাত ব‌্যক্তিদের আসামি করা হয়েছে।

রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২৭ জুন সন্ধ‌্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবনও।

করোনার ভ‌্যাকসিন সংকট কেটে গেছে: প্রধানমন্ত্রী

0

মহামারি করোনাভাইরাসের ভ‌্যাকসিন সংকট কেটে গেছে। জুলাই মাসে আরও ভ‌্যাকসিন আসবে। দ্রুত বড় পরিসরে টিকা কার্যক্রম শুরু হবে। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্বের সময় একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের সঠিক পদক্ষেপের কারণে করোনা মহামারির মধ‌্যেও দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। মানুষের পাশে থেকে জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘করোনা মহামারি থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতা প্রদানসহ জীবিকা ও অর্থনীতি বাঁচাতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

কুষ্টিয়ায় করোনায় প্রাণ গেল আরও ৯ জনের

0

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এরইমধ্যে আমরা হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় আমরা পরিস্থিতি সামলে নিয়ে সেবা অব্যাহত রাখতে জরুরি বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৫৪৫ টি নমুনায় নতুন করে আরও ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় আক্রান্তের হার শতকরা ৪৯.৩৩ শতাংশ।

জেলায় এ এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৮০ জন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৬ জন। এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৫৯ জন ।

খুলনায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, খুলনা জেনারেল হাসপাতালে ৩ জন এবং বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ৩০ জন পুরুষ ও ৩৬ জন নারী।

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

0

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় দু’গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত ১ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

ফতুল্লা মডেল থানায় পরিদর্শক রাকিবুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম। রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এসময় ৫ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে এক যুবকের মৃত্যু হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬ হাজার মৃত্যু

সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (২৯ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৪৫ হাজার ৩১৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৪৮৫ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৫ হাজার ৯৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৯ হাজার ১৭৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৮২ জন।

গোপালগঞ্জে নিখোঁজের একদিন মরদেহ উদ্ধার, আটক-৪

0

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর ওহিদুল সরদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার তারাইল বড় মাঠ এলাকার একটি বাগান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, রোববার (২৭ জুন) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওহিদুল। পরে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না সন্ধান না পেয়ে ওহিদুলের ভাই পিন্টু সরদার সোমবার দুপুরে কাশিয়ানী থানায় একটি সাধারন ডায়েরি করেন।

সোমবার দিবাগত রাতে ওই বাগানে ওহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় পরণের লুঙ্গী পেঁচানো ছিল। তবে জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে