Thursday, April 9, 2026
Home Blog Page 123

চুয়াডাঙ্গায় করোনায় গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা জেলা সদরসহ বিভিন্ন হাসপাতাল এবং হোম আইসোলেশনে থাকাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৪ জন এবং করোনা উপসর্গে আক্রান্ত ১১ জন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩২.২৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৭৩ জন।

আটকে পড়ার আশঙ্কায় রাজধানী ছাড়ছেন মানুষ

0

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাইয়ের পর থেকে দেশে কঠোর লকডাউন হবে এমন খবর পাওয়ার পর থেকেই রাজধানী ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। অনিশ্চিত যাত্রা জেনেও থেমে নেই সাধারণ মানুষ।

রাজধানীর অন্যতম প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন আমিনবাজার ব্রিজ। মঙ্গলবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়িফেরা যাত্রীদের চাপ। যাত্রীরা জানান, আটকে পড়ার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন তারা।

সাধারণ মানুষেরা জানিয়েছেন, রাতে পুলিশের তৎপরতা কম থাকায় এসব যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ চলাচলে করে। আর দিনের বেলায় অটো, পিকআপ বা ট্রাক যাই পাচ্ছেন তাতে করেই ঝুঁকি নিয়ে রওনা হচ্ছেন যাত্রীরা।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গোপালগ‌ঞ্জে তীব্র বৃ‌স্টি‌তে জন জীবন বিপর্যস্ত

0

গোপালগ‌ঞ্জে তীব্র বৃ‌স্টি‌তে জন জীবন বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। লকডাউ‌নের পাশাপা‌শি তীব্র বৃ‌স্টি হওয়ায় খে‌টে খাওয়া মানু‌য়ের প‌ড়ে‌ছেন চরম ভোগা‌ন্তি‌তে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর থেকেই গোপালগঞ্জের আকাশ হয়ে পড়ে মেঘাচ্ছন্ন। যেন দিনের বেলায় নেমে আসে সন্ধ্যার আবহ। এরপরই বেলা তিনটা থে‌কে শুরু হয় বজ্রসহ মূষলধা‌রে বৃ‌স্টি। এতে স্বস্তির নিশ্বা:স ফেলে সাধারন মানুষ। ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কাজে বের হয়ে পরে অনেকেই। বৃষ্টিতে জেলা শহরের বিভিন্ন সড়কে জমে ওঠে পানি। এতে সাধারন মানুষকে হাটা চলায় পড়তে হয় চরম ভোগান্তিতে। মাঠ ঘাট ত‌লি‌য়ে যাওয়ায় ফস‌লের ক্ষ‌তির আশংকা কর‌ছে কৃষ‌কেরা।

করোনাকালে আষাঢ় তার বৃষ্টির রিমঝিম শব্দ শোনালো। কেউ বা শুনেছে বৃষ্টিতে ভিজে আবার কেউ বা শুনেছে ঘরে মাঝে বন্দি অবস্থায় জানালার পাঁশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে। মন্ত্র মুগ্ধের মত রিমঝিম শব্দে হারিয়ে গেছে অনেকেই।

জেলা শহরের বাসিন্দা কিশোর সুব্রত ঘোষ, সুলতান শেখ বলেন, বৃষ্টি নামার সাথে সাথে আমরা ভিজতে ঘর থকে বের হয়ে পড়ি। বৃষ্টিতে ভিজতেই যেন মনে পড়ে যায় ছোট বেলা কথা। বৃষ্টিতে ভিজলে বা স্কুল থেকে ভিজে বাড়ীতে ফিরলে প্রচন্ড বকুনী দিতো মা। তবে এখন আর বকুনী দেয় না। বৃষ্টির স্বাধীনতা আর খেয়াল খুশির মত স্বাধীনতা মিলেছে আমাদেরও।

টিএমএসএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেডের সিকিউরিটি বিভাগে ২টি পদে ১৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৯ জুলাই পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেড
চাকরির ধরন: ফুল টাইম/চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের ঠিকানা: টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেড, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ অথবা রূপনগর আবাসিক এলাকা, রোড নম্বর-১১, বাড়ি নম্বর-১৫, মিরপুর, ঢাকা-১২১৬ অথবা টিএমএসএসের যেকোনো শাখায় পৌঁছাতে পারবেন।

গৃহবন্দি থেকে নিয়মিত প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছি: পূজা

0

মহামারি করোনাভাইররাসের কারণে অধিকাংশ সময় গৃহবন্দি সময় কাটাচ্ছেন শোবিজ তারকারা। চিত্রনায়িকা পূজাও রয়েছেন এই তালিকায়।

বর্তমানে পূজার গৃহবন্দি দিনের বেশির ভাগ কাটছে ফেইসবুক, টুইটারে। আর তাতেই বেঁধেছে বিপত্তি!

মেসেঞ্জারে প্রায় প্রতিদিনই প্রেম এবং বিয়ের প্রস্তাব পাচ্ছেন এই নায়িকা। পূজা বাস্তবে প্রেম করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাস্তবে করছি না। তবে ফেইসবুকে নিয়মিত প্রেম ও বিয়ের প্রস্তাব পাচ্ছি। তবে এ সবে কান দেই না।’

তিনি আরো বলেন, ‘লকডাউনে বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটছে বেশি। বাকি সময় বাসার টুকটাক কাজ এবং মার সঙ্গেই কেটে যায়।

কক্সবাজারে ব্যাংকের ভেতরে কর্মকর্তার মরদেহ উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ইনচার্জ আমান ওয়াহিদের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘এক ব্যাংকারের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন।

আমান ওয়াহিদের সহকর্মী ফায়সাল উদ্দিন বলেন, ‘যাতায়াতে সমস্যার কারণে তিন দিন ধরে ব্যাংকেই রাত্রিযাপন করছিলেন আমান। সোমবার হ্নীলা বাজারের বৈশাখী রেস্টুরেন্টে খাবার খেয়ে ঘুমানোর জন্য ব‌্যাংকে চলে আসেন।

হঠাৎ রাত ২টায় আমাকে ফোন করে জানান, তার শরীর খারাপ লাগছে। মঙ্গলবার সকালে ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীরা আমান ওয়াহিদকে তার চেয়ারে মৃত অবস্থায় দেখতে পান।

নাসির-অমিরের জামিন মঞ্জুর করেছেন আদালত

0

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুন) পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন।

অন্যদিকে আসামীদের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা তাদের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করলেন বাংলাদেশ কোস্ট গার্ড

0

জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ কোস্ট গার্ড এর উদ্যোগে দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে “বৃক্ষরোপণ কর্মসূচী- ২০২১” উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণের এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য সকালে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, বিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Rear Admiral M Ashraful Haq, NUP, BCGM, ndc, afwc, psc) আগারগাঁওস্থ বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে “বৃক্ষরোপণ কর্মসূচী- ২০২১” এর উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃক্ষ রোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে কোস্ট গার্ড এর বিভিন্ন দপ্তরের পরিচালকগণসহ মনোনিত সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এর আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচী- ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের সকল জোন, বেইস, স্টেশন ও আউটপোস্টসমূহে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের পর বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের কোস্ট গার্ড সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

৩১ জুলাই পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

0

মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধির কারনে আবরও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠন এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারা দেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাজীপুরে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করল বিএনপির নেতা

0

সম্প্রতি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছে আবু তাহের মুসল্লী নামের বিএনপি এক নেতা।

উপজেলার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন আবু তাহের মুসল্লী তার প্রথম স্ত্রী মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের আনিস মোক্তারের মেয়ে আছমা বেগম কে বিয়ে করে কয়েক বছর সংসার করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আছমা বেগমের গর্ভধারিনী মা বাহার জান কে ২য় স্ত্রী হিসেবে গ্রহণ করে।

তাদের দ্বিতীয় সংসারে বিপ্লব হোসেন ও বিথী আক্তার নামে দুইটি সন্তান রয়েছে। এখানেই থেমে থাকেনি আবু তাহের মুসল্লী।

পাবনা থেকে ভাওয়াল মির্জাপুর ‘স’ মিলে কাজ করতে আসা শ্রমিক সুকুমারকে ভয়-ভীতি দেখিয়ে তার সুন্দরী বউ জোসনা রানী কে ৩য় বিয়ে করে ২য় স্ত্রী হিসেবে রেখেছে।

স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন ১ম স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেন এমন একজন ব্যক্তিকে যদি সদর উপজেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয় তাহলে দল তার কাছ থেকে ভালো কিছু আশা করবে বলে মনে হয় না।