Thursday, April 9, 2026
Home Blog Page 122

ঢাকা জেলার দিয়াবাড়ি সর্ম্পকে কিছু তথ্য

দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্হিত। খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্হান।

শরৎকালে এর সৌন্দর্য সবকিছু ছাড়িয়ে যায়। কাশফুলের মুগ্ধতা কাউকে আকর্ষিত না করলেও এমন সুন্দর একটি পরিবেশে ছবি তোলার লোভ কেউ সামলাতে পারেনা।

শরৎকালে সবার টাইমলাইন জুড়ে কাশফুল হাতে নিয়ে একটা ছবি থাকবেই। আসলেই কাশফুলের শুভ্রতা সবাইকে মোহিত করে।

দিয়াবাড়িতে আছে একটি বিশাল বটগাছ। এই বটবৃক্ষের নিচে সবসময় সিনেমার শুটিং চলে। দুই পাশে রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এই জায়গাটি এখন ‘দিয়াবাড়ি বটতলা’ নামে পরিচিত। ভাগ্যে থাকলে তারকাদের অটোগ্রাফও মিলতে পারে এখানে।

দিয়াবাড়ির কাছেই তুরাগ নদীর একটি শাখা নদী আছে। এটাকে লেকের রূপ দেওয়া হয়েছে। লেকের পাড়েই বানানো হয়েছে একটি নান্দনিক সেতু। সব মিলিয়ে খুবই অপরূপ দৃশ্য।

ডিএসসিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৫টি পদে মোট ২১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আগামী ১৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের শর্তাবলী জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন

হারানো বিজ্ঞপ্তি

0

আবিদ রহমান অমি (১৬), গতকাল ২৮/০৬/২০২১ইং সন্ধ্যা ৭.৪৪ মিনিটে মতিঝিল বাসা থেকে বাইরে গিয়ে এখন পর্যন্ত ফিরে আসেনি। তার গায়ের রং ফর্সা, পড়নে ছিলো লাল টি-শার্ট ও কালো ট্রাউজার। মতিঝিল থানা জিডি নং- ১৮৪৪।

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলের নিকট অমিকে খুঁজে পেতে পোস্টটি বেশী বেশী শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

অমি তুমি যেখানেই থাকো, এই ম্যাসেজ দেখে থাকলে দ্রুত ফিরে আসো। তুমার বাবা-মা তুমাকে না পেয়ে খুবই অসুস্থ হয়ে পরেছে।

প্রয়োজনে যোগাযোগঃ 01760221192, 01819469440, 01712719540

সাতক্ষীরায় আটক যানবাহন ফেরত পাওয়ার দাবীতে অবস্থান কর্মসুচি পালিত

0

সাতক্ষীরায় পুলিশের হাতে আটক মোটর চালিত ভ্যান-রিক্সা ও ইজিবাইক ফেরত পাওয়ার দাবীতে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। খেটে হতদরিদ্র এসব চালকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে এ অবস্থান কর্মসূচী পালন করেন।

শহরের গড়েরকান্দা গ্রামের ভ্যান চালক সাহেব আলী বলেন, প্রতিদিন ভ্যানচালিয়ে সংসার চালাতে হয়। একদিন আয় না হলে চুলা জ্বলে না। একাধারে প্রায় ১মাস চলছে লকডাউন। ঘরে স্ত্রী, অসুস্থ্য মা ও সন্তান রয়েছে। যে কারণে পুলিশের ভয় উপেক্ষা করে গত ২৩ জুন বেরিয়ে ছিলাম।

সেদিনই পুলিশ সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে ভ্যানটি আটক করে। ভ্যানটি এখন পুলিশ লাইনে আটকানো রয়েছে। সে সময় পুলিশ ভাইদের অনেক অনুরোধ করেছিলাম, ছেড়ে দেন আর শহরে উঠবো না। তারা শোনেনি। এখন আয় তো করতে পারি না। ভ্যানটি ফেরত পাওয়ার আশায় প্রতিদিন সকালে পুলিশ লাইনের সামনে গিয়ে বসে থাকি। কিন্তু ভ্যানটি ছাড়াতে পারছি না।

একই কথা জানালেন শহরের কুখরালী গ্রামের ইজিবাইক চালক আবুল হোসেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে তার ইজিবাইকটি আটকানো রয়েছে। গত বছর লোন তুলে কিনেছিলাম ইজিবাইকটির এখনো টাকা পরিশোধ হয়নি। এরই মধ্যে লকডাউনে বিপাকে পড়েছিলাম। কয়েকদিন ধরে ভেতরের রাস্তায় চালিয়ে সংসার পরিচালনা করছিলাম। হটাৎ করে গত ২৫ জুন পুলিশ ইজিবাইকটি পুলিশ আটক করে। পেট তো আর লকডাউন বোঝে না। ঘরে একদিনেও বাজার নেই। গচ্ছিত কোন টাকাও নেই কি খাবো জানি না। আবার পুলিশ বলছে এগুলো আর ছাড়া হবে না। এখন আমাদের কান্না ছাড়া আর কোন উপায় নেই।

গত কয়েকদিনে আটক হওয়ায় প্রায় অর্ধশত মোটরচালিত ভ্যান, রিক্সা ও ইজিবাইক চালকেরা কান্নাজড়িত কন্ঠে বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হুটকরে এধরনের সিদ্ধান্ত নিয়ে গরিব মানুষগুলোর সাথে অন্যায় করা হচ্ছে। তারা আরো বলেন, করোনাকালীন চলমান লকডাউনে তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন। কেউ তাদের কোন সাহায্য দিচ্ছেননা। এরই মধ্যে পুলিশ তাদের ভ্যান রিক্সা আটকে রাখায় তারা না খেয়ে জীবন যাপন করছেন। তারউপর তাদের ঋনের কিস্তিও টানতে হচ্ছে। তারা এ সময় অবিলম্বে তাদের ভ্যান-রিক্সা ছেড়ে দেয়ার আহবান জানান।

পরে তাদের অবস্থান কর্মসুচিতে এসে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাদের বক্তব্য শুনে বিষয়টি পুলিশ সুপারের সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করলে তারা তাদের অবস্থান কর্মসুচি প্রত্যাহার করেন।

পাবনা পৌরসভার দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা

0

নতুন কোনো করারোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর ভবনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।

বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ, উন্নয়ন খাতে আয় ১০৮ কোটি ৯২ লক্ষ, মুলধন ৩ কোটি ৮৪ লক্ষ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১৩ কোটি ৪০ লক্ষ, উন্নয়ন খাতে ১শ’ কোটি ১১ লক্ষ, মুলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ, সম্ভাব্য সমাপনী স্তিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্টানে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে পাবনা পৌরসভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাতদিন শ্রম দিচ্ছি। সকলের সহযোগিতায় পাবনা পৌরবাসীর কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর গড়ে তুলব। পৌর মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চায়।

হাকিমপুরে অটোবাইক সমিতির আড়ালে সুদের কারবার

0

দিনাজপুরের হাকিমপুরে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নামে চড়া সুদের কারবার করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খট্রামাধবপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে,উপজেলার ডাঙ্গাপাড়া বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নামে অফিস খুলে দীর্ঘদিন ধরে বাৎসরিক শতকরা ৬০ শতাংশ সুদে জমজমাট ভাবে সুদের ব্যবসা চালিয়ে আসছে।

সমিতির কয়েকজন ব্যক্তি সকল সদস্যদের অবগত না করে নিজেদের স্বার্থে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নামে সুদের কারবার করে আসছে।

সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সমিতির অফিসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সংসদ সদস্যর ছবি ঝুলিয়ে রেখেছেন। ফরিদুল ইসলাম এ ব্যাপারে তদন্ত পৃর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১১২ জনের মৃত‌্যু

0

সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৪ হাজার ৩৮৮।

২৮ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৬৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন।

সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

হাকিমপুরে করোনা প্রতিরোধ কমিটির সভা

0

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ। বিশেষ অতিথি নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ- আলম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজীব, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

এসময় খট্রামাধবপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের করোনা প্রতিরোধ কমিটির সভাপতি/ সম্পাদকসহ সুধীজনের উপস্থিত ছিলেন। বক্তারা করোনা প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

সাতক্ষীরায় করোনা নারীসহ ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৩

0

সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে একজন ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৮ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ৩৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৫ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৩৩ জন। এছাড়া বর্তমানে জেলায় ৮২০ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন করোনা আক্রান্ত রুগী ও ২৪৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। আর বেসরকারী হাসপাতালে ১৭ জন আক্রান্ত রুগী ও ১১৮ জন উপসর্গ নিয়ে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৭৭৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চলমান লকডাউনের ২৬ তম দিনেও নানা অজুহাতে মানুষ শহরমুখী হচ্ছেন। হাটে বাজারে এমনকি হাসপাতাল ও ক্লিনিকে কেউই সামাজিক দুরত্ব বজায় রাখছেন না। করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবারের লোকজনও স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন। এর ফলে সংক্রমন প্রতিরোধ করা খুবই কঠিন হয়ে পড়েছে। এদিকে, রোগীর চাপ সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে খুবই অনীহা লক্ষ্য করা গেছে। চলছে ঢিলেঢালা লকডাউন। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজার গুলোতে প্রচুর মানুষের ভিড়। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। শহরের অধিকাংশ দোকানপাট গুলোতে চলছে চুরি করেই বেচাকেনা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউই। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে গণপরিবহন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে, লকডাউনে বিপাকে পড়েছেন মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে মানুষ লকডাউন লঙ্ঘন করছেন। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর রেকর্ড ৬৫২ জন

মহামারি করোনাভাইরাসে রাশিয়ায় গত ২৪ ঘন্টায় প্রাণ হরিয়েছে ৬৫২ জন। দেশটিতে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যমতে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশের অন্য অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি। আগামী শুক্রবার এই পিটার্সবার্গেই ইউরো-২০২০ ফুটবলের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা।

কিছু বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, রাশিয়া করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করছে। ময়নাতদন্তের পর যেসব মৃতদেহে কোভিড-১৯ পাওয়া যাচ্ছে কেবল সেগুলোকেই মৃতের সংখ্যা হিসেবে প্রকাশ করা হচ্ছে।