Friday, April 10, 2026
Home Blog Page 118

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো টাঙ্গাইলবাসী। একই সময়ে এ জেলায় ২৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টায় এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া নয়জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ জন ও ডেডিকেটেড করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জে কঠোর বিধি নিষেধ কাযর্কর মাঠে সেনাবাহিনীর

0

সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কাযর্কর করতে গোপালগঞ্জে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২ প্লাটুন সদস্য। ৬০ জন সেনা সদস্য ৫টি দলে ভাগ হয়ে জেলা সদরসহ ৫ উপজেলায় নিয়োজিত রয়েছে। প্রতি দলে এক জন ম্যজিষ্ট্রেটসহ পুলিশ, আর্ম ব্যাটেলিয়নের সদস্যরা সাথে রয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধি নিষেধ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিধি নিষেধ কায্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মানুষ মাস্কহীনভাবে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে প্রতিটি হাটবাজার বিধি নিষেধের আওতায় রাখতে আলাদাভাবে কাজ করা হচ্ছে। অপরদিকে, গ্রাম পুলিশের সমন্বয়ে গ্রামে গ্রামে হাটবাজার মনিটরিং করা হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমন উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত এই বিধি নিষেধ কাযর্কর থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জহানাগেছে, গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত ৯৪ জন। সনাক্তের হার শতকরা ৫০ দশমিক ২৬ ভাগ। এ পযর্ন্ত জেলায় মোট ২৬ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট সনাক্ত ৫ হাজার ৪৯ জন। আর মৃত্যু হয়েছে ৫৫ জনের।

কঠোর লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে চলছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৎপর আছেন পুলিশ সদস‌্যরা। সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা।

এসব এলার প্রতিটি চেকপোস্টে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন চেকপোস্ট ঘুরে ঘুরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন‌্যান‌্য দিনের তুলনায় আজ যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে। জরুরি পণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন খুব একটা চোখে পড়েনি।

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের কারণে করোনায় আক্রান্ত ৪ রোগীসহ উপসর্গ নিয়ে মোট ১৪ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে আরও ১৯০ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন

এখন পর্যন্ত, জেলায় গত বছরের জুন থেকে আজ সকাল পযর্ন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৪২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭১ জন।

বর্তমানে জেলায় ১ হাজার ১৬৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ২৭৪ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮৯৩ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা বিশ্বাস পাড়া এলাকার মেইন রোডে সড়ক দুর্ঘটনা

0

লকডাউন এর প্রথম দিন খুলনা বিশ্বাস পাড়া এলাকার মেইন রোডে সড়ক দুর্ঘটনা।

বই রিভিউ (স্বাধীনতা-উত্তর বাংলাদেশ)

0

স্বাধীনতা-উত্তর বাংলাদেশ
লেখক: Pinaki Bhattacharya – পিনাকী ভট্টাচার্য

খুব আগ্রহ নিয়ে বই টা কিনেছিলাম, যদিও বইয়ের ঋণ এখনো শোধ করতে পারিনি। তবে বইটা পড়ে শেষ করতে পেরেছি। জীবনে দুইটি বই পড়েই কেঁদেছিলাম। তার মধ্যে একটি হলো স্বাধীনতার উত্তর বাংলাদেশ, মানুষের দুঃখ কষ্ট নৈরাজ্য অমানবিক নির্যাতন এইসব দেখলে অশ্রুসিক্ত হয়ে যাই। প্রতিটা শব্দ প্রতিটা লাইন মনে হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাস্তব চিত্র, আর মনে হবে না কেনো তার প্রতিচ্ছবি তো বর্তমান সময়ে কিছুটা ভেসে উঠেছে ।

বই থেকে কিছু পয়েন্ট তুলে ধরা হলো..

সদ্য স্বাধীন হওয়া দেশ থেকে ভারতীয় সৈন্যরা 2.2 মিলিয়ন সম্পদ লুট করে নিয়ে যায় ।
ধর্ষিতা নারীদের কে উপাধি দেওয়া হয় বীরাঙ্গণা বলে যদিও তারা সমাজের ছিল অবহেলিত বঞ্চিত এবং লাঞ্ছিত ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রেসকোর্সের জনসভায় আসা দুই শহীদের জননী দরিদ্র করিমুন্নেসার গল্প চোখে পানি এনে দিয়েছে। করিমুন্নেসার দুই ছেলেকে যখন পাকবাহিনী গুলি করে মেরে ফেলে তখন করিমুন্নেসা তার মলিন শাড়ি ছিড়ে দুই সন্তানের রক্ত মুছে রেখে দিয়েছিলেন। সেই শুকনো রক্তমাখা শাড়ির টুকরো করিমুন্নেসা নিয়ে এসেছেন বঙ্গবন্ধুকে দেবেন। করিমুন্নেসাকে ভলান্টিয়াররা আটকালে সেই রক্তমাখা কাপড় উচু করে বলছেন, লৌ (রক্ত) আনছি শ্যাক সাবেরে দিমু।

বইতে পিনাকী আরও লিখেছেন —

“করিমুন্নেছা অস্থির হয়ে জিজ্ঞেস করেন, ‘কোন সুমায় আইবো। তারে দেখলে আমার সব দুক শেষ অইবো। শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন কোটি-কোটি বঞ্চিত মানুষের স্বপ্নের নেতা, যার অলৌকিক স্পর্শে তাদের সব দুঃখের অবসান হবে বলে তারা বিশ্বাস করেছিল।”

ভয়টা ছিল ৭২ থেকে ৭৫ সাল নিয়ে… সে সময়ের শাসনের কথা লিখেছেন খুব সতর্কভাবেই। সেই সমালোচনার অংশগুলো নিয়েছেন পাড় আওয়ামী লীগারদের লেখা থেকেই। যেমন, তিনি আবদুল গাফফার চৌধুরীর লেখা থেকে রেফারেন্স নিয়েছেন।

তবে হ্যাঁ আপনি যদি প্রকৃত ইতিহাস জানতে চান তবে অবশ্যই এই বইটা পড়বেন।

ইতিহাস জানতে হবে, ইতিহাস কতটা বর্বর কতটা কোণঠাসা কতটা অমানবিক ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আচ্ছা ঐ মানুষগুলোর কি কোন মনুষ্যত্ববোধ বিবেকবোধ নৈতিক মূল্যবোধ এসবের কিছুই ছিল না। নাকি সম্পদ ক্ষমতা এসবই তাদের মূল লক্ষ্য ছিল। ঐ মানুষগুলো কি সৃষ্টিকর্তার মুখোমুখি হবে না?

রিভিউ ক্রেডিট-ফয়সাল আহমেদ আর্ণব
তোলারাম কলেজ নারায়ণগঞ্জ
অনার্স তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ)

রাজধানীর চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১

0

রাজধানীর চকবাজার এলাকায় বুধবার (৩০ জুন) রাত ১টায় ট্রান্সফর্মার বিস্ফোরণে মারুফ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৩০ জুন) রাত ১টায় দগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়। কর্তব‌্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। বাকী দুজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

কঠোর লকডাউনেও স্বাভাবিক গাজীপুর মহাসড়কে যান চলাচল

0

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

তবে এ কঠোর লকডাউনের মধ্যেও শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকেই শিল্পনগরী গাজীপুর মহাসড়কের অবস্থা আগের মতোই স্বাভাবিক রয়েছে। এতে সকাল হতে শ্রমিকেরা বিভিন্ন উপায়ে অফিসে যাচ্ছেন। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায়নি। অনেকের মুখেই নেই মাস্ক। কেউই মানছেন না সামাজিক দূরত্ব।

এছাড়া, শ্রমিকেরা পায়ে হেঁটে, আটোরিকশা ও সিএনজি করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। গাজীপুরের বিভিন্ন মহাসড়কের পাশেই রয়েছে হাজার হাজার শিল্পকারখানা যার ফলে কারখানার অধিকাংশ শ্রমিকদের মহাসড়ক ধরেই প্রবেশ করছেন। তবে সকাল থেকে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর।

পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যদের টহল থাকার কথা থাকলেও সকাল হতে রাস্তায় তাদের উপস্থিতি দেখা যায়নি।

কঠোর লকডাউনেও মহাসড়কে চলছে বাস ও ব্যক্তিগত যান

0

মহামারির সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ। তবে লকডাউন হওয়াসত্ত্বেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেদারছে চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও বাস।

খবর নিয়ে জানা যায় যে, এসব যানবাহন ব্যবহার করে উত্তরবঙ্গের ১৯ জেলাসহ ২১ জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

কিন্তু বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তাতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধের নির্দেশনা রয়েছে।

তবে ভিন্নচিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও পিকআপ। এছাড়া নিয়মিত বিরতিতে মহাসড়কে দেখা যাচ্ছে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহনও।

এবিষয়ে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসীর আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলি থেকে নিয়মিতই এসব যানবাহনকে মামলা দেওয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

লকডাউনের প্রথম দিনে চট্টগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন

0

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া কঠোর লকডাউনের প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীরতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। এছাড়া মাঠে নেমেছে জেলা প্রশাসনের ১২ জন ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের রাস্তাঘাট অনেকটা যানবাহন শূন‌্য। গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে সেনাবাহিনী।

চট্টগ্রাম জেলা প্রশাসন মোমিনর রহমান সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কঠোর লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহর জুড়ে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সেনাবাহিনীর ৭টি টহল টিম এবং দুটি চেক পোস্ট লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকবে।