Thursday, April 9, 2026
Home Blog Page 119

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩২৪

0

মহামারি করোনাভাইরাসে কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরও প্রাণ হারিয়েছেন ৯ জন। শনাক্ত হয়েছেন ৩২৪ জন। যা একদিনে এ জেলার সর্বোচ্চ শানাক্ত। এখন র্পযন্ত এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫০ জনে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯.৩ শতাংশ। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৪ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ১০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৫ জন।

নিজের সম্পদের বর্ণনা দিলেন পরীমনি

0

সম্প্রতি বোট ক্লাবে ঘটে যাওয়া কাণ্ডের পর অনকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী পরীমনির বিলাসবহুল জীবন নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগ মাধ্যমও।

এমনকি তার কর্মক্ষেত্রের পরিচিতজনেরাও আড়ালে এ বিষয় নিয়ে সমালোচনা করছেন। আর তাই এসব নিয়ে মুখ খুললেন পরী। জানালেন তার সম্পতির পরিমাণ।

পরী তার ভেরিফায়েড ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। পোস্টে লিখেছেন-

আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি।
যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ!
একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।


যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।
*আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। আমি একটি ভাড়া ফ্লাটে থাকি।
*আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।
আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।

আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ।
মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ ।

  • আপনাদের পরীমণি।

গোপালগঞ্জে মাহেন্দ্র ও মাটি কাটা স্কেভিটরের সংঘর্ষে নিহত ১, আহত-৫

0

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী মাহেন্দ্র ও মাটি কাটা স্কেভিটরের সাথে সংঘর্ষে রোকসানা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার (৩০ জুন) বিকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া-ভুলবাড়িয়া সড়কের ভুলবাড়িয়ায় এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ের থানার রামদিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আবু বক্কর সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রোকসানা বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

রামদিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আবু বক্কর সিদ্দিকী জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র রামদিয়া থেকে ফুকরা আসছিল।

এসময় মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে থাকা একটি মাটি কাটা স্কেভিটরের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রোকসানা বেগম মারা যান। এসময় অপর আরো ৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রেরণ করে।

বাগেরহাটে বিপন্ন প্রজাতির ‘তক্ষক’ উদ্ধার

0

বাগেরহাট জেলার ফকিরহাটে বুধবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের কাছে প্রচারিত হয়ে আসছে যে তক্ষক দিয়ে তৈরি হয় মূল্যবান ঔষধ। আর তার দাম কোটি টাকা। এটি বিশ্বাস করে এক শ্রেণির মানুষ লালসায় পড়ে রাতারাতি ধনী হবার স্বপ্নে তক্ষক শিকারে নেমেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের দোহাজারী গ্রামের সুনু সরদারের পুরাতন বাড়ির ঘর ও আশেপাশে ৩টি তক্ষক প্রায় ৪০ বছর ধরে ঘুরে বেড়াতো। বিরল প্রজাতির এ তক্ষকের ডাক কম বেশী এলাকার সবার পরিচিত ছিল। কিন্তু সপ্তাহখানেক ধরে তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি বাড়ির মালিকের ভাগ্নে নাহিদের কাছে প্রতিবেশিরা জানতে চায়।

বিষয়টি অবগত হয়ে নাহিদ তার মামাকে জানালে বাড়ির কেয়ারটেকার মুজিবুর রহমান প্রথমে অস্বীকার করেন। তবে চাপের মুখে তিনি দুপুরে একটি তক্ষক ধৃত অবস্থায় হাজির করেন।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় অবগত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এবং স্থানীয়রা বিষয়টি জেনে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কেয়ারটেকার মুজিবুর রহমান তক্ষক ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় একাধীক ব্যক্তি জানান, তক্ষক ধরার ঘটনাটি সুনু সরদারের বাড়ির কেয়ারটেকার মুজিবুর রহমান ঘটিয়েছে। তাঁর স্ত্রী নিজ হাতে একটি ব্যাগে করে তক্ষকটি আমাদের সামনে দিয়ে যায়।

এক ইউপি সদস্যের নেতৃত্বে ৪/৫ জনের একটি চক্র এ তক্ষক পাচারের সাথে জড়িত রয়েছে বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কতিপয় ব্যক্তি।

সৈয়দপুরে মশক নিধন কর্মসূচি উদ্বোধন

0

নীলফামারীর সৈয়দপুরে ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। ব্র্যাকের ইউডিপি প্রকল্পের আওতায় কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রকল্পের সহায়তায় ওই কর্মসূচি উদ্বোধন করা হয়।

বুধবার শহরের অফিসার্স কলোনী আউট হাউজ ক্যাম্প এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াসমিন পারভীন, ব্র্যাকের সেন্টার ব্যবস্থাপক আকতার হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আনিছুর রহমান, সাংবাদিক ও কবি সৈয়দা রুখসানা জামান।

প্রায় ৪ মাস পর সৃজিতের কাছে গেলেন মিথিলা

0

দীর্ঘ ১০০ দিন (প্রায় ৪ মাস) পর বুধবার (৩০ জুন) স্বামী সৃজিতের দেখা পেলেন দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।

ভারত সীমান্তে এসে স্ত্রী মিথিলা ও আইরাকে রিসিভ করেন সৃজিত মুখার্জি। সেখান থেকে ব‌্যক্তিগত গাড়িতে কলকাতার বাসার উদ্দেশ‌্যে রওনা হন তারা।

গাড়িতে বসে সেলফি তোলে তা আবার নিজের ফেসবুকে পোস্ট করেছেন সৃজিত। অন‌্যদিকে মিথিলাও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। ক‌্যাপশনে লিখেছেন—‘১০০ দিনের নির্জনতার পর।

সারাদেশে করোনায় ২৪ ঘন্টায় আরও ১১৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও প্রাণ হারিয়েছে ১১৫ জন। নতুন শনাক্ত ৮ হাজার ৮২২ জন। যা একদিনে সর্বোচ্চ।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ঘোড়াঘাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

0

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্ণবাসন ও কৃসি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বিনা মূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর আয়োজনে কৃষি অফিসের সামনে এ বীজ ও সার বিতরণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, সমাজ সেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।

এতে উপজেলা ৫৫০ জন কৃষকের মাঝে ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি ও বীজ ১০ কেজি প্রত্যেক কৃষককে দেওয়া হয়।

ঘোড়াঘাট পৌর সভার বাজেট ঘোষণা

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বুধবার পৌরসভার সেমিনার কক্ষে ২০২১-২০২২ অর্থবছরের সর্বমোট ২৩ কোটি ৯৯ লক্ষ ৮০ হাজার ৯১৬ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ৪৫৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৯৯ লক্ষ ৮০ হাজার ৯১৬ টাকা। বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়ায় কোরনা মোকাবেলা, শিক্ষা, সাস্থ্য ও পানি নিস্কাষনের উপর গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট উপস্থাপন কালে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, হিসাব রক্ষক শাহাদত হোসেন, সহকারী কর নির্ধারক মাজেদুর রহমান মুকুল, কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, মোছাঃ ফেরদৌসি বেগম ও আয়সা সিদ্দিকা।

নিজের কল্যাণের কথা ভেবে সবাই ঘরে থাকুন: ওবায়দুল কাদের

0

সংকট এবং দুর্যোগে জনগণের সুরক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের কল্যাণের কথা ভেবে সবাই ঘরে থাকুন।

বুধবার (৩০ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলাসহ মোট ৩০টি জেলা-উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় যে পদক্ষেপ নিচ্ছেন তার উপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন জীবিকার সমন্বয় করে করোনার প্রথম ধাপ শেখ হাসিনা সফলভাবে মোকাবিলা করেছেন। রাজনীতি হচ্ছে মানুষের জন্য তাই মানুষের মুখের হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার বিকল্প নেই, স্বাস্থ্যবিধির প্রতি সামান্যতম অবহেলা আমাদের ছিটকে দিতে চিরচেনা জগত থেকে। মহান স্রষ্টার উপর ভরাসা রেখে শেখ হাসিনার নেতৃত্বে অতীতে অনেক দুর্যোগ মোকাবিলা করেছে আওয়ামী লীগ এবং এখন করোনার অভিঘাতও সবার সহযোগিতায় মোকাবিলা করবো ইনশাআল্লাহ।