Friday, April 10, 2026
Home Blog Page 117

লকডাউন দেখতে এসে দুপুর পর্যন্ত আটক ২৪৯, গ্রেপ্তার ৭৩

0

মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ঘোষণা করেছেন সরকার। আজ লকডাউনের প্রথম দিন। তবে লকডাউন নিয়ে চলছে হাসি তামশা। জনসাধারণ করোনাকে ভয় না করে লকডাউন কেমন চলছে তা দেখতে বের হচ্ছে বাইরে। আর বাইরে বের হয়ে পড়ছে বিপাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি বিভাগে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ২৪৯ জনকে, সাজা দেয়া হয়েছে ৮ জনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি আর জব্দ করা হয়েছে ৬টি গাড়ি।

বৃস্পতিবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

বই রিভিউ (অদেখা ভুবন)

0

প্রয়োজনের বেশি সবকিছুই বিষ! হোক সেটি অমৃত সুধা!

পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বহু রহস্য উন্মোচন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। স্রষ্টা চাইলেই পারতেন সবকিছু একেবারে খোলাসা করে দিতে, তিনি চাইলেই একাধারে সকলকে ধনী, সকলকে গরীব, সকলকে সুন্দর, সকলকে অসুন্দর করেই সৃষ্টি করতে পারতেন যেহেতু করেননি তার মানে এর মধ্যেই আমাদের কল্যান।

বিশ্বমাতা তার বুকের মাঝে যেসব রহস্য আজ অবদি লুকিয়ে রেখেছে তা হয়ত সময়ের সাথে সাথে খোলস ছেড়ে বেরিয়ে আসবে,তখন সবাই তা দেখবে। কিন্তু যে রহস্য এখনও লুকিয়ে আছে সে রহস্য দেখার মতো চোখঁ সবার থাকেনা,সবাই চাইলেই তা দেখতে পারেনা।

এতে করে প্রমাণিত হয় সৃষ্টির সকল প্রাণী সমান নয়!অথচ নির্বোধ মানুষ গতকাল পর্যন্ত একের সাথে অপরের তুলনা করে আসছে,আগামী দিনও করবে।

হুমায়ূন আহমেদ এর লেখা “অদেখা ভুবন” বইটি পড়লে মানুষে মানুষে বিদ্যমান বৈষম্য গুলো চোখেঁ পড়ে এবং সে বৈষম্য থাকা কতো স্বাভাবিক তিনি খুব সুন্দর করেই তা ব্যাখ্যা করেছেন…

রিভিউ ক্রেডিট- জান্নাত ফাতেমা।

প্রতিশ্রুতিমত পণ্য না দেওয়ায় ২ লক্ষধিক টাকা জরিমানা আদায়

0

অবহেলা ও প্রতিশ্রুতিকৃত পণ্য না দেওয়ায় পাবনায় এক প্রতিষ্ঠান থেকে দুই লক্ষধিক টাকা ক্ষতিপূরন আদায় করে ভোক্তাকে দিয়েছে জাতীয় ভক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পাবনা কার্যালয়।

অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, পাবনা সদর হাসপাতাল রোডে অবস্থিত অলোকা হেয়ারিং সেন্টার থেকে একজন শ্রবণপ্রতিবন্ধী সম্প্রতি একটি হেয়ারিং মেশিন কেনেন। কিছুদিন ব্যবহারের পরে ওই শ্রবন প্রতিবন্ধী বুঝতি পারেন সেটি নকল। মেশিনটি তিনি ওই হেয়ারিং সেন্টারে ফেরত দিতে চাইলে তারা ফেরত নিতে অপারগতা জানান।

এ বিষয়ে ওই শ্রবন প্রতিবন্ধী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়। তদন্ত শেষে উভয় পক্ষের উপস্থিতিতে কয়েক দফা শুনানী শেষে অলোকা হেয়ারিং সেন্টার তাদের ভুল স্বীকার করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের মাধ্যমে ভুক্তভোগী শ্রবণপ্রতিবন্ধীকে দুই লাখ ১০ হাজার টাকা ক্ষতিপূরন দেওয়া হয়।

এ ব্যাপারে জাতীয় ভক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম আরো বলেন, অভিযোগটি পাওয়ার পরে তারা বিভিন্ন ভাবে অভিযোগটির তদন্ত করেছে। তদন্তে অলোকা হেয়ারিং সেন্টারের অবহেলা ও প্রতিশ্রুতি মত পন্য সরবরাহ করেনি প্রমানিত হয়। আর যে কারনেই অলোকা হেয়ারিং সেন্টার তাদের ভুল বুঝতে পেরে গ্রাহক কে ক্ষতিপূরণ দেয়।

মা হলেন আয়নাবাজি সিনেমা খ্যাত অভিনেত্রী নাবিলা

0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে কন্যাসন্তানের জন্ম দেন আয়নাবাজি’ সিনেমা খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

নাবিলার পরিবারে সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হককে বিয়ে করেন নাবিলা। এটি তাদের প্রথম সন্তান।

গত এপ্রিলের শুরুতে বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানান নাবিলা। এ সময় নাবিলা বলেছিলেন, ‘জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।

নওগাঁয় বজ্রপাতে নিহত ১

0

নওগাঁ সদর উপজেলার জালালপুর গ্রামে বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে বজ্রপাতে শ্রী পূর্নচন্দ্র প্রামানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের বাবা সুপদ প্রামাণিক জানান, সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের মাঠে যায় পূর্নচন্দ্র। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাঠ থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও সাড়ে ৮ হাজার মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় আরও সাড়ে ৮ হাজার প্রাণ হারিয়ে গেছে। শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (১ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৬২ হাজার ৭৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৫৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৮২ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৬৩৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ জন।

লক্ষ্মীপুরে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন

0

করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে যানজটের শহর লক্ষ্মীপুরে এখন জনশুন্য হয়ে অনেকটাই ফাঁকা রয়েছে। জরুরি পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন ও দোকান ছাড়া সরকারি বেসরকারি অফিস আদালত, বিপনী বিতান, গণপরিবহন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে প্রশাসন ।এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী পুলিশ ও বিজিবির তৎপরতা দেখা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে অনেককে। তবু কিছু উৎসুক জনতা স্বাস্থ্যবিধি না মেনে অযথা বাইরে ঘুরাঘুরি করতে দেখা যায়।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ৫টি উপজেলায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে এসে আটক ১০০

0

মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ঘোষণা করেছেন সরকার। আজ লকডাউনের প্রথম দিন। তবে লকডাউন নিয়ে চলছে হাসি তামশা। জনসাধারণ করোনাকে ভয় না করে লকডাউন কেমন চলছে তা দেখতে বের হচ্ছে বাইরে।

মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে আসা শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ।

বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

আবারও প্রেমে মজেছেন সারা আলী খান

0

বলিউডের জনপ্রিয় আলোচিত-সমালোচিত অভিনেত্রী সারা আলী খান। সে শুধু বলিউডের অভিনেত্রীই নয় অভিনেতা নবান সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা।

সিনেমায় নাম লেখানোর আগেই ব্যাক্তিগত কারণে খবরের শিরোনামে থাকতেন। কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।

তবে অতীতকে পিছনে ফেলে নতুন করে পথচলা শুরু করেছেন সারা। আবারও প্রেমে মজেছেন সাইফকন্যা। বুধবার (৩০ জুন) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কেদারনাথ’-এর সহপরিচালক জেহান হন্ডার সঙ্গে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এমনকি জেহানও একই ছবি পোস্ট করেছেন।

ছবিতে তাদের পোশাকেরও মিল দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেরই ধারণা, প্রেম করছেন সাইফকন্যা।

করোনায় খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু

0

মহামারি করোনায় খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। শনাক্ত হয়েছে আরও ১২৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় ৭জন, যশোরে ৭জন, খুলনায় ৪জন, ঝিনাইদহে ৪জন, সাতক্ষীরায় ৪জন, মেহেরপুরে ৩জন, নড়াইলে ৩জন, চুয়াডাঙ্গায় ২জন ও বাগেরহাটে ১জন মারা গেছেন করোনায়।

এর আগে খুলনা বিভাগে ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল করোনায়। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। এছাড়া রয়েছে অক্সিজেনের সঙ্কট। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা।