Friday, April 10, 2026
Home Blog Page 116

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি-কর্পোরেট ফাইন্যান্স’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২৮ জুলাই পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি-কর্পোরেট ফাইন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ ইন ফাইন্যান্স
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৪-৩০ বছর
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

গাইবান্ধায় সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

0

গাইবান্ধায় সর্বাত্মক লকডাউনের প্রথম দিনেই আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। লকডাউন বাস্তবায়নে জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন। প্রায় প্রতিটি গাড়িকেই দাঁড় করিয়ে গন্তব্যের কারণ জানতে চাচ্ছে পুলিশ। যৌক্তিক কারণ দেখাতে না পারলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ১ জুলাই গাইবান্ধা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় পুলিশ ও সেনাবাহিনীর টহল। বিশেষ করে শহরের প্রধান সড়ক গুলোতে প্রয়োজন ছাড়া কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। বিভিন্ন মোড়ে আছে পুলিশের চেকপোস্ট। রাস্তায়বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠানো হচ্ছে চেকপোস্ট থেকে।

মোটরসাইকেল ও ব্যক্তিগত (প্রাইভেট কার) গাড়িকে দাঁড় করিয়ে গন্তব্যে যাওয়ার কারণ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। তবে মালবাহী গাড়িকে আগেই রাস্তা ফাঁকা করে দেয়া হচ্ছে চলাচলের জন্য। শহরের রাস্তায় অটোরিকশা ও অন্যান্য ব্যাক্তিগত যানবাহনের সংখ্যা কম থাকলেও রিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে এসব চিত্রের ব্যতিক্রমও আছে।

লকডাউনের নির্দেশনা অমান্য করায় স্টেশন রোডের আব্বাস উদ্দিন টাওয়ারের সম্মুখে জনৈক জাহিদের দোকান খোলা থাকায় ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুইশ টাকা জরিমানা করেন।

এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করে গতকাল বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণ উদ্বেগজনক হারে বেয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিনিষেধ আরোপ করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এই বিধিনিষেধ আরোপ হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

গোপালগঞ্জে ১৪ ব্যক্তিকে ১৪ হাজার ৪শ টাকা জরিমনা

0

গোপালগঞ্জে বিধি নিষেধ না মানায় ১৪ ব্যক্তিকে বিভিন্ন অংকে ১৪ হাজার চার’শ টাকা জরিমনা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বিকাল পযর্ন্ত এসব জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারকগণ।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত বিধি নিষেধ কঠোর ভাবে পালনের জন্য জেলা শহরসহ ৫ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পাড়া, অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়াসহ নানা কারনে ১৪ ব্যক্তিতে বিভিন্ন অংকে ১৪ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারন মানুষ মেনে চলেন তার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

তৃতীয় সন্তানের মা হলেন ওয়ান্ডার ওম্যান

0

অবশেষে তৃতীয় সন্তানের মা হলেন ওয়ান্ডার ওম্যান খ্যাত হলিউডের জনপ্রিয় ইসরাইলী অভিনেত্রী গ্যাল গ্যাডট।

৩৬ বছর বয়সী অভিনেত্রী গ্যাল গ্যাডট সদ্য জন্মানো কন্যা সন্তানের ছবি ইন্সটাগ্রামে দিয়ে ভক্তদের এ খুশির সংবাদ জানান। মেয়ের নাম রাখা হয়েছে ড্যানিয়েলা।

ইন্সটাগ্রামে পুরো পরিবার নিয়ে একটি ছবি প্রকাশ করেন গ্যাডট। ছবিটিতে ড্যানিয়েলা ছাড়াও আরও ছিলেন ৩ বছর বয়সী মায়া এবং ৯ বছর বয়সী আলমা।

ছবিটির নোটে এ অভিনেত্রী লেখেন, ‘আমার মিষ্টি পরিবার। আমরা সকলেই ড্যানিয়েলাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই আনন্দ লিখে প্রকাশ করার মতো নয়। আপনাদের সবার জন্য ভালোবাসা।

মৌলভীবাজারে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

0

মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় বৃহস্পতিবার (১ জুলাই) মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ফল ও সবজি বোঝাই একটি মিনি ট্রাক মৌলভীবাজার আসার পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এ সময় গাড়িতে থাকা অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।

কলম্বিয়ায় তীব্র তাপপ্রবাহে ৪৮৬ জনের মৃত্যু

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় শুক্রবার থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত গত ৫ দিনে তীব্র তাপপ্রবাহে অন্তত ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রদেশের মৃতদেহ পরীক্ষা কেন্দ্রের প্রধান লিসা ল্যাপোইন্টি এক বিবৃতিতে জানিয়েছেন,‘আমাদের বিশ্বাস এই মৃত্যুগুলোর পেছনে তাপ একটি সম্ভাব্য বিষয়। তবে এটি নিশ্চিত হতে হবে।

তিনি জানান, যারা মারা গেছেন তাদের অধিকাংশই একাকী বাস করতেন। যেসব বাসায় তারা থাকতেন সেখানে গিয়ে দেখা গেছে, ঘরে তীব্র গরম এবং বাতাস আসা-যাওয়ার ব্যবস্থা ছিল না। মৃতের প্রাথমিক সংখ্যা ৪৮৬। তবে শব পরীক্ষা কেন্দ্রে আরও মৃত্যুর খবর আসছে বিধায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

লকডাউনেও সচল রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম

0

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনেও সচল রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে।

হিলি স্থলবন্দরের কাস্টমসের ডিপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্থলবন্দরের শুল্ক স্টেশন গুলো চালু রেখেছে। এছাড়াও দেশের বাজারে আমদানিকৃত পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ছাড় করণের সবধরনের কার্যক্রম দ্রুততার সাথে সম্প্রদান করে দিচ্ছি।

বই রিভিউ (দুই দুয়ারী)

0

সহজ কথা যেমন সহজে বলা যায় না,কিছু কিছু সহজ বিষয়ও মানুষ সহজে বুঝতেই চায় না!

পৃথিবীতে যতগুলো চিরসত্য আছে তার মধ্যে অন্যতম একটি সত্য হলো প্রতিটি মানুষই চেহারা, চাল-চলন, আচার-আচরন জন্মগতভাবেই আর আট-দশটি মানুষের চাইতে আলাদা, খুব স্বাভাবিক ভাবেই আলাদা।

তাই নিজেকে দিয়ে অন্য একটি মানুষকে বিচার করার কিংবা বিপরীত পাশের মানুষটি বৈচিত্র্যপূর্ণ হলে তাকে কটুক্তি করা বা হাস্যরসাত্মকভাবে ব্যঙ্গ করার কোনো যৌক্তিকতা নেই।প্রতিটি মানুষ সমতালে একই চরিত্রের হয় না,একই চরিত্রের হওয়া প্রয়োজনও মনে হয় না।

হুমায়ূন আহমেদ এর লেখা “দুই দুয়ারী” গল্পটি উনার অন্যান্য লেখার মতোই রহস্যময় একটি কেন্দ্রীয় চরিত্র ‘মিষ্টার আগষ্টকে’ কেন্দ্র করে মানুষে মানুষে অদ্ভুত রকম অমিল থাকাকেই যেন সমর্থন করে গেছে

রিভিউ ক্রেডিট- জান্নাত ফাতেমা।

বই রিভিউ (পোকা)

0

পোকাদের নায়ক!
পোকাদেরও নায়ক থাকতে পারে যেমনটি আছে সৃষ্টির সেরা জীব মানুষের মাঝে,নায়ক বলতে এমন একটি চরিত্র বুঝিয়েছি যে সিনেমার নায়কের মতোই সবকিছু হুটহাটই করে ফেলতে পারে,সবাইকে বাচিঁয়ে ফেলতে পারে এমন কিছু।

পোকাদের নায়ক হবে এমন চরিত্রের যে অনেক শক্তিশালী হবে,অসহায় পোকাদের উপর নির্মম অত্যাচার সহ্য করবেনা,সে প্রতিশোধ ভাবাপন্ন হবে এবং সে মানুষের চালচলনকে নিয়ন্ত্রণ করতে পারবে,পোকাদের বুদ্ধি হবে অনেক!কেমন হাস্যঁকর না ব্যাপারটা?

হুমায়ূন আহমেদ এর লেখা “পোকা” গল্পের পোকারা নায়কের চরিত্রে মতোই শক্তিশালী ,গল্পটা শুধু গল্প হিসেবেই উপভোগ্য হতো যদি না এখন পৃথিবী করোনা আক্রান্ত হতো।করোনাময় পরিস্থিতিতে সবাই যখন মৃত্যুভয়ে অস্থির তখন গল্পটি পড়ে আমার নিছক গল্পই মনে হয়নি,মনে হচ্ছে পৃথিবী আদো আমাদের নাকি পোকাদেরই?

পৃথিবীতে যেখানে পোকা সমাজ না থাকলে পৃথিবী ঠিকে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়বে সেখানে মানুষ সম্প্রদায় না থাকলে পৃথিবী পরিষ্কার-পরিচ্ছন্নসহ আরো কি কি হবে সকলেরই জানা।

রিভিউ ক্রেডিট- জান্নাত ফাতেমা।

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্নগোপন, ৭ দিন পর উদ্ধার

0

এক সপ্তাহ রহস্যজনক ভাবে আত্নগোপন করে থাকা গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান বাবু (৩০)। নিখোজের ৭ দিনপর তাকে উদ্ধা করেছে পুলিশ। হবু বউ পছন্দ হয়নি বলে স্বেচ্ছায় আত্নগোপন করেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন বাবু।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে পুলিশ সুপার তৌহিদুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করছেন। আবু সুফিয়ানকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এর আগে বুধবার (৩০ জুন) রাতে সুফিয়ানকে ঢাকা থেকে খুঁজে পেয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, পলাশবাড়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানের পারিবারিক ভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য্য করা হয়। কিন্তু তার হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্নগোপনে চলে যান। তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে স্বেচ্ছায় আত্নগোপন করেন।

এব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করে। গাইবান্ধার পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করেন এবং তাঁকে আত্নগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসেন।