Friday, April 10, 2026
Home Blog Page 104

সৎ ও সাহসী পরীমণির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানালেন তসলিমা নাসরিন

0

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত (৯ জুন) এই নায়িকাকে নিয়ে বোট ক্লাবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় চলছে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে সাড়া জাগানো এই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন।

নিজের ফেসবুক পোস্টে পরীমণির জন্য শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ফেসবুকে শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে। কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই এক একেকটা মাইলফলক।

সৈয়দপুরে প্রতিবন্ধি ফেরিওয়ালার টাকা ছিনতাই

0

নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে এক প্রতিবন্ধি ফেরিওয়ালার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। রবিবার বিকেলে (৪ জুলাই) শহরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শহরের মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা’র শারীরিক প্রতিবন্ধি ছেলে মো. ভুট্টু পারভেজ (৩২) একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে হুইল চেয়ারে করে শহরতলীর বিভিন্ন মুদি দোকানে মালামাল পাইকারী বিক্রি করে। ঘটনার দিন ঢেলাপীরে মালামাল দিয়ে বাড়ি ফিরছিল।

মিস্ত্রিপাড়া বাইপাস এলাকায় আসলে মাস্ক পড়া তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে ভুট্টুর পথরোধ করে এবং তার কাছে থাকা ব্যবসার ২৭শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় ভুট্টু চিৎকারের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হুইল চেয়ারের উল্টে পালিয়ে যায়।

করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ১৬৪

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ১৬৪ জন। যা এখন র্পযন্ত একদিনের সর্বোচ্চ মৃত্যু। একই সময় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিকশা চালুর দাবি

0

সম্প্রতি সমহামারি করোনার সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদের নেতারা।

সোমবার (৫ জুলাই) সংগঠনের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর ফালা, মো. গোলাপ হোসেন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা আছে, দেশে সাম্প্রতিক সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টসহ বিভিন্ন ধরনের করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ কার্যকর রয়েছে।

২৮ জুন থেকে সিএনজি অটোরিকশা সরকার সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে। এতে শুধুমাত্র ঢাকা মেট্রোতেই প্রায় ১ লাখ চালক বেকার হয়ে পড়েছেন। চালকরা দিন আনে দিন খায়। তাও আবার অর্ধাহারে-অনাহারে থাকে। এক্ষেত্রে সরকারেরও কোনো কার্যকর আর্থিক প্রণোদনা নেই।

সরকার যদি এবারও কঠোর স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে সিএনজি অটোরিকশা চালানোর অনুমোতি দেয় তাহলে জনগণ যেমন সেবা পাবে অসহায় সিএনজি চালকরাও তেমনি পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবে।

রাজধানীতে মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় গ্রেপ্তার ১

0

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকা ৯ বছরের এক মাদরাসাছাত্রকে বলৎকারের অভিযোগে সোমবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে জাবেদ আহমেদ নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ২৮ জুন সকাল ৯টার দিকে শিশুটি মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পথে এক লোক তাকে কামারপাড়ার স্থানীয় হাবিবুর রহমানের ৫তলা বাড়ির ৪র্থ তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করে ওই লোক।

শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এরপর তুরাগ থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে শিশুর বাবা।

সোমবার (৫ জুলাই) সকালে শিশুটি বাসার সামনে খেলছিল। এসময় ওই লোক তাদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় শিশুটি তাকে চিনে ফেলে এবং পরিবারকে জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জাবেদকে গ্রেফতার করে।

টিকটক হৃদয়ের সহযোগী হিরোসহ গ্রেপ্তার ৫

0

টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী হিরো অনিকসহ ৫ জনকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক এর সাথে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সোমবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি টিম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নোবিপ্রবি‘র পরীক্ষার ফি ৫০ শতাংশ মওকুফ

0

মহামারি করোনার সংক্রমণের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার ফি ৫০ শতাংশ মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবির ৫৩তম রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের বিভিন্ন টার্মের পরীক্ষার ফি ৫০ শতাংশ কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চলমান বর্ষ-১ টার্ম-১, বর্ষ ২ টার্ম-১, বর্ষ-৩ টার্ম-১, বর্ষ -৪ টার্ম-১ ও মাস্টার্সের বিভিন্ন টার্মের শিক্ষার্থীরা ৫০ শতাংশ কমে পরীক্ষার ফি দিতে পারবে।

আদিতমারীতে গ্রামীণ ব্যাংকের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

0

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের একটি শাখা থেকে সোমবার (৫ জুলাই) দুপুরে ফুল বাবু নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার (৪ জুলাই) রাতে ফুল বাবু অফিসের ভিতরে ঘুমিয়ে পড়েন। সকালে ব্যাংকে থাকা ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক তুহিন তাকে ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর সোহরাবকে অবগত করেন। পরে তিনি খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ফরিদপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের। শনাক্ত হয়েছে ১৯৪ জনের। শনাক্তের হার ৫২.৪৩ শতাংশ।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে ১৯৪ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ২৩২ জন।

যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

0

মহামারি করোনা ও উপসর্গ নিয়ে যশোরে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২৮৬ জন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ সোমবার (৫ জুলাই) বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। এ সময়ে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২১২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩৫১৮ জনের।