Friday, April 10, 2026
Home Blog Page 103

সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান

0

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

৫৫ পদাতিক বিগ্রেডের ব্যবস্থাপনায়, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগীতায় ১৪ ই বেঙ্গল এ পরিচালনায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তার উদ্বোধন করেন।

এ মেডিকেল ক্যাম্পে ৫ জন সামরিক ও বেসামরিক ডাক্তার উপস্থিত থেকে ২৫০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদের সমানে হেলিপ্যাড চত্ত্বরে স্থানীয় দেড়’শ অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্ণেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সর্বার্তক লকডাউনকে সফল করার জন্য সরকারের আদেশে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে মাঠে রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান এ মেডিকেল ক্যাম্পেইনের জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমাদের দায়িত্বরত এলাকায় মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা নেয় হয়েছে। এরই আলোকে টুঙ্গিপাড়ায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে কেউ কেউ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবারসমূহে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এ মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা আমাদের জন্য বরাদ্দকৃত রেশন বা খাদ্য সামগ্রী সেখান থেকে সাশ্রয় করে ত্রাণ সহায়তা পরিচালনা করছি।

সিলেটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৩৮৭, মৃত্যু ২

0

মহামার করোনাভাইরাসে সিলেটে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ২ জন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত মোট ২৭ হাজার ৩৫৪ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২১৭ জন। তবে বর্তমানে সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ৬৪৪ জন।

এ বিভাগে করোনায় মোট সংক্রমিত রোগীর তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক ১৮ শতাংশ। আর সুস্থতার হার ৮৮.৫৩ শতাংশ।

গোপালগঞ্জের বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

0

গোপালগঞ্জের মুকসুদপুরে বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিফাত শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক মো: কামরুল হাসান সড়ক দূর্ঘটনার বিশয়টি নিশ্চিত করেছেন। নিহত রিফাত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সমসপুর গ্রামে আকতার শেখের ছেলে।

উপ-পরিদর্শক মো: কামরুল হাসান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় বালু বহনকারী দু’টি ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিফাত নিহত হন ও অপর তিনজন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত-হতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্র ও ভারতীয় রুপিসহ আটক ২

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় এলাকায় সোমবার (৫ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও রুপিসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-উপজেলার কানসাট গোপালনগর মোড় এলাকার লিটন (২৫) ও পিরোজপুর গ্রামের লিটন।

লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট এলাকায় অভিযান পরিচালনা করে দুই বোতল ফেনসিডিল, ১টি দেশীয় হাসুয়া, ১টি ডেগার, ১টি এয়ার গান, ২ হাজার ৫১০ ভারতীয় রুপি, ৩টি মোবাইল ফোনসহ তাদের আটক করা।

রাজধানীর পল্লবীতে জাল নোটসহ গ্রেপ্তার ২

0

রাজধানীর পল্লবী থানা এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে জাল টাকাসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম মঙ্গলবার (৬ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, সোমবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এলাকা থেকে ফজলে রাব্বী ও মোহসীনের দেহ তল্লাশি করে জাল টাকাসহ আটক করা হয়। এ সময় ফজলে রাব্বীর কাছে ৭৯টি ১০০০ টাকার জাল নোট এবং মোহসীনের কাছে ২০টি ১০০০ টাকার জালনোট পাওয়া যায়।

পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয় এবং তদন্ত অব্যাহত রয়েছে।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪০ আরও জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ৬জন, মেহেরপুরে ৩জন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ১জন করে মারা গেছেন।

ঈদে এক কোটি পরিবার পাবে খাদ্য সহায়তা: ওবায়দুল কাদের

0

করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের আর্থিক এবং খাদ্য নিরাপত্তায় সরকার নানা উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ঈদে প্রায় ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে মঙ্গলবার (৬ জুলাই) নিয়মিত ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।

দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের মানবিকতা ফুটে ওঠে, তাই সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

যেকোনো মহামারি রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে সবার সর্বোচ্চ মাত্রার সচেতনতার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।

তিনি বলেন, সামান্য অবহেলা বা উদাসীনতা শুধু নিজে নয়, পুরো পরিবারকে চিরচেনা জগত থেকে ছিটকে দিতে পারে।

ওবায়দুল কাদের সরকারের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও জনমানুষের পাশে থাকার আহ্বান জানান।

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

0

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও লক্ষণ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ১২২১ জনের নমুনা পরিক্ষা করে ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৩৮ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভতির্র চাপ প্রতিদিনই বাড়ছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৭৪ জন। এরমধ্যে ১৭৫ জনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

চলমান ৭ দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা।

এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

কুষ্টিয়া মেডিকেলের ৪৮ চিকিৎসককে ৩ জেলার হাসপাতালে পদায়ন

0

কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে একসঙ্গে ৪৮ চিকিৎসককে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে সংযুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে সংযুক্তিতে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো।’ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জাকিয়া পারভীন এ প্রজ্ঞাপনে সই করেন। আগামীকাল বুধবারের মধ্যে তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ দেলদার হোসেন বলেন, ‘৪৮ চিকিৎসককে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। এটি জানার পর ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মৌখিক কথা হয়েছে। কয়েকজন চিকিৎসক আছেন, যাঁরা আগে থেকেই কুষ্টিয়ার করোনা হাসপাতালে কাজ করছেন। তাঁদের অন্যত্র দেওয়া হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি, সেই তুলনায় চিকিৎসক কম। এ জন্য মেডিকেল থেকে চিকিৎসক অন্য জেলায় গেলে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হবে।’

প্রসঙ্গত, করোনা ডেডিকেডেট ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

কুষ্টিয়া মেডিকেল থেকে কুষ্টিয়া ২৫০ শয্যা করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে ২২ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালে ১৫ জন ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ১১ জন চিকিৎসককে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে।
হঠাৎ এমন আদেশে মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে কমর্রত চিকিৎসকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, বর্তমানে কুষ্টিয়া জেলা দেশের অন্যতম ‘করোনা হটস্পটে’ পরিণত হয়েছে। এখানে গতকাল সর্বোচ্চ ৪৩২ জন করোনা পজিটিভ হয়েছেন। মারা গেছেন ১৭ জন। এক মাস ধরে করোনায় বিপর্যস্ত হাসপাতাল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অন্তত ৩০০ করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন। এত রোগীকে সেবা দেওয়ার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের সব চিকিৎসককে সেখানে দেওয়া হলে বেশি ভালো হতো। কিন্তু তা না করে পাশের জেলায় দেওয়া হয়েছে। এতে কুষ্টিয়ার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে।

করোনা ডেডিকেডেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আরও চিকিৎসক প্রয়োজন। আমরা যা চাই, তা পাই না। এ ছাড়া যাঁদের জেনারেল হাসপাতালে কাজের জন্য সংযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই আগে থেকে এখানে কাজ করেন। শুধু নতুন কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে।’

লক্ষ্মীপুরে রাতের আঁধারে অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রান বিতরণ

0

লক্ষ্মীপুর শহরের চকবাজার, উত্তর তেমুহনী, দক্ষিন তেমুহনীসহ বিভিন্ন এলাকায় লকডাউনে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষকে খুঁজে কয়েকশ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করছেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

সোমবার দিবাগত রাত আনুমানিক রাত ১০টার দিকে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়াসহ,এনডিসি রাসেল ইকবালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।