Friday, April 10, 2026
Home Blog Page 102

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

0

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৭জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ৭ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন বলেন, হাসপাতালটি ২৫০বেডের হলেও করোনা রোগীদের জন্য ২শ বেড ব্যবহার করা হচ্ছে। আর এই ২শ বেডের বিপরিতে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ২০২ ও করোনা উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৮৯ জন ভর্তি রয়েছে।

অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক ও সেবিকারা। তারা নানা প্রতিকুলতার মধ্যেও করোনা রোগীদের সর্বাত্বক সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৭৩৪ জনের নমুনা পরিক্ষা করে ২৩২জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.২২ শতাংশ।

চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। কোন ভাবেই স্বাস্থ্যবিধি মানছেন তারা।

এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে বুধবার দিনভর অভিযান চালিয়ে ৫৪জনের কাছ থেকে ৩৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

রামেকে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিলো। ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর ১ জন রোগীর করোনা নেগেটিভ ছিলো। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৮৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

গল্পটি আত্মনির্ভর হওয়ার

আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ গুলো করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বড় হবার সাথে সাথে আমার পড়াশোনার সাথে বিভিন্ন ধরনের সেলাই, শোপিস তৈরী সহ বিভিন্ন রকম কাজ করতাম। পড়াশোনা শেষ করে যথারীতি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতে শুরু করি। কিন্তু নিজে কিছু করার সুপ্ত বাসনা আমার মনে রয়েই গিয়েছিল। তাই চাকরির পাশাপাশি আমার কাজ আমি থামিয়ে দেইনি।

২০২০ সালের প্রথমদিকে নিজে কিছু করার উদ্দেশ্যে অনলাইন পেইজ খুলি।যার নাম “সমন্বিতা “।কিন্তু তেমন একটা সাড়াও পায়নি পেইজটাকে ও গুছাতে পারিনি। ২০২০ সালের জুন মাসে উই নামক প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম। সেখানে মোটামুটি একটিভ থাকার পরে আমার মনে হয়েছে আমার ই-কমার্স নিয়ে আরো অনেক বেশি জানা দরকার। ২০২০ সালের জুলাই মাসে আমি ই-ক্যাবের সাবেক প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ স্যারের অনন্য সৃষ্টি ডিজিটাল স্কিলস গ্রুপ অব বাংলাদেশ নামক লেখাপড়ার গ্রুপটিতে জয়েন করি।

তবে এর কিছুদিন পরে আমি ভালোভাবে গ্রুপ টিতে একটিভ হই।আমার মনে হয়েছে আমাকে দীর্ঘ মেয়াদী টিকে থাকতে হবে এবং এজন্য আমার নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন সবার আগে।রাজীব আহমেদ স্যারের দিক নির্দেশনায় ১০ মিনিট রাইটিং পোস্ট সম্পন্ন করি। আশ্চর্য ব্যাপার যেই আমি বড় পোস্ট এড়িয়ে যেতাম সেখানে আমার পড়ার এবং বাংলা লেখার গতি নিজেকেই অবাক করে দিয়েছে।এখন কোন বিষয়ে লিখতে গেলে আমাকে ভাবতে হয় না আমার মাথা এবং হাত দুটোই সমানে চলে।

এরপর প্রেজেন্টেশান পোস্টগুলো লেখার ফলে আমার বিভিন্ন বিষয়ে সার্চ করে পড়ার অভ্যাস তৈরি হয়েছে এবং অনেক জানা বিষয়েও বিশদভাবে জানার সুযোগ হয়েছে।

এরপর রিডিং সিলেবাস শুরু করি এবং আশ্চর্যজনকভাবে ইংরেজি দক্ষতা বৃদ্ধি পায়।এখন ইংরেজি পত্রিকা পড়ে সহজেই বুঝতে পারি। তাছাড়া বিভিন্ন ব্লগে লেখা ইংরেজি আর্টিকেল পড়তে যেমন ভালো লাগে তেমনি নিজের কাজে ও লাগাতে সুবিধা হয়। সবচেয়ে বড় কথা পড়ার অভ্যাস তৈরি হয়ে গেছে যা আমার উদ্যেগের জন্য আমাকে সবসময় আপডেট রাখতে সাহায্য করবে।

ডিএসবি থেকে আমি পেইজ চালানোর বিভিন্ন কৌশল রপ্ত করতে পেরেছি। পেইজ সংক্রান্ত কোন সমস্যায় বিভিন্ন আর্টিকেল পড়লে সমাধান ও পাওয়া যায়। তাছাড়া ১০ মিনিট রাইটিং পোস্ট শেষ করার ফলে টাইপিং দক্ষতা বৃদ্ধি পেয়েছে তাই একইসাথে কয়েকজন কাস্টমারের সাথে সহজেই কথা বলতে পারি।ডিএসবি আমার ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির অন্যতম সেরা স্কুল।

ফেইসবুকের আপডেট অনুযায়ী স্যার আমাদের বিভিন্ন ছোট ছোট গ্রুপ গুলোতে একটিভ থেকে নিজের পরিচিতি বাড়াতে বলেছেন। তেমনি প্রায় ১৫০০ সদস্যের ছোট একটি গ্রুপ নীল মৃত্তিকা পরিবার। এই গ্রুপের প্রধান উদ্দেশ্য পড়াশোনা কেন্দ্রিক। তাই এই গ্রুপে সময় কাটাতে অসম্ভব ভালো লাগে আমার। তাছাড়া এখানে একটিভ থাকার মাধ্যমে আমি নিজেকে পরিচিত ও করতে পারছি সকলের কাছে। কারন ছোট গ্রুপে সদস্য সংখ্যা কম তাই সবাইকে চিনতেও সুবিধা হয়।

আমি বর্তমানে দেশীয় শাড়ী নিয়ে কাজ করছি। আমার ৩ বছরের বাচ্চাকে নিয়ে আমার উদ্যোগের কাজ আমি একাই করছি। আমার উদ্যোগের নাম “সমন্বিতা “

নিজেকে দীর্ঘ মেয়াদে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখতে চাইলে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই। এজন্য ডিএসবি এক অনন্য অনলাইন শিক্ষা প্লাটফর্ম। বর্তমানে আমার উদ্যোগ পরিচালনায় নানাবিধ প্রয়োজনীয় দিক নির্দেশনা ও ডিএসবি এর মাধ্যমে পায়। আর যেহেতু আমার কোন গ্রুপ নেই তাই আমি নীল মৃত্তিকা পরিবারের মত ছোট গ্রুপ গুলোতে থেকে গ্রুপ চালানোর মত দক্ষতার ও শিক্ষা গ্রহন করছি। আর এগিয়ে যেতে চাই “সমন্বিতা”কে নিয়ে।

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই

0

না ফরার দেমে পাড়ি জমিযেচেন চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ জুলাই) বগুড়ার একটি হাসপাতাল সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী আজমী চাঁদনী।

শরীফ বলেন, ‘আমার তত্ত্বাবধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেক দিন। অবশেষে তিনি আজ সকালে মারা যান।

সৈয়দপুরে দখলমুক্ত হলো রাস্তা

0

নীলফামারীর সৈয়দপুরে অবৈধ দখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ জুলাই) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলমের নির্দেশে শহরের গোয়াল পাড়া এলাকায় ৩৬ ফিট রাস্তার উচ্ছেদসহ দখলমুক্ত করা হয়।

চলাচলে স্থানীয় জনদুর্ভোগের কথা বিবেচনা করে সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হয়। ফলে প্রশাসন সরকারি এই রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার ভূমি দস্যু মৃত সুলতান গোয়ালার ছেলে মোহাম্মদ ওয়াজির (৪৫) প্রায় একমাস আগে তার বসত ভিটার সামনে স্থানীদের চলাচলের ওই রাস্তা টিন, বাঁশ-বেড়া দিয়ে নিজের দখলে নেয়। এতে ওই রাস্তা দিয়ে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন তারা। এছাড়া পৌরসভা চলমান ওই রাস্তা সংস্কারের কাজও বন্ধ থাকে।

এবিষয়ে স্থানীয় কাউন্সিলরকে অবহিতসহ এলাকাবাসীর গনস্বাক্ষর দিয়ে পৌরসভায় একটি অভিযোগ দায়ের করলেও নেওয়া হয়নি কোন উদ্যোগ। পরে রাস্তা দখলমুক্ত করতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কমকর্তার কাছে আরও একটি আবেদন করেন স্থানীয়রা।

আবেদনের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পাওয়ায় কামারপুকুর ইউনিয়ন সহঃ ভুমি কমকর্তা কাজী শরিফুল ইসলামকে ভাঙ্গার নির্দেশ দিলে ওই অবৈধ দখলে থাকা রাস্তাটি দখলমুক্ত করে চলাচলের জন্য উম্মোক্ত করে দেওয়া হয়।

দলীয় শৃংখলা ভঙ্গের জন্য ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদককে সাময়িক বহিস্কার

0

গোপালগঞ্জে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবেদ উকিলকে পদ থেকে সাময়িক বহিস্কার করেছে সদর উপজেলা যুবলীগ।

মঙ্গলবার (৬ জুলাই) প্রেরিত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারন সম্পাদক মোল্লা মোহাম্মদ ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৫ জুলাই) তাকে সাময়িক বহিস্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবেদ উকিলকে সংগঠনের নীতি, আদর্শ ও শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার আনিত অভিযোগে বৌলতলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

পত্রে আরো উল্লেখ করা হয়, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল প্রকার কর্মকান্ড থেকে তাকে বিরত থাকার আদেশ দেয়া হলো।

মাদারীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

0

মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে সোমবার দিবাগত রাত ১টার দিকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এসএম রিফাত মাহবুব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় তার শোবার ঘরের বিছানার নিচ থেকে শপিংব্যাগে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করি। আটক রিফাতের নামে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

বাতিল করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং

0

সারাদেশের সর্বশেষ করোনার পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রম নিয়ে আজ ব্রিফিং করার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। তবে তা বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া ব্রিফিং অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

ব্রিফিংয়ের পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে।

হিলিতে অভিনব কায়দায় এমকেডিলসহ আটক ২

0

দিনাজপুরে হিলিতে অভিনব কায়ায় ভারতীয় নেশা জাতীয় মাদক এমকে ডিল পাচারের সময় দুই মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার ৬ জুলাই সকাল ৮ টার দিকে হিলি ঘোড়াঘাট সড়কের পালপাড়া নামক স্থানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আজিজার রহমান ও একই গ্রামের মৃত মোতলেব শেখ এর ছেলে জিয়াউর রহমান।

হাকিমপুর থানার এসআই জুয়েল রানা জানান,ভারতীয় নেশাজাতীয় মাদক এমকেডিল একটি চার্জার ভ্যান যোগে দেশের অন্যত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পালপাড়া আনসার ব্যাটালিয়নের সামনে অভিযান চালিয়ে অভিনব কায়দায় তেলের ড্রামে রাখা ৪০ বোতল এমকেডিল উদ্বার করা হয়। মাদক কারবারীর সাথে জড়িত থাকা অভিযোগে আজিজার ও ডিয়াউর রহমান নামের দুই জনকে আটক করা হয়।

বেনাপোলে বাস্তুহারা লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

0

যশোরের শার্শা উপজেলা বাস্তুহারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলীসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান মঙ্গলবার (৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালান। এসময় নগদ ৩৭ হাজার ১০০ টাকা, দুই জোড়া তাস, ১টি টর্চ লাইট, ১টি পাতার পাটি ও ১টি খাতাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।