Friday, April 10, 2026
Home Blog Page 101

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

0

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পৌনে ৯টার উপজেলার সদকী ইউনিয়নে ও বুধবার (৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে নন্দনালপুর ইউনিয়নে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারী শিক্ষক ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে হাসিম উদ্দিন (৫৫) এবং সেরকান্দি এলাকার মৃত মুনছের প্রমাণিকের ছেলে টিপু প্রামাণিক (৪৫)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পেশায় ভ্যানচালক টিপু প্রামাণিককে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত নামা একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাতে টহলর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে বৃহস্পতিবার সকালে লাটাহাম্বার (ইঞ্জিনচালিত ট্রাক) চাপায় স্কুলশিক্ষক হাসিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় পুলিশ লাটাহাম্বারটি জব্দ করেছে।

প্রশাসন কঠোর না হওয়ায় কুষ্টিয়া এখন করোনা হটস্পট

0

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় গত বছরের ২২ এপ্রিল এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এর পর থেকে কুষ্টিয়ায় একের পর এক রোগী বাড়তে থাকে। সে সময় থেকে করোনা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনীতিবিদেরা মাঠে নামেন। জেলা-উপজেলায় গঠন করা হয় করোনা প্রতিরোধ কমিটি।

এমনকি ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ইউনিয়ন কমিটির কার্যক্রম ঝিমিয়ে পড়ে। করোনার প্রথম ঢেউ কোনোরকমে মোকাবিলা করা গেলেও চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে তছনছ হয়ে পড়ে কুষ্টিয়া। দেড় মাস ধরে জেলায় করোনার তান্ডব শুরু হয়েছে।

সচেতন নাগরিকেরা মনে করছেন, সঠিক সময়ে কঠোর পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়া এখন করোনা হটস্পটে পরিণত হয়েছে। এখন জেলায় প্রতিদিন ১৩ থেকে ১৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছেন। আর শনাক্ত হচ্ছে দুই শতাধিক।

করোনা প্রতিরোধে ব্যবস্থা- করোনা প্রতিরোধে জেলায় প্রথম ব্যবস্থা হিসেবে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ল্যাবটি স্থাপন করা হয়। সেখানে গত বছরের ২৫ মে থেকে কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হয়।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যান কুমারখালীর সেরকান্দি এলাকার মোকাদ্দেস হোসেন (১০১)। তিনি গত বছরের ১০ জুন আক্রান্ত হয়ে পরদিন ১১ জুন বাড়িতেই মারা যান।

প্রথম দিকে কন্ট্যাক্ট ট্রেসিং বিষয়ে খুবই সজাগ ছিল প্রশাসন। কোনো পরিবারের কেউ আক্রান্ত হলে ওই পরিবারকে লকডাউনসহ পরিবারের সদস্যদের দ্রুত নমুনা পরীক্ষা করা হতো। এখন প্রয়োজন হলে সেটা করা হয়। তবে এর পরিমাণ খুবই কম।

জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থা শুধু নামেই ছিল। তবে চলতি বছর ভারত থেকে আসা বাংলাদেশি প্রায় দেড় শ নাগরিককে শহরের তিনটি স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এ ছাড়া জেনারেল হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়।

বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ২০০ শয্যার করোনা হাসপাতাল ঘোষণা করা হয়েছে। সেখানে গতকাল পর্যন্ত ২৮৭ জন রোগী ছিলেন। এ ছাড়া ৫টি উপজেলায় আরও ৮০ জন রোগী ভর্তি আছেন।

জেনারেল হাসপাতালেই মূলত রোগীদের চাপ বেশি। শয্যা ছাপিয়ে রোগীদের ঠাঁই হয়েছে মেঝেতে। সেখানে পূর্ণাঙ্গ কোনো আইসিইউ সাপোর্ট নেই। অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৬৭১টি, সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট রয়েছে ৮৭টি শয্যায়। জেলায় হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে ২১টি।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩৪ জন। নমুনা অনুপাতে শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। আর মারা গেছেন ১১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় ৬৪ হাজার ২০২টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪৩২ জন। মোট মারা গেছেন ২৮৬ জন। চলতি বছরেই মারা গেছেন অন্তত ১৮৬ জন।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মুসতানজিদ বলেন, এটা ঠিক, স্বাস্থ্য বিভাগের সঠিক সময়ের মিনতি উপেক্ষিত হয়েছে। তাদের উপলব্ধিগুলো মেনে নিয়ে প্রয়োজনীয় জোরালো পদক্ষেপ নেওয়া হলে কুষ্টিয়ায় আজকের পরিস্থিতি না-ও হতে পারত।

করোনাকালে সেবা- করোনাকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক, নার্সের পাশাপাশি রোগীদের সেবায় স্বেচ্ছায় সহযোগিতা করেছেন জেলা ছাত্রলীগের ৬৫ জন কর্মী। তাঁদের কার্যক্রম একটানা প্রায় ৪৭৫ দিন ধরে চলছে।

করোনাকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। এর মধ্যে বিভিন্ন খাতে এক কোটির কিছু বেশি খরচ হয়েছে। খরচ করতে না পারায় ২১ লাখ টাকা ফেরত পাঠানো হয়েছে।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, প্রশাসনের যেমন নমনীয়তা ছিল, তেমন মানুষও মানেনি। এর ফল বর্তমানে করোনার হটস্পট কুষ্টিয়া। প্রশাসন থেকে যা কিছু করা হচ্ছে, তা শুধুই কাগজে-কলমে, লোক দেখানো। যে কারণে দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা কঠিন হয়ে যাচ্ছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড

0

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় আরও শনাক্ত হয়েছে ৩৮৯ জনের। যা এক দিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার ল্যাবে ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.১৪ শতাংশ।

এ বিভাগে এখন পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। আর মারা গেছেন ৫০৫ জন।

এবার যুক্তরাষ্ট্রে এবার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত

এবার যুক্তরাষ্ট্রে আধিপত্য বিস্তার শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ৩ জুলাইয়ের আগের ২ সপ্তাহ পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। করোনায় শনাক্ত হওয়া রোগীদের ৫১.৭ শতাংশের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া আলফা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে সংক্রমণ ঘটিয়ে চলছিল। এখন অবশ্য এই ভ্যারিয়েন্টের শনাক্তের হার ২৮ দশমিক ৭ শতাংশ।

যারা এখনো করোনার টিকা নেননি সেসব মার্কিন জনগণকে টিকা নেওয়ার জন্য মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন উৎসাহ দিয়েছেন।

আত্মসমর্পণ করেছেন দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দায়িত্ব পালনকালে তিনি ব্যবসায়ীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে রাজনীতিবিদদের সঙ্গে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন। তবে জ্যাকব সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

দুর্নীতির তদন্তে অংশ নিতে ব্যর্থ হওয়ার ফলে গত সপ্তাহে দেশটির আদালত তাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার রাত ১০টা পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপরই জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশে নিজের বাড়ির কাছে একটি কারাগারে তাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন। (খবর: বিবিসি)।

সারাবিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ১৭ হাজার ৬২২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৫৬২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯০ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ২৪৪ জনের।

রাজশাহীতে করোনা সার্টিফিকেট জিম্মি চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৩

0

রাজশাহীতে বুধবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে এবং বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা করোনা সার্টিফিকেট জিম্মিচক্রের প্রধান রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী তারেক আহসানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ৩ জনসহ প্রতারকচক্রের ১৫-২০ জন সদস্য গত ৪ মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে আরএমপি গোয়েন্দা কার্যালয়ে উপ-কমিশনার আরেফিন জুয়েল প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সরকারের উচ্চপর্যায়ের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে করোনা সার্টিফিকেট জিম্মিকারী প্রতারণাচক্রের ব্যাপারে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। এরপর এ চক্রের সন্ধান পাওয়া যায়। মূলতঃ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়কে কেন্দ্র করে এ প্রতারকচক্রটি তাদের কার্যক্রম পরিচালনা করছিল। এসব তথ‌্যের ভিত্তিতে রফিকুল এবং শিখাকে বুধবার দিবাগত গভীর রাতে তাদের হেতমখাঁ এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক আহসানকেও একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে এরিক এরশাদ

0

রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করেন এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক।

তিনি বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

এরিক আরও বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে এরিকের মা বিদিশা এরশাদ উপস্থিত না থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লকডাউনে জরিমানার কবলে বিয়ের আয়োজন, খাবার গেল এতিমখানায়

0

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া এলাকায় বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী বুধবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী বলেন, বুধবার দুপুরে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকার শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন ফাহিম। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির মালিক শহিদুল ইসলামকে দশ হাজার ও মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে টঙ্গীর এরশাদ নগর এলাকার একটি এতিমখানায় বিয়ের অনুষ্ঠানের সকল খাবার এতিম শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু

0

মহামারি করোনা এবং করোনার উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছে ৯৪ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় এসব তথ্য জানান।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৭৩ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে ১৭২ জনের করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০.১শতাংশ।

তিনি আরও জানান, এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২৫৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৫০ জন। মোট মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৬১ জন।