Saturday, April 11, 2026
Home Blog Page 100

নড়াইলে করোনায় ৪ জনের মৃত্যু ৫১জন পজিটিভ

0

নড়াইলে কঠোর লকডাউনে কার্যকরে প্রশাসন চেষ্টা চালালেও বাইরে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। বিধি নিষেধের সপ্তম দিনে নড়াইলে কার্যকরে সেনাবাহিনী বি জি বি, আনসার বাহিনী, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থার নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে।

ফলে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।তবে আগের দিনগুলির তুলনায় পায়ে হাটা মানুষ ও ভ্যান গাড়ী চলাচল বেশি ছিল। জেলার প্রধান প্রধান সড়কে চেকিং পোষ্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ।

সেনা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ গাড়ীতে করে শহরের প্রধান প্রধান সড়কে টহল দিতে দেখা যায়। সেনা বাহিনীর তিনটি ও বর্ডার গার্ড বাংলাদেশের একটি টিম জেলায় জেলা প্রশাসনের ১১টি মোবাইল টিমের সাথে কাজ করছে।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১টি মোবাইল টিম কঠোর বিধি নিষেধ না মানার অপরাধে ২০টি মামলায় ১৬হাজার ১০০ টাকা জরিমানা করেছে।

নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নড়াইলে চব্বিশ ঘণ্টায় ১১৭ টি করোনা নমুনা রিপোর্টে ৫১ জনের করোনা পজিটিভ এসেছে। রিপোর্টের বিচারে আক্রান্ত ৪৩.৫৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩১৫৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন ৫১ সহ মোট সুস্থ হয়েছেন ২২৮২জন। নতুন ৪ জনসহ মোট মারা গেছেন ৫৪ জন।

ইরাক-সিরিয়া সীমান্তে রকেট ও ড্রোন হামলা

মার্কিন কুটনীতিক ও সেনাদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ইরাক ও সিরিয়ায় ৩ টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়ছে। খবর-রয়টার্স।

তবে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা বলেছেন, বুধবার (৭জুলাই) ইরাকে অবস্থিত এক মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ১৪টি রকেট ছোঁড়া হয় । এতে আহত হয়েছে ২ সেনা সদস্য।

এখনও পর্যন্ত এই হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি।

তবে বিশ্লেষকরা দাবি করছে, ইরান সমর্থিত মিলিশিয়ারা এই হামলা চালাতে পারে। গত মাসে ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলায় ৪ সেনা সদস্য নিহত হওয়ার পর থেকেই এর প্রতিশোধ নেওয়র প্রতিশ্রুতি দিয়েছিলো ইরানের সাথে জোটবদ্ধ ইরাকি মিলিশিয়া গ্রুপগুলো। ধারণা করা হচ্ছে, হামলাটি ওই ঘটনার সঙ্গেই সম্পর্কযুক্ত।

ঘরে থাকুন, পরিবারকে সুস্থ রাখুন: আইজিপি

0

আপনারা ঘরে থাকুন। বিনা কারণে রাস্তায় বের হবেন না। নিজে সুস্থ থাকুন, পরিবারের সন্তান বৃদ্ধ বাবা-মা তথা পরিবারকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধেশ্বরীতে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন ড. বেনজীর আহমেদ।

এবার মেসিকে নিয়ে গাইলেন হিরো আলম

0

গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর দর্শকদের মন-জয় করতে না পারলেও থেমে নেই হিরো আলম। একের পর এক গান গেয়ে থাকছেন খবরের শিরোনামে। বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, আরবি, চাইনিজ ভাষার গান কণ্ঠে তুলেন।

এবার আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে গাইলেন হিরো আলম। বুধবার (৭ জুলাই) মুক্তি পেয়েছে ‘মেসি মেসি আমরা ভালোবাসি’ শিরোনামের গানটি। এটি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।

যা হিরো আলমের ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৭ হাজার। বরাবরের মতো এবারো নেটিজেনরা মন্তব‌্য করে নিজেদের ভাবনার কথাও জানাচ্ছেন।

সাতক্ষীরায় করোনা গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বৃহস্পতিবার (৮ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ নিয়ে জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৯৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছেন ১০ জন। এ সময় ৩৮২ নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২.৫১ শতাংশ।

নীলফামারীতে নছিমন উল্টে নিহত ১

0

নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাট থেকে রংপুরে যাওয়ার পথে খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে দিয়ে খড়ি নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে নছিমনের চাকায় পিষ্ট হয়ে ৩ চাকার বাহনটির হেলপার রুবেল ইসলাম নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে থাকা স্পিড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুতগতির নছিমনটি উল্টে যায়। এ সময় রুবেল চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।

ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাকার নিচে চাপা পড়া অবস্থায় রুবেলের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাহনটির চালক এবং অন্য আরোহী পালিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক

0

যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রস্পেক্ট পার্ক সিটি হলের সামনে বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কারের চাপায় লিপন আহমেদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত লিপন মৌলভীবাজারের কুলাউড়ার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা আমেরিকার প্রবাসী জনাব লনু মিয়া তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন আমেরিকায় অবস্থানরত তার স্বজন রুমেল মুজাহিদ।

জানা যায়, বৃহস্পতিবার বাইসাইকেলে করে বাজার নিয়ে আসার সময় নিউজার্সি প্রস্পেক্ট পার্ক সিটির সামনে পেছন থেকে একটি প্রাইভেট কার লিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজধানীতে জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিসহ আটক ২

0

রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে বুধবার রাতে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১০। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

0

মহামরি করোনাভাইরাসের আক্রান্ত ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে। শনাক্ত হয়েছেন ২৫৪ জন। আক্রান্তের হার ৩৯.৫১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫৭৫ জনে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছর ৮ জুন টাঙ্গাইলের মির্জাপুরে ১ম করোনা রোগি শনাক্ত হয়। এবছর ১২ জুন থেকে আক্রান্তের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। মাঝে ২৫ ও ২৬ জুন আক্রান্তের হার ২৫ শতাংশের নিচে থাকলেও পরে তা আবার বেড়ে যায়। জুলাই মাস থেকে আক্রান্তের হার ৪০ শতাংশের ওপরে রয়েছে।এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরো ৩৬ জনের মৃত্যু হয়।

পাবনায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে পাবনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১৭৭ জনের।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা বৃহস্পতিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৯৫ জন। মারা গেছেন মোট ২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৮১২ জন।