Friday, April 10, 2026
Home Blog Page 105

হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১

0

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি ও কাটাখালী সংলগ্ন এলাকায় সোমবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে সাজ্জাদ ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করছে বনবিভাগ।

এ সময় তার কাছ থেকে তিন বোতল বিষ, তিন বস্তা হরিণ শিকারের ফাঁদ এবং কিছু মাছ উদ্ধার করা হয়।

চাদপাই রেঞ্জের বনবিভাগের প্রতিনিধি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যমারি ও কাটাখালী সংলগ্ন বনে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ বাহিনী পালিয়ে যায়। এ সময় সাজ্জাদ তার সহযোগী পান্নার বাড়িতে আশ্রয় নেয়।

সেখানে অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করা হয়। পরবর্তীতে তার নামে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ ৮ জনের মৃত্যু

0

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর হার যেন কিছুতেই কমছেনা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে দুই নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১০২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮.৮৯ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৮ জন। এছাড়া বর্তমানে জেলায় ৯৩৭ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও বেসরকারী হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯০১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে আজ পর্যন্ত ২২৫২ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১২২ জন ভর্তি রয়েছেন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা এই হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭২ জন রোগী ভর্তি রয়েছেন। এ ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সাতক্ষীরায় পুলিশের সচেতনতা মূলক মোটর সাইকেল র‌্যালী

0

করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরায় পুলিশের সচেতনতা মূলক মোটর সাইকেল র‌্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় সদর থানা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মোটরসাইকেল র‌্যালীতে নেতৃত্ব দেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ও ট্রাফিক পুলিশের মোটর যান পরিদর্শক (টিআই) কামরুজ্জামান বকুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ সময় বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন সফল করতে এবং সাধারণ মানুষের সচেতন করতে মোটর সাইকেল র‌্যালী বের করা হয়। তিনি আরো জানান, জরুরি প্রয়োজনে যারা এ সময় মাস্ক ছাড়া বাহিরে এসেছেন তাদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

গোপালগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

0

গোপালগঞ্জে ডোবা থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোকেয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের মৃত বাবন সরদারের মেয়ে।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: লিয়াকত হোসেন জানান, গতকাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রোকেয়া বেগম।

পরে আজ সোমবার সকালে ওই ডোবার মধ্যে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত রোকেয়া বেগম মানষিক রোগী ছিলেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন।

গোপালগঞ্জে করোনা হয়ে এক নারীসহ ৩জনের মৃত্যু

0

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে তারা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর থেকে রাতের মধ্যে তারা মারা যান।

এদিকে, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ২১৩টি নমুনায় সনাক্ত হয়েছেন ১০৬ জন। সনাক্তের হার শতকরা ৫০ ভাগ। এছাড়া জেলায় সর্বমোট ২৭ হাজার ৯৪ টি নমুনায় সনাক্ত হয়েছে ৫ হাজার ৩৮১ জন। সুস্থ হয়ছেন ৪ হাজার ৩৬৯ জন।

পলাশবাড়ীতে রিপোর্টাস ইউনিটি কমিটি পূর্ণ গঠন

0

গাইবান্ধার পলাশবাড়ীতে রিপোর্টাস ইউনিটি কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। ৩ জুলাই শুক্রবার রাতে পলাশবাড়ী ডাংকবাংলা মাঠে এক আলোচনা সভায় আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিলন মন্ডল, কাজী নজরুল ইসলাম,শাহরিয়ার কবির আকন্দ, শেখ রানা,রবিউল ইসলাম,আব্দুর রাজ্জাক,শাহারুল ইসলাম,সোহেল রানা,আসলামী আলী।

শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক গণকন্ঠ পত্রিকার স্ট্যাফ রিপোটার সাংবাদিক আশরাফুল ইসলাম কে সভাপতি ও দৈনিক মুক্তজমিন পলাশবাড়ী প্রতিনিধি শহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলা ৭১ গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি পূর্ণ গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি দৈনিক সবুজ নিশান পলাশবাড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম,সহ-সভাপতি বিজয় টিভি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন মন্ডল,সহ সভাপতি-কাজী নজরুল ইসলাম সেলিম,সহ-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পন পলাশবাড়ী প্রতিনিধি শাহরিয়ার কবির আকন্দ, সহ-সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবর পলাশবাড়ী প্রতিনিধি শেখ রানা, অর্থ সম্পাদক দৈনিক ঘাঘট পলাশবাড়ী প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক দৈনিক লাল সবুজের বাংলা পলাশবাড়ী প্রতিনিধি শাহারুল ইসলাম,সমাজকল্যাণ ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পলাশবাড়ী প্রতিনিধি সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দৈনিক বগুড়া গাইবাান্ধা প্রতিনিধি আসলাম আলী।

বাগেরহাটের ফকিরহাট ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু

0

বাগেরহাটের ফকিরহাটে বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা রোগি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও তীব্র উপসর্গ নিয়ে ৩ জন মানা গিয়েছে। তাছাড়া ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজেটিভ হয়েছে। সংক্রমনের হার ৫৪.৫৫ শতাংশ। এছাড়াও এছাড়াও ঘরে ঘরে সর্দি জ্বর ও কাশির লক্ষণ নিয়ে রোগি রয়েছে। বর্তমানে ফকিরহাটে ব্যাপক হারে সামাজিক সংক্রমণ ঘটেছে বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে রোগির চাপ বাড়ছে হাসপাতালে। তবে বেশির ভাগ রোগি বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড রোগিদের জন্য ৩০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ৪০টি অক্সিজেন সিলিন্ডার ও পর্যাপ্ত অষুধের মজুদ আছে। টেস্ট কিড থাকলেও এ মুহুর্তে করোনা টীকা না থাকলেও চলতি মাসে এসে পৌঁছাবে বলে দাবী করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

গত ২৪ ঘন্টায় ফকিরহাটের সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ আলী সরদার ও পিলজঙ্গ ইউনিয়নে ২ জন মারা গিয়েছেন। এছাড়া উপজেলায় বিগত কয়েক দিনে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার বলেন, রোগিদের আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিচ্ছি। মানুষ স্বাস্থ্য বিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে গেছে, তাই জ্বরসহ সর্র্দি কাশি দেখা দিলে করোনা পরীক্ষা করা সহ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। তিনি সকলকে মাস্ক পড়া, সামাজিক দুরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

ভেঙে ফেলা হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি

0

মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রিয় বাংলো ‘প্রতীক্ষা ভাঙার বিষয়ে বৃহনমুম্বাই পৌরসভা (বিএমসি) ২০১৭ সালে নোটিশ পাঠিয়েছিল। দীর্ঘ ৪ বছর পর বাংলোটির একাংশ ভেঙে ফেলা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাস্তা সম্প্রসারণের জন‌্য অমিতাভের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বৃহনমুম্বাই পৌরসভা (বিএমসি) কর্তৃপক্ষ। তবে কতটুকু ভাঙা হবে সে বিষয়ে জানা যায়নি।

১৯৭৬ সালে এই বাংলো কিনেন অমিতাভ। এ বাংলোর ‘প্রতীক্ষা’ নামকরণ করেন অমিতাভের বাবা হরিবংশ রায় বচ্চন। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বচ্চন পরিবারের অসংখ‌্য স্মৃতি। এখানেই বসবাস করতেন অমিতাভের বাবা-মা। এমনকি শ্বেতা বচ্চন, অভিষেক বচ্চনের বিয়ের আসরও বসেছিল এই বাড়িতে।

কঠোর লকডাউন ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন

0

মহামারি করোনাবাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ‌্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগের বিধিনিষেধ বহাল রেখে সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধ ৭ জুলাই মধ‌্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।

অক্সিজেন পৌঁছে দেবে সাকিব আল হাসান ফাউন্ডেশন

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলছে। সংকটে পড়ছে দেশের জন-সাধারণ।রোগীর জীবন-মরণের সন্ধিক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেন।

ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরে অক্সিজেনের সঙ্কটে হাহাকার লক্ষ্য করা গেছে। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট। ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করছে এটি। ছড়িয়ে পড়েছে শহর-গ্রাম সর্বত্রই।

জরুরি প্রয়োজনে এ অক্সিজেনই বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। ফোন দিলেই জরুরি ভিত্তিতে পাওয়া যাবে অক্সিজেন সেবা, দাফন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা- এমনটিই জানা যায় ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে।

পেজের পোস্টে বলা হয়, ‘জরুরি ভিত্তিতে বিনামূল্যে অক্সিজেন সেবা, দাফনসেবা ও অ্যাম্বুলেন্স সেবা পেতে কল করুন- 01833344074 নম্বরে। কেউই অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও দাফনসেবা থেকে বাদ যাবে না।

জানা যায়, সারাদেশেই পাওয়া যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের এ সেবাগুলো। পাশাপাশি তাদের সঙ্গে কাজ করবে মাস্তুল ফাউন্ডেশন।

পোস্টে আরও বলা হয়, ‘আপনার একটি শেয়ারে একজন মানুষের জীবন বাঁচতে পারে, নম্বরটি সংগ্রহে রাখুন ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। সাকিব আল ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন যৌথভাবে মরদেহ দাফন, অক্সিজেন সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আসছে।