Friday, April 10, 2026
Home Blog Page 106

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৫৯ জনের করোনা শনাক্ত

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৫৫৯ জন। একই সময়ে মারা গেছে ৫ জন।

সোমবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলার ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী সংক্রমণের হার ৩৪.১২ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯২৭ জন। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

চাঁপাইনবাবগঞ্জে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে শনিবার (১৯ জন) ভোরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আটকরা হলেন- শিশ মাহমুদ, মাহিদুর রহমান, আ. বাসির, আলম খান, চুটু জামান ও সুমন আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানায়, জুয়াড়িদের কাছ থেকে ২ সেট প্লেয়িং কার্ড, ৪টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও ২টি মেমোরি কার্ড, ১টি গ্যাসলাইট ও জুয়া খেলার নগদ ৬ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ আটক ২

0

নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রাম থেকে রোববার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রসহ দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, দুটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল ও একটি দা জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার সোমবার (৫ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটকরা হলো- কালিকাপুর গ্রামের মো. মারুফ হোসেন ও হাকিমপুর গ্রামের মো. রুবেল।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ছয়ানী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর গ্রাম থেকে ৫/৬ জন যুবকের একটি সংঘবদ্ধ দল পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের দিকে যাচ্ছিল। তাদের হাতে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের।পরে স্থানীয় কয়েকজন যুবক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দৌড়ে পালাতে চেষ্টা করে।

এ সময় দেশীয় অস্ত্রসহ ব্যাগ হাতে থাকা মারুফ এলাকাবাসীর হাতে আটক হন। পরে আটক মারুফের দেয়া তথ্য মতে তাৎক্ষণিক রুবেল নামে আরেকজনকে আটক করে এলাকাবাসী। আটকদের বেগমগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৫২ জনের।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় বৃহস্পতিবার নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬৮ জন, আলমডাঙ্গার ২২ জন, দামুড়হুদার ১৮ জন ও জীবননগরের ৪৪ জন রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউর ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৭

0

মহামারি করোনাভাইরাসে কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে আরও ১০৭ জনের। যার মধ‌্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ মোট ৩০ জন আছেন।

সোমবার (৫ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আক্রান্ত ৩০ জনের মধ্যে ২৫ জন নার্স, ২ জন চিকিৎসক, ২ জন অ‌্যাম্বুলেন্স চালক এবং ১ জন নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান রয়েছেন।

এনিয়ে, জেলায় ২য়ধাপে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৪ জন। যার মধ‌্যে শুধুমাত্র সদর উপজেলাতেই ৭১২ জনই রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ৯২ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ১৫ জনের মধ্যে হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ৬ জন, কটিয়াদীতে ৩ জন, ভৈরবে ৩ জন এবং নিকলী উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে জেলায় এ পর্যন্ত জেলায় ৬৩৬৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ‌্যে সুস্থ হয়েছেন ৫২৫৩ জন এবং ৯১ জনের মৃত‌্যু হয়েছে।

খুলনার ৪ হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন, বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ১জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে সংশ্লিষ্ট হাসপাতলের মুখপাত্ররা এসব তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

বেসরকারি গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় ১ রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

নোয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ১৫৮ জন

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১৫৮ জন। শনাক্তের হার ৩০.৯২ শতাংশ। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০২ জনে। মোট আক্রান্তের হার ১১.৭০ শতাংশ।

এছাড়া জেলায় করোনায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। মৃত্যুর হার ১.২৪ শতাংশ।

সোমবার (৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৫৭ জন, সুবর্ণচরে ৮ জন, বেগমগঞ্জ ২১ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে ১২ জন, সেনবাগে ১৪ জন, কোম্পানীগঞ্জে ২০ জন ও কবিরহাটে ১৪ জন। এছাড়া জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন।

ঝিনাইদহে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদাহে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮৬জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯০ জন, মারা গেছেন ১০৭ জন।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৫০টি নমুনা পরীক্ষার পর নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৩৮ শতাংশ । আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১৯ জন, শৈলকুপাতে ১৭জন, হরিণাকুন্ডুতে ১৩জন, কালীগঞ্জে ১৫ জন, কোটচাদপুরে ১৫ জন ও মহেশপুরে ৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১ জনের মৃত্যু হয়েছে।

গাজীপুরে অপহরণের ৩ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৪

0

গাজীপুরে অপহরণের ৩ দিন পর ঝুট ব্যবসায়ী আলমগীর সরকারকে উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের চার সদস‌্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে এ তথ‌্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

তিনি জানান, ৩০ জুন রাত ১০টার দিকে শ্রীপুরের দুখলা থেকে বাইপাইলে যাচ্ছিলেন আলমগীর। এ সময় আমান উল্যাহ ও আইনুল হক ঝুট দেখানোর কথা বলে আলমগীরকে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

স্বজনরা খোঁজাখুঁজি আলমগীরের সন্ধান না পেয়ে র‌্যাব-১ এর কাছে অভিযোগ করেন। র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান।

অপহরণের ৩ দিন পর শনিবার (৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার বেলতলী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী দলের ৪ সদস্যকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।