Friday, April 10, 2026
Home Blog Page 107

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ হাজারের বেশি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৬ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজারের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জনের। সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জনের।

প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার (৫ জুলাই) থেকে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর অসহায় নাগরিকের পাশে দাঁড়াচ্ছে। আগামী ৭ দিন তারা রাজধানীর ৫০টি এলাকার ৫ হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করবে বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়।

খবরের সূত্র ধরে জানা যায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন থানা এলাকাগুলোতে একযোগে স্বাস্থ্যবিধি মেনে গরিব ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হবে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, “কমিশনারের নির্দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডিএমপির এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিশ্বাস করে মানুষ মানুষের জন্য।”

তিনি আরো বলেন, “পুলিশ মনে করে, করোনার ঢেউ মোকাবিলায় জনস্বার্থে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ অব্যাহত আছে। কর্মব্যস্ত ঢাকা শহর এ কারণে থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসহায় নাগরিকরা। এ কারণেই তাদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা করা হবে।”

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলাতে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত‌্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ২৯২ জন।

সোমবার (৫ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৫৩ জন, মিরপুরে ২৯ জন, কুমারখালী ২৪ জন, দৌলতপুর ৪৪, ভেড়ামারায় ৩৪ এবং খোকসায় ৮জন।

সাতক্ষীরায় করোনা গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৫১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ শতাংশ।

তিনি আরও জানান, এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৮ জন ভর্তি রয়েছেন।

রামেকে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু

0

মহামারিকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিলো। ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৯৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

সাভারে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দম্পতি দগ্ধ

0

ঢাকার সাভারে ভাড়া বাসার এক কক্ষে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছেন স্বামী ও স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দম্পতিরা হলেন, শাহিন মিয়া ও তানজিলা বেগম।

শনিবার (৩ জুলাই) বিকেল ৩টায় আশুলিয়ার জিরাবো এলাকায় ঘটনাস্থল সাইদুর দেওয়ানের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, “শনিবার মধ্যরাতে ওই বাড়ির একটি কক্ষে আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের শরীরের ৬০-৬৫ শতাংশ পুড়ে গেছে।

এসআই ফজর আলী আরো বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা চুলার গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।”

ঢাকায় গ্রেপ্তার ৬১৮ এবং জরিমানা ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা

0

করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে রোববার (৪ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতরা বিনা কারণে ঘর থেকে বের হয়ে স্বাস্থ্যবিধি মানছিলেন না। মূলত এ কারণেই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অ্যাক্ট আইনে মামলা করা হয়। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।”

পুলিশ বলছে ঢাকার ৮টি ক্রাইম জোন থেকে এই ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয় ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৯৬টি গাড়িকে জরিমানা করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় মামলা হয়েছে ৩০৯টি গাড়ির বিরুদ্ধে। এ সময় জরিমানা করা হয় ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্র জানায়, লকডাউনের প্রথমদিনে ৫৫০, দ্বিতীয় দিন ৩৪৬ ও তৃতীয় দিন ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আমি রজি আমি এখনো কুমারী, কেউ আমার জন্য পাত্র খুঁজে আনুন

0

সম্প্রতি ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আলোচিত দম্পতি অভিনেতা আমির খান ও নির্মাতা কিরণ রাও।

এখবর ছড়িয়ে পরার পরই তুমল ঝড় উঠেছে সোস্যাল মিডিয়ায়। আমির ভক্তরা হতাশ তাদের এই বিচ্ছেদের সিদ্ধান্তে। তবে আমির ও কিরণ জানিয়েছে তারা বিবাহ বিচ্ছেদ করলেও থাকছেন এক সাথে অন্য পরিবারের সদস্যদের মতই।

তাদের এই বিচ্ছেদের পর বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের এক সাংক্ষাৎকার ভেসে বেড়াচ্ছে নেট জগৎএ। তিনি বলেন, খবরটি শুনে প্রথমে খুবই বিস্মিত হয়েছি। কারও বিচ্ছেদের খবর শুনলে খুব দুঃখ হয়।

তবে এর পরপরই মজা করে বলেন, ‘আমি রজি আমি এখনো কুমারী, আমার বিষয়ে কী ভাবছেন!‘আমার বিয়েই হচ্ছে না আর মানুষের বিচ্ছেদ হচ্ছে। কেউ আমার জন্য পাত্র খুঁজে আনুন।’

রাখি আরও জানান, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ের পর আমিরের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। এতে ‘দঙ্গল’ অভিনেতাকে জানিয়েছিলেন, কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হওয়ায় তিনি খুশি হননি। বলিউডের এই ‘ড্রামা কুইন’ বলেন, ‘মনে হয় আমিরজি আমার সেই কথা খুব গুরুত্ব সহকারে নিয়েছেন।

গাইবান্ধায় কঠোর লকডাউনের ৪র্থ দিনে ১০৩ টি মামলা

0

গাইবান্ধায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের চতুর্থ দিনে ১০৩ টি মামলায় ৮৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

৪ জুলাই রবিবার জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

এর আগে গত ৩ দিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি-নিষধ অমান্য করায় দায়ে জড়িমানা আদায় করা হয়।

এরমধ্যে প্রথম দিন বৃহস্পতিবার ৪৭টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ২৫০ টাকা ও দ্বিতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত ৭২ টি মামলায় ২৬ হাজার ৯৫০ টাকা, ৩য় দিনে ১৭ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ মামলায় ৬২৯০০ টাকা জরিমানা করা হয়।

জিম্বাবুয়ে যাওয়ার আগে মাঠে ফিরছেন টাইগাররা

0

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যোগ দিতে জিম্বাবুয়েতে যাওয়ার আগে অনুশীলনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সোমবার (৫ জুলাই) থেকে মিরপুর শের-ই-বাংলায় তাদের অনুশীলন শুরু হবে। দুই দিন অনুশীলনের পর ৭ জুলাই ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বেন তারা।

ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন, নাঈম শেখ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, সাইফুদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক ও রুবেল। তাছাড়া টি-টোয়েন্টি দলে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন ও আমিনুল ইসলাম।

জিম্বাবুয়ে যাওয়ার একদিন আগে তারা প্রত্যেকে কোভিড টেস্ট করাবেন। কোভিড নেগেটিভ হলেই যেতে পারবেন আফ্রিকার দক্ষিণের দেশটিতে। সেখানে গিয়ে একদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা।