Thursday, April 9, 2026
Home Blog Page 51

ডিবি পুলিশের হাতে মডেল পিয়াসা আটক

0

প্রিয়াংকা ইসলাম
বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসা মডেল পিয়াসাকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তার বারিধারার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, পিয়াসার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আটক করা হয়েছে। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে পুলিশ। পিয়াসা ছাড়াও ডিবি পুলিশ মোহাম্মদপুরে আরেক মডেলকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে।

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল।

বাসায় মদের বার রাখার অভিযোগে মডেল মৌ আটক

0

আহমেদ সাব্বির রোমিও

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মদ ও বাসায় মদের বার রাখার অভিযোগে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

রোববার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। মৌয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও তার বাসায় বারের সন্ধান পাওয়া গেছে।

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২১২ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ২১২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২০ হাজার ৪৬৭ জন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮৬২ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।

কুমিল্লায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০.৬ শতাংশ।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে ৩ জন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় ২জন এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় ১ জন করে মারা গেছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

0

মহামারি করোনার প্রকোপের মধ্যেই হঠাৎ করে বেড়ে চলছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার (৩০ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন।

রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।

মধ্যপ্রাচ্যে করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু

মধ্যপ্রাচ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে চতুর্থ ঢেউ। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংক্রমণ বাড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে।’

সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দারি বলেছেন, ‘নতুন শনাক্ত ও হাসপাতালে যাওয়া রোগীদের অধিকাংশই টিকান না নেওয়া ব্যক্তি। আমরা এখন এই অঞ্চলে কোভিড-১৯ এর ৪র্থ ঢেউয়ে আছি।’

জুলাইয়ের শেষ সপ্তাহে দেওয়া তথ্য অনুযায়ী, এই অঞ্চলের চার কোটি ১০ লাখ বা ৫.৫ শতাংশ মানুষ পুরোপুরি টিকা পেয়েছে। অথচ সংক্রমণ বেড়ে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

মারা গেছেন এমপি আলী আশরাফ

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত ২ জুলাই বাবাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়।

গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার

0

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উজান গোপিন্দী বড় বিনারচর কবরস্থান থেকে শুক্রবার (৩০ জুলাই) বিকেলে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এর আগে সকালে কবরস্থানে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায় কবরস্থানের খাদেম চান শরীফ। পরে পুলিশে খবর দিলে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।

খাদেম জানান, সকালে কবরস্থান পরিষ্কার করার সময় রেইনকোটে মোড়ানো পলিথিন দেখতে পাই। পরে পলিথিনের ভেতরে বোমার মত বস্তু দেখে পুলিশে খবর দেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে জানার পর পুলিশ স্থানটি ঘিরে রাখে। পরে বোমা নিস্ক্রিয় ইউনিট এসে ৬ টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে।

নিয়মনীতিহীন আইপি টিভি’র বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

0

নিয়মনীতিহীন আইপি টিভি’র বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন ও ভাঁড়ামোতে লিপ্ত হুয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসকল বিষয়কে একটা নিয়মনীতির মধ্যে আনা প্রয়োজন।’

সারাদেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপি টিভি খুলে যার যেমন ইচ্ছে তেমন করবে সেটা কখনও আইনসম্মত বা বাঞ্ছনীয় নয় উল্লেখ করে ড. হাছান বলেন, ভালো মানের আইপি টিভি অনুমোদন পাবে এবং যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রচারমন্ত্রী জানান, মন্ত্রণালয় আইপি টিভিগুলোর কাছ থেকে রেজিষ্ট্রেশনের জন্য দরখাস্ত আহবান করেছিল। প্রায় পাঁচশতাধিক দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের কাজও আমরা গুছিয়ে এনেছি। যেগুলোর মান ভালো, সেগুলোর রেজিষ্ট্রেশন দেয়া হবে।

এসময় জয়যাত্রা নামের আইপি টিভি পরিচালনাকারী হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ফাঁকফোকর দিয়ে দলের উপকমিটিতে এধরণের কারো ঢোকা সমীচীন হয়নি, এদের কমিটিতে রাখার বিষয়ে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। যারা সুপারিশ করেছেন, তাদেরও আরো জানাশোনার দরকার ছিল। তার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তার আইপি টিভির বিষয়ে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো, সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

তথ্যমন্ত্রী এরপর বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজারের সাথে দেশের চলচ্চিত্র শিল্পের নানাদিক নিয়ে আলোচনা করেন।

কক্সবাজারে ২৫ হাজার ইয়াবাসহ আটক ১

0

কক্সবাজারের রামু ফুটবল চত্বর (ব্রিজের নীচে) এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে মিললো ২৫ হাজার পিস ইয়াবাসহ মনজুরুল আলম নামক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযানকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি নিজেই একটা একটা করে ৪০টি বোতল বের করেন। প্রতিটি বোতলে ৬২৫ পিস করে মোট ২৫ হাজার ইয়াবা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে কক্সবাজার শহরের লিংকরোড হয়ে তিনি চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।