Tuesday, March 31, 2026
Home Blog Page 28

এসিআই মটরসে চাকরি

0

‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে এসিআই মটরস লিমিটেড। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ২০২৪।

বিভাগের নাম: ইয়ামাহা
পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: এক বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ১০ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে ব্যাংক এশিয়া

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২২-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: বিডিজবসের মাধ্যমে আবেদন করা যাবে।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

১০ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে ব্যাংক এশিয়া

0

‘ইউনিট হেড অব করপোরেট অ্যান্ড লার্জ লোন’ পদে জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া পিএলসি। এ পদে আবেদনের জন্য ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: সংবিধান সমসাময়িক করার পরামর্শ ড. কামালের

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৫০ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Bank Asia PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

ভারতের ওড়িশায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ভারতের ওড়িশার সুন্দরগড় জেলায় যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২ নভেম্বর) ভোরে হেমগিরি থানার সীমানার অন্তর্গত গাইকানাপালি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। তথ্যসূত্র- এনডিটিভির।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, হেমগিরি থানার সীমানার অন্তর্গত গাইকানাপালি এলাকার কাছে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি ‘কীর্তন’ দলের ৬ সদস্য ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন আরও ৫জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ৫০ বছর বয়সে চাকরি মিলবে মেট্রোরেলে

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কীর্তন’ পার্টি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চকপ্লাই গ্রামে গিয়েছিল এবং তাদের গ্রামে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।নিহতরা জেলার কান্দাগোদা ও সমরপিন্দা গ্রামের বাসিন্দা।

সংবিধান সমসাময়িক করার পরামর্শ ড. কামালের

সংস্কার কমিশনের সদস্যদের সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

শনিবার (২ নভেম্বর) ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেন। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৫০ বছর বয়সে চাকরি মিলবে মেট্রোরেলে

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

এ সময় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।

৫০ বছর বয়সে চাকরি মিলবে মেট্রোরেলে

‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর ২০২৪। আগ্রহীদের এই (companysecretary@dmtcl.gov.bd) ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদসংখ্যা: ১
যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

অভিজ্ঞতা: ২০ বছর দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রোরেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: ৫০ বছর

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন–ভাতা: আলোচনা সাপেক্ষে

মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

গত ২৪ ঘণ্টার মধ্যে মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমায় দুটি পৃথক স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন মতে, মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রথমে মোরিসিও ক্রুজ সোলিস নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। সোলিস একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন।

এর ২৪ ঘণ্টার মধ্যে প্যাট্রিসিয়া রামিরেজ গনজালেজ নামে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা হয়। প্রাট্রিসিয়া একটি পত্রিকার বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: মারা গেছেন অভিনেতা মাসুদ আলী খান

ক্লডিয়া শিনবাউম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিক হত্যার ঘটনা এটাই প্রথম। চলতি মাসের শুরুতেই দেশটির প্রেসিডেন্ট পদে বসেন শিনবাউম। তিনি সহিংসতা ও অপরাধ দমনের কথা বলে নির্বাচনে জয়ী হয়েছিলেন।

পরপর দুই সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ভয়, শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক হত্যার ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

মারা গেছেন অভিনেতা মাসুদ আলী খান

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা মাসুদ আলী খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর গ্রিনরোডে নিজ বাসায় তিনি মারা যান। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।

মঞ্চে অভিনয় দিয়ে শুরু। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক। চলচ্চিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন বাংলা নাটকের চেনা মুখ।

আরও পড়ুন: চাকরি দিচ্ছে লাজ ফার্মা, লাগবে না অভিজ্ঞতা

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। মা সিতারা খাতুন।

মাসুদ আলী খান ১৯৫৫ সালে বিয়ে করেন তাহমিনা খানকে। ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন।

মাসুদ আলী খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। তার অভিনীত কয়েকটি নাটক কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।

চাকরি দিচ্ছে লাজ ফার্মা, লাগবে না অভিজ্ঞতা

‘অ্যাকাউন্ট্যান্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড। এ পদের আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে হিসাব বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেয় সময় ২৯ নভেম্বর।

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা, সিলেট
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

0

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে ‘টিম লিডার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর।

প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
বিভাগের নাম: রিটেইল লিয়াবিলিটি
পদের নাম: টিম লিডার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক
অভিজ্ঞতা: সাত বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ওয়ান ব্যাংকে চাকরি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা IPDC Finance Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

অভিজ্ঞতা ছাড়াই ওয়ান ব্যাংকে চাকরি

0

ওয়ান ব্যাংক পিএলসিতে ‘স্পেশাল ক্যাডেট কর্মকর্তা (৮ ব্যাচ)’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে কতজন নিয়োগ দিবে সে বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। আবেদনের শেষ সময় ২৩ নভেম্বর।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: স্পেশাল ক্যাডেট অফিসার (৮ ব্যাচ)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি। তবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন: ৫৫ হাজার টাকা

আরও পড়ুন: সাবেক এমপি বদির ম্যানেজার জাফর গ্রেফতার

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩ নভেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম জানতে ওয়ান ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করুন।