Tuesday, March 31, 2026
Home Blog Page 27

দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করে দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রোববার (৩ অক্টোবর) দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব আগামী দিনে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে। জনগণের দুর্বার প্রতিরোধে ফ্যাসিবাদকে নির্মূল করে আবারও যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এমন প্রত্যাশার কথা জানান।

আরও পড়ুন: শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত

এ সময় চট্টগ্রাম সিটিকে আরও সুন্দর করে গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শাহাদাৎ হোসেনকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে বলেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত

নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

৫ নভেম্বর চট্টগ্রাম ফিরে দায়িত্বভার গ্রহণ করবেন চসিকের নতুন মেয়র। ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন।

আরও পড়ুন: কমলো স্বর্ণের দাম

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা করেন শাহাদাত। তার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা কারচুপি করেছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীর মেয়র নির্বাচনের ফলাফল বাতিল করেন।

কমলো স্বর্ণের দাম

ইতিহাস সৃষ্টি করা দাম বৃদ্ধির পর এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। জানা গেছে, মার্কিন নির্বাচনের প্রভাব ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় দাম কিছুটা কমেছে।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলারে।

এর আগে, ৩০ অক্টোবর বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৭৭ ডলার ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। এর ফলে দেশের বাজারেও বেড়েছিল স্বর্ণের দাম।

আরও পড়ুন: ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, এতে যেকোনো সময় প্রতি আউন্স স্বর্ণের কমতে পারে। বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এই হামলার ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহত নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায়। তিনি কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে। ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: তোমরা আমাদের সাফল্য এনে দিয়েছো: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, লেবানন প্রবাসী মোহাম্মদ নিজাম শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শফে অবস্থান নেয়। এ সময় বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

তোমরা আমাদের সাফল্য এনে দিয়েছো: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ সাফল্য চায় আর তোমরা আমাদের সেই সাফল্য এনে দিয়েছো। এসময় দেশবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ীরা তাদের স্বপ্ন ও সংগ্রামের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেন।

দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা অনেক বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। এটি কেবল নারী ফুটবল দল নয় বরং বাংলাদেশের নারীরা সাধারণত অনেক সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে। সাবিনা তার কিছু সহকর্মী যেমন মারিয়ার সংগ্রামের কথাও তুলে ধরেন। মারিয়া ময়মনসিংহের বিখ্যাত কলসিন্দুর গ্রাম থেকে এসেছেন, যা সাফজয়ী দলে ছয়জন খেলোয়াড় দিয়েছে। ছোটবেলায় পিতৃহারা মারিয়াকে তার মা বড় করেছেন।

আরও পড়ুন: কমেছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা

অন্যান্য খেলোয়াড়রাও তাদের অভিজ্ঞতার কথা জানান। উইঙ্গার কৃষ্ণা রাণী সরকার ঢাকায় তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন এবং মিডফিল্ডার মানিকা চাকমা খাগড়াছড়ির লাকসামছড়ি উপজেলায় একটি প্রত্যন্ত এলাকার খেলোয়াড় হিসেবে তার সমস্যার কথা শেয়ার করেন। মিডফিল্ডার স্বপ্না রাণী তার নিজ জেলা দিনাজপুরের রাণীসঙ্কইলে খেলার অনুপযুক্ত অবকাঠামোর বিষয়টিও উল্লেখ করেন।

কৃষ্ণা প্রধান উপদেষ্টার কাছে তাদের জন্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের অনুরোধ জানান, বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস প্রত্যেক খেলোয়াড়কে তাদের স্বপ্ন, সংগ্রাম ও দাবি লিখে তার দপ্তরে জমা দিতে বলেন এবং প্রতিশ্রুতি দেন যে তাদের চাহিদা অগ্রাধিকারেরভিত্তিতে পূরণ করার চেষ্টা করা হবে। তিনি বলেন, তোমাদের যা কিছু চাওয়া আছে, তা বিনা দ্বিধায় লিখে পাঠাও। আমরা তোমাদের চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো এবং যা সম্ভব তা সঙ্গে সঙ্গে পূরণ করবো।

কমেছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা

0

৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এত লাখ ২৭ হাজার ১৯৮ জন। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

একটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে বাড়ি) ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আরেকটি প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এছাড়া বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

আরও পড়ুন: ঘুম থেকে ওঠার দোয়া ও আমল

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভায় হজের নতুন প্যাকেজ চূড়ান্ত করা হয়।

হজযাত্রার খরচ কমানোর ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গত বছরের চেয়ে একটি প্যাকেজ ১ লাখ টাকা হজের খরচ কমেছে। ২০২৪ সালে ছিল সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজ খরচ হয়েছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আর বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ।

ঘুম থেকে ওঠার দোয়া ও আমল

0

সারাদিনের ক্লান্তি দূর করতে ঘুমের চেয়ে উত্তম কিছু নেই। এটি মহান আল্লাহ তালার দেওয়ার অন্যতম এক নেয়ামত। মহান আল্লাহ ইসলাম পালন আমাদের জন্য সহজ করেছেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন-

১. রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া।
২. ভোরে জেগে ওঠার দৃঢ় ইচ্ছা থাকা। কারণ বান্দার দৃঢ় ইচ্ছার কারণেই সে ফজরের সময়ে জেগে ওঠবে। মহান আল্লাহ যখন বান্দার একনিষ্ঠতা দেখবেন। তখন কোনো সংকেত ছাড়াই ওই বান্দা আল্লাহর ইচ্ছায় জেগে ওঠবেন।
৩. নামাজের গুরুত্ব অনুধাবন ও মহান আল্লাহর নির্দেশ মানার জন্য ব্যাকুলতা থাকা। তাহলে এমনিতেই ঘুম থেকে জেগে ওঠবেন।

চার. ভোরবেলা ওঠার নিয়তে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের একটি আয়াত পড়া যায়। তাহলো- লাহুমুল বুশরা ফিল হায়াতিদদুনইয়া ওয়া ফিল আখিরাতে লা তাবদিলা লিকালিমাতিল্লাহি জালিকা হুয়াল ফাউযুল আজিম। অর্থ: তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা। (সুরা ইউনুস, আয়াত: ৬৪)

আরও পড়ুন: বিপদ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

হযরত আবু হুরায়রা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভোরে উপনীত হয়ে (ঘুম থেকে উঠে) এই দোয়া পড়বে- আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু। অর্থ: হে আল্লাহ! তোমার আদেশেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার আদেশেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার আদেশেই আমরা জীবন ধারণ করি এবং তোমার আদেশেই আমরা মৃত্যুবরণ করি। (ইবনে মাজাহ: ৩৮৬৮)

বিপদ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

0

আমরা সবাই বিপদে পড়লে অনেক বেশি অস্থির হয়ে পরি। এতে করে আমাদের বিপদ কমে না বরং বেড়ে যায়। ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।’- এই দোয়া জিকির যেকোনো সময় করা যায়। পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াতের এই অংশটির অর্থ- আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক।

এটি অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য বেশ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম (আ.) ও প্রিয় নবী মুহাম্মদ (সা.) সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন।

হজরত ইব্রাহিম (আ.)–কে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’। যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম (আ.)–কে আগুন থেকে রক্ষা করেছিলেন।

আরও পড়ুন: স্নাতক পাসে চাকরি দেবে সীমান্ত ব্যাংক

এই আয়াতের প্রেক্ষাপট হলো মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্যযাত্রা, মক্কার কুরাইশদের এক হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনো প্রস্তুতি চলছিল।

এ অবস্থায় সাহাবিদের মানসিকতা কেমন ছিল, আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, ‘তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে। সুতরাং তোমরা তাদের ভয় করো । তখন এ তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আর তারা বলেছিল ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৭৩)

এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসুল (সা.) মুশরিকদের হামলা হবে, এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। (বুখারি, হাদিস: ৪৫৬৩)

এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। একইভাবে সুরা তওবার ৫৯ নম্বর আয়াতে আছে, ‘আল্লাহ ও তাঁর রাসুল ওদেরকে যা দিয়েছেন, তাতে যদি ওরা তুষ্ট হতো, তাহলে বলা হতো আর যদি বলত আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই শিগগিরই নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তাঁর রাসুল দান করবেন; আমরা আল্লাহরই ভক্ত। (সুরা তওবা, আয়াত: ৫৯)(ইসরাফিল ফুৎকার দেওয়ার জন্য) শিঙা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ করা হবে এবং তিনি ফুৎকার দেবেন।’ এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.)–এর সাহাবিরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে মহানবী (সা.) তাঁদের বললেন, ‘তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কত ভালো কর্মবিধায়ক। (তিরমিজি: ২৪৩১, ৩২৪৩

স্নাতক পাসে চাকরি দেবে সীমান্ত ব্যাংক

0

‘অফিসার-সিনিয়র অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি।আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২৪।

বিভাগের নাম: রিটেইল অ্যাসিট, রিটেইল ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০২-০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে সজীব গ্রুপ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা SHIMANTO BANK PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে সজীব গ্রুপ

0

‘ট্রেড মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: চার বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: এসিআই মটরসে চাকরি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৪ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Sajeeb Group এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম