Tuesday, March 31, 2026
Home Blog Page 26

হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বিজেপির ইশতেহার প্রকাশের সময় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ‘অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার’ অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে পাল্টা প্রশ্ন তুলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

অমিত শাহ বলেন, আপনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে আপনার ভোটব্যাংক বানিয়েছেন। আজ আমি ঝাড়খণ্ডের জনগণকে জানাতে চাই, তুষ্টির রাজনীতির অবসান ঘটিয়ে বিজেপি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে এবং ঝাড়খণ্ডকে প্রথম থেকে পুনর্গঠন করবে। খবর-ইন্ডিয়া টুডে

‘অনুপ্রবেশ’ সম্পর্কে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জবাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। হেমন্ত সোরেন সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছেন, কিসের ভিত্তিতে মোদি সরকার হাসিনাকে ভারতে আশ্রয়ে দিয়েছে?

আরও পড়ুন: পদ্মা সেতুর টোল প্লাজার পাশে দুর্ঘটনায় নিহত ৪

সোরেন বলেন, শেখ হাসিনার হেলিকপ্টার কেন এখানে নামতে দিলেন? কিসের ভিত্তিতে আপনারা তাকে আশ্রয় দিয়েছেন? আমি জানতে চাই, বাংলাদেশের সাথে বিজেপির কোনও ধরনের অভ্যন্তরীণ কোনও বোঝাপড়া আছে কিনা।

সোরেনের দাবি, ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে, আর রাজ্যের মানুষ এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে সৃষ্ট দূষণ মোকাবিলা করছে।

পদ্মা সেতুর টোল প্লাজার পাশে দুর্ঘটনায় নিহত ৪

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজী কান্দি এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দ্রুত শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত হন। তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুটি মোটরসাইকেলই অনটেস্ট ছিল। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মোটরসাইকেল দুটির গতিও বেশি ছিল।

দ্রুত শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হতে হবে। দ্রুতই তদন্ত টিম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এদিন বিজিবিকে একগুচ্ছ নির্দেশনা দেওয়া কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, বিজিবির যেহেতু বর্ডারভিত্তিক কাজ করতে হয়, জনগণের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে হবে, একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখলেই কাজ করতে সুবিধা হয়। তারাই কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে।

আরও পড়ুন: লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন ‘অবৈধ পণ্য’ প্রবেশ ঠেকাতে জোর দিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন সীমান্ত দিয়ে অনেক সময় ফেনসিডিলসহ অন্যান্য মাদক চলে আসে। কোনো অবস্থায় যেন না আসে। এগুলো জাতির অনেক ক্ষতি করছে।’

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘অনুপ্রবেশ নিষেধ। কিন্তু মানবিক একটা দিক রয়েছে। ওই বেল্টে আপনারা জানেন সারাদিনই গোলাগুলি হচ্ছে। এদের কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয়, খুব একটা বেশি রোহিঙ্গা কিন্তু ঢুকতে পারে না। আমাদের এখানে ১২ লাখ রোহিঙ্গা আছে, এখন ১৩ লাখের মতো হয়ে গেছে। কিছু ঢুকছে আমিও অস্বীকার করি না। তাদের আবার পাঠায় দেব।’

অপরাধীদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত দেশ লেবানন থেকে ৭০ বাংলাদেশির একটি দল রোববার রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে সাত দফায় দেশটি থেকে ফিরেছেন ৩৩৮ জন।

সোমবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক যারা তাদের ফেরত আনা হয়েছে। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের মাধ্যমে ৭০ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হলো।

আরও পড়ুন: সাবেক সচিবের বাসায় মিলল কোটি টাকা ও ১১ আইফোন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম। এ সময় আইওএম-এর কর্তৃপক্ষ সবাইকে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

সাবেক সচিবের বাসায় মিলল কোটি টাকা ও ১১ আইফোন

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযানে মিলেছে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা ও ১১টি আইফোন।

রোববার (৩ নভেম্বর) দিনগত রাতে তার বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ পরিবর্তন হবে ১৪ হাসপাতালের নাম

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ গণমাধ্যমকে জানান, আমজাদ হোসেনের বাসায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করে যৌথবাহিনী। এ সময় আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তার বাড়ি গাজীপুর সদরে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ পরিবর্তন হবে ১৪ হাসপাতালের নাম

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিবর্তন করা নামগুলো হলো-
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ।

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএ গ্রুপ

শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টারের নাম গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিবর্তন করা হয়েছে।

এছাড়াও খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল, কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি, কিশোরগঞ্জ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নামকরণ করা হয়েছে।

শীতকালে বিয়ের বাড়তি যত সুবিধা

শীতকাল এলেই বাংলাদেশে বিয়ের ধুম পরে। শীত যেন বিয়েরই সিজন। তবে এর বিশেষ কিছু সুবিধাও রয়েছে। চলুন জেনে নেই শীতকালে বিয়ে করলে কী কী বাড়তি সুবিধা পাওয়া যায়-

মূলত বছরের শেষের দিকে শীত শুরু হয়। আর সেই সময় বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা শেষে ছুটি হয়। এ সুযোগে সব আত্মীয়স্বজন একত্রিত হতে পারেন। বছরের অন্যান্য সময় সবাইকে এক সাথে পাওয়া অতটা সহজ নয়। তাই বিয়ের জন্য বেশিরভাগ মানুষ শীতকালই বেছে নেন।

বিয়েতে বর-কনের পাশাপাশি সবাই বেশ সাজগোজ করে থাকেন। গরমের সময় ঘামের কারণে সাজ দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু শীতে সাজ নষ্ট হওয়ার ভয় থাকে না।

আরও পড়ুন: চাকরি দেবে ওয়ালটন

শীতের সময় বিয়ে বাড়ির ডেকোরেশন নিয়ে তেমন চিন্তা করতে হয় না। কারণ শীতকালে সব ধরনের ফুলই সহজে পাওয়া যায়। একই সঙ্গে দামও কম থাকে।

বিয়ে বাড়ি মানেই হাজারো কাজ। আর শীতের মধ্যে এসব কাজ করা যায় খুব সহজেই। কাজ করতে কষ্ট কম হয়। তাই বিয়ের জন্য শীতই পারফেক্ট মৌসুম।

পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাংসের চপ, বেগুনি বিয়ের অনুষ্ঠানে এগুলো একেবারে কমন আইটেম। গরমের সময় এসব মজাদার খাবার খেতে হয় রয়ে-সয়ে। কিন্তু শীতকালে বিয়ে হলে সেই চিন্তা খুবই কম থাকে।

শীতকালে ফ্যান চালাতে হয় না। আবার দ্রুত ঘুমানোর একটা তাড়া থাকে। তাই সব লাইট-টিভিও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এতে মাসিক বিদ্যুৎ বিল একেবারেই কম হবে। অতিথি অভ্যাগতদের যত্নে সুবিধা হয়, সঙ্গে সাশ্রয়ও।

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএ গ্রুপ

নবদম্পতির জন্য একসাথে ছুটি কাটানোর অর্থাৎ হানিমুনের জন্য সবথেকে ভালো সময় এটি। শীতকালে বিয়ে এবং এর পরে হানিমুনে ঘোরাঘুরিটা জমে বেশ। পরস্পরের পাশাপাশি থেকে উষ্ণতাও ভাগাভাগি করা যায়, সেই সুযোগে সঙ্গীকে জেনে নেওয়া যায়। এছাড়া হোটেলসহ সব জায়গায় কাপল প্যাকেজ থাকায় নব-বিবাহিতরা অনেক সুবিধা পেয়ে থাকেন। তাই বিয়ে এবং হানিমুনের জন্য শীতই উপযুক্ত সময়।

চাকরি দেবে ওয়ালটন

‘আর অ্যান্ড আই ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই)
অভিজ্ঞতা: এক বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএ গ্রুপ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৩ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএ গ্রুপ

সম্প্রতি সিনিয়র অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আগ্রহীরা S.A. Group of Industries এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৪।

বিভাগের নাম: ল্যান্ড অ্যান্ড এস্টেট অ্যাফেয়ার্স
পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: এলএলএম এবং এলএলবি
অভিজ্ঞতা: ৩-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে প্রাইম ইউনিভার্সিটি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৪৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম (খুলশী)
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে প্রাইম ইউনিভার্সিটি

‘সেকশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইম ইউনিভার্সিটি। Prime University এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১১ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর এবং স্নাতক
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
তথ্যসূত্র: বিডিজবস ডটকম