Sunday, May 17, 2026
Home Blog Page 181

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ৬ অক্টোবর

0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।ও ১১ মামলার হাজিরার জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।সোমবার আদালতের সহকারী পেশকার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার (১৭ আগস্ট) এ আদেশ দেন। আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতর হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।

বিশ্বে করোনায় একদিনে সর্বাধিক শনাক্ত ২ লাখ ৯৪ হাজারের বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, সারা বিশ্বে গত শনিবার ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা মহামারী শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এত বেশি সংখ্যক মানুষ করোনা শনাক্ত হলো।

ওয়ার্ল্ডোমিটার পরিসংখ্যানে, বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজার ৬৫ জন। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।যুক্তরাষ্ট্রের পর লাতিন অঞ্চল ব্রাজিলে করোনার প্রকোপ বিশে^র মধ্যে দ্বিতীয় আক্রান্ত ও মৃত্যুতে। এ ভাইরাস সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়েছে লাতিন আমেরিকার দেশগুলোতে। বিশ্বে এ পর্যন্ত যত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তার ২৮ শতাংশই এসব দেশের। আর বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশও ঘটেছে লাতিন আমেরিকার দেশগুলোতে। আক্রান্ত ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এরপর রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, গেরু, মেক্সিকো, কলম্বিয়ায় আক্রান্ত ও মুত্যুর সংখ্যা পর্যায়ক্রমে রয়েছে।

দক্ষিণ কোরিয়া ৫ মাসের মধ্যে নতুন রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে শনিবার। এদিন দেশটিতে নতুন ১৬৬ জন ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১১ মার্চের পর এটিই দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

বাংলাদেশে গত শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৪ জন। এ সময়ের মধ্যে দেশে কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। আর, করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৬৫৭ জনে। সূত্র : বিবিসি

মেজর সিনহা হত্যা : গণশুনানি শুরু

0

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের সম্পর্কে বিস্তারিত জানতে গণশুনানি শুরু করেছে সরকার গঠিত তদন্তদল। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে শুনানিতে বক্তব্য দিতে আগ্রহীদের নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত দলের সদস্য কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শাহজাহান আল এই তথ্য জানিয়েছেন।

শুনাননিতে স্থানীয় ১২ ব্যক্তি শুনানিতে অংশ নিচ্ছেন। বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ শুরু করে তদন্তদল। শুনানিতে তদন্ত কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মনোনীত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লে. কর্নেল সাজ্জাদ, চট্টগ্রামের ডিআইজি মনোনীত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি উপস্থিত রয়েছেন।

সাম্প্রতিক সময়ে পুলিশের স্বাক্ষীদের অপহরণ করা হয়েছে দাবি করে পুলিশের অযাচিত একটি মামলার পর আতংক ছড়ায় স্থানীয়দের মাঝে। এরপর শংকা জেগেছিল সিনহা হত্যার বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শীরা কথা বলবেন কি না। গণশুনানিতে আসবেন কিনা তারা। তবে স্বেচ্ছায় আসাদের মাঝে পুলিশের সাজানো কোনো ব্যক্তি রয়েছে কিনা সেই শংকাও উড়িয়ে দেয়া যায় না বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি। শুনানি গ্রহণকারীরা বক্তব্য শুনেই বুঝতে পারবেন কারা সাজানো এবং কারা বাস্তবিক ঘটনার প্রত্যক্ষকারী, এমনটিই অভিমত তার।

তদন্ত কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, তদন্তের স্বার্থে মাঠ পর্যায়ে যেখানে যাওয়া প্রয়োজন হবে সেখানে যাওয়া হবে। যার যার সঙ্গে কথা বলা দরকার তাদের সঙ্গে কথা বলব। দুঃখজনক ঘটনাটির নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করা হবে। এরই অংশ হিসেবে আজ (১৬ আগস্ট) গণশুনানি করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টা থেকে গণশুনানি স্থলে আসা শুরু করেন সবাই। বক্তব্য দিতে আগ্রহীরা নাম রেজিস্ট্রেশন বুথে যান। গণশুনানি উপলক্ষে মেরনি ড্রাইভের শাপলাপুর এলাকা, ক্যাম্পস্থল এবং আশপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী ও অন্য শৃঙ্খলাবাহিনী। বিপুল পরিমাণ গণমাধ্যমকর্মীও এসেছেন ঘটনাস্থলে। আশপাশে তাদের যাতায়াত অবাধ থাকলেও শুনানি কক্ষে গণমাধ্যমের কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আর মামলাটির তদন্তভার দেয়া হয়েছে র‌্যাবকে। ইতোমধ্যে মামলার নতুন আইও ঘটনাস্থল পরিদর্শন করেন।

৭০০ এতিমের খাবারের ব্যবস্থা করলেন মাশরাফি

0

এবার জাতীয় শোক দিবসে নড়াইল সদরের প্রত্যেক এতিমখানায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর সেই কালো রাতের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এ খাবারের ব্যবস্থা করা হয়।

নড়াইল জেলা আওয়ামী লীগ নেতা মিলন খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাশরাফির সৌজন্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের তত্বাবধানে সদরের ২৫টি এতিমখানার ৭০০ জনকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এসব খাবার পরিবেশন করা হয়।

শেষ পর্যন্ত বহিষ্কার হলেন ৩৪ কম্পিউটার চুরি করা সেই যুবলীগ নেতা

0

সম্প্রতি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা পলাশ শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় গোপালগঞ্জ সদর উপজেলার যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারণ সম্পাদক মোল্লা মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে পলাশ শরীফকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আদেশ দেয়া হয়েছে।

পলাশ শরীফ গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভাই আমিনুল ইসলাম শরীফ ওরফে লাচ্চু শরীফ একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রসঙ্গত, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

বৃহস্পতিবার রাতে (১৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মহাখালীর ‘জিসান ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে ৪০৪ নং কক্ষ থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এ ঘটনায় হুমায়ুন ও দুলাল নামে দুই জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, হোটেল ব্যবসায়ী গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি পলাশ শরীফসহ একটি চক্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনার পর থেকে পলাশ শরীফ পলাতক রয়েছে।

উত্তম কুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক শাকিব খান!

0

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে উত্তম কুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ‘শাকিব ভাই আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক।’ বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার ওপর ভরসা করেই সচল রয়েছে দেশের সিনেমা হলগুলো। করোনা ভাইরাসের আগে বছরে অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেলেও কেবল তার ছবিই ব্যবসা করতে দেখা গেছে। তাই নানা সময়ে এ নায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীপংকর দীপন বলেন, ‘শাকিব ভাই আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক। শাকিব ভাইকে আমি একবার একটি হাসপাতালে বসে বলেছিলাম, তার ন্যাচারাল লুকটা তার সেরা লুক। এই লুকটা নিয়ে ফাইট দিতে পারেন মার্লন ব্রান্ডো, মন্টগোমারি ক্লিফ্ট আর উত্তম কুমারের সাথে।’

দীপন আরও বলেন, ‘শাকিব ভাইকে ইমপ্রেস করার জন্য কথাগুলো বলছি না আমি। তার সাথে আমার কোন ছবি নেই- কথাও হচ্ছে না কোন ছবির বিষয়ে। কেবল বিশ্বাস থেকেই বলছি।’ প্রসঙ্গত, প্রথম ছবি দিয়েই নির্মাতা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন নির্মাতা দীপংকর দীপন। এরপর ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি ছবি নির্মাণ শুরু করেন তিনি। করোনা ভাইরাসের কারণে ছবি দুটির শুটিং বন্ধ আছে।

কারাগারে থেকে ফেসবুকে কি করেন ইন্সপেক্টর লিয়াকত!

0

কক্সবাজারের টেকনাফে সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার অভিযোগে কারাগারে আছেন পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অথচ কারাগারে থেকেও ‘অ্যাকটিভ’ দেখাচ্ছে তার ফেসবুক আইডি। মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইন পাওয়া যায়। এমনকি গত ৬ আগস্ট আদালত থেকে কারাগারে যাওয়ার দিনও তার আইডির ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করা হয়েছে।

গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। বাকি দুজন পলাতক। মামলার শুনানিতে র‌্যাবের পক্ষে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এস আই নন্দ দুলাল রক্ষিতের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৪ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বাকি দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৪ জনকে কারাফটকে দুদিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে র‌্যাব। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এদিকে, সিনহার পরিবারের করা হত্যা মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, এস আই নন্দ দুলাল রক্ষিতকে এখনও র‌্যাবের হেফাজতে নেওয়া হয়নি। যেকোনো সময় তাদের র‌্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। সুত্র: যমুনা টিভি অনলাইন

সাবেক মন্ত্রীর মেডিক্যালে র‌্যাবের অভিযান!

0

গাজীপুরে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতাল দুটিকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এর মধ্যে সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান (ম খা) আলমগীর এমপির মালিকানাধীন সিটি মেডিকেল কলেজ রয়েছে। অন্যটি হলো সেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র‌্যাবের সহায়তায় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানটি পরিচালনা করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম জানান, অভিযানে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে বিভিন্ন অসংগতিসহ অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ সার্জারি সরঞ্জাম পান। এ ছাড়া ল্যাব টেস্টের ক্ষেত্রে মেডিকেলে শর্ত না মানার অভিযোগে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, পাশের সেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ব্যবস্থাপনায় নানা অনিয়ম থাকায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স নেই। মন্ত্রণালয় যেহেতু ২৩ আগস্ট পর্যন্ত লাইসেন্স নবায়নের সময় দিয়েছে, তাই এখনই সিলগালা করা হচ্ছে না। তবে এই সময়ের মধ্যে যদি নবায়ন না হয়, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।

মানব জাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

প্রযুক্তি দুনিয়া এতটাই এগিয়ে গেছে যে, এখন মানুষের জায়গা দখল করে নিয়েছে যন্ত্র। মানুষের মতো করেই এসব যন্ত্র সিদ্ধান্ত নিতে পারে। আর এই প্রযুক্তিকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তির সবচেয়ে বড় সাফল্য মনে করা হয় এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে। তবে এটি ব্যবহারে সতর্কও করছেন প্রযুক্তিবিশ্বের মোড়লরা।

টেসলার প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপদ নিয়ে সতর্ক করে আসছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী এর আগেও মাস্ক সতর্ক করেছিলেন এ ব্যাপারে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিয়ে অনেক চিন্তিত অর্থাৎ দৈত্য ডেকে আনার শামিল আখ্যায়িত করে এটিকে মানবজাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হিসেবে অভিহিত করেছেন। এটিকে আণবিক বোমার চেয়েও অধিক বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানান। তার অন্যতম উদ্বেগ হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানবকর্মীর জায়গা নিয়ে নেবে। এ ছাড়াই নেটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এক সময় সিদ্ধান্ত নেবে মানুষের আর কোনো প্রয়োজন নেই।

বিজনেস ইনসাইডার মাস্ক বলেছেন, ‘এক দশক ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদের কথা বলে যাচ্ছি।’ নতুন করে তিনি সতর্ক করে বলেন, যেসব স্মার্ট ব্যক্তি মনে করেন তাদের যন্ত্র কখনো বোকা বানাতে পারবে না, তারা বোকার স্বর্গে বাস করছেন। তাদের পথে আসা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো চাতুরী থেকে সুরক্ষার প্রভাব কমাচ্ছে।

বিজনেস ইনসাইডারকে মাস্ক বলেন, এআই কোথায় যাচ্ছে- এ সম্পর্কে আমাদের উদ্বেগ জানানো উচিত। যারা বেশি স্মার্ট, তাদেরই এআই নিয়ে বেশি ভুল করতে দেখি। কারণ তারা ভাবতে পারেন না, তাদের চেয়ে কম্পিউটারের বুদ্ধি বেশি হতে পারে। তাদের যুক্তির এখানেই বড় ত্রুটি। তারা নিজেদের যতটাই স্মার্ট ভাবেন, আসলে তারা এর চেয়ে বোকা বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে এর সীমা অতিক্রম করতে পারে এবং তা মানবজাতির জন্য হুমকি বয়ে আনতে পারে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কৌশল এমন স্তরে পৌঁছবে যাতে মানুষের সাহায্য ছাড়াই এগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজেদের উন্নতি ঘটাতে পারবে। আর যদি এমনটি ঘটে, তা হলে আমাদের বুদ্ধিমত্তার বিস্ফোরণের সম্মুখীন হতে হবে। ফলে যান্ত্রিক বুদ্ধি আমাদের অতিক্রম করবে।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাস্কের সঙ্গে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের বাদানুবাদও হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে ইলন মাস্ক আর মার্ক জাকারবার্গের অবস্থান বরাবরই বিপরীতমুখী।

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিপর্যয়ের আশঙ্কার কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে নির্দিষ্ট নীতিমালা মেনে চলা। আর কীভাবে প্রযুক্তির অপব্যবহার হতে পারে, তা নিয়ে আগেই ভাবা উচিত। শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন করলেই চলবে না, ওই প্রযুক্তির ব্যবহার যেন মানবসভ্যতার বিপক্ষে না যায়Ñ এ বিষয়েও সতর্ক থাকতে হবে।’

ভারতের ওপর দিয়ে নেপালকে ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ

0

বাংলাদেশ ও নেপালের মধ্যে ১৯৭৬ সালে যে ট্রানজিট চুক্তি হয়েছিল, সেটি সংশোধন করে রেলপথে নেপালকে ট্রানজিট সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ। এই সংশোধনীর প্রস্তাব অনুমোদন পেলে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেলপথে পণ্য পরিবহন সুবিধা চালু হবে। দুই দেশের মধ্যে এই ট্রানজিট সুবিধা চালুর জন্য রোহানপুরকে নতুন ‘ট্রানজিট এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট’ ঘোষণা করার একটি প্রস্তাব আজ মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, বাংলাদেশ ও নেপালের মধ্যে যে ট্রানজিট চুক্তি হয় ১৯৭৬ সালে, সেখানে দুই দেশের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে ৬টি রুটকে অন্তর্ভুক্ত করা আছে। তবে ওই রুটগুলোর মাধ্যমে পণ্য পরিবহনে দূরত্ব বেশি হওয়ায় নেপালের জন্য ব্যয়ও বেশি হচ্ছে। ফলে দেশটি দীর্ঘদিন থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর দিয়ে রেলপথে পণ্য পরিবহনে ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল। এখন ভারতের সম্মতি পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর রেলস্টেশনকে প্রচলিত ৬টি রুটের অতিরিক্ত নতুন আরেকটি ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য ট্রানজিট চুক্তি সংশোধনের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়।

জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য পরিবহনে যে ৬টি প্রটোকল রুট রয়েছে তার মধ্যে বিরল-রাধিকাপুর দিয়ে পণ্য পরিবহনে ৫১৪ কিমি. এবং বেনাপোল দিয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহনে প্রায় ৮০০ কিমি. পথ অতিক্রম করতে হয়। নতুন ট্রানজিট পয়েন্ট হিসেবে রোহানপুর-সিঙ্গাবাদ অনুমোদন পেলে এই পথে নেপালের বীরগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহনে সর্বমোট দূরত্ব দাঁড়াবে ২১২ কিমি.। দূরত্ব কমে যাওয়ায় পণ্য পরিবহনে নেপালের খরচ এক তৃতীয়াংশে নেমে আসবে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, রেল ট্রানজিটটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর দিয়ে পণ্য আমদানি করে মোংলা বন্দরে খালাসের পর সেটি খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর স্থলবন্দরে আনতে চায় নেপাল। এতে নেপালের পণ্য পরিবহনে ব্যয় কমার পাশাপাশি মোংলা বন্দর ব্যবহারের চার্জ ও মাশুল ছাড়াও রোহানপুর পর্যন্ত দেশীয় যান ব্যবহার করে নেপালি পণ্য পরিবহন বাবদ অর্থ পাবে বাংলাদেশ।

সূত্রগুলো জানায়, বর্তমানে নেপালের আমদানি-রপ্তানির একটি বড় অংশ চলছে ভারতের হলদিয়া বন্দর দিয়ে। তবে এতে দূরত্ব ও আর্থিক খরচ বেশি হওয়ায় বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে রেলপথে পণ্য পরিবহনের জন্য ১৯৯৯ সালে প্রস্তাব দেয় নেপাল। তবে এ ধরনের ট্রানজিট সুবিধা চালুর ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে রোহানপুর-সিঙ্গাবাদ ব্রডগেজ রেলপথ লিংক নেপালের ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের বিষয়ে সম্মতি দেয় ভারত।

আর এতেই সুযোগ সৃষ্টি হয় ভারতের ভূখ- ব্যবহার করে নেপালের সঙ্গে রেলপথে ট্রানজিট যোগাযোগ কার্যকর করার। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত অর্থবছরে বাংলাদেশ নেপালে ৩৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১৮ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশ এখন পাটজাত পণ্য, ব্যাটারি, তৈরি পোশাক, টয়লেট্রিজ পণ্য, ওষুধসহ বেশকিছু পণ্য নেপালে রপ্তানি করছে। উভয় দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে রেলপথে ট্রানজিট সুবিধা কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ হবে।