Sunday, June 14, 2026
Home Blog Page 167

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরী

0

ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (ইন্নানিল্লাহি ওয়ানিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বরেণ্য অভিনেত্রী।

কবরীর ছেলে শাকের চিশতী তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার ফেঁসে গেলেন শ্রাবন্তী

0

ভারতের চলমান বিধানসভার চতুর্থ দফার নির্বাচনের আগে ফেঁসে গেলেন ভারতের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

নির্বাচন উপলক্ষ্যে রোড শো ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল উত্তেজনা। এতে যোগ দেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীরও। কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে এ রোড শোটি বাতিল হয়ে যায়।

এদিকে, বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমের পর্ণশ্রী থানায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে এ এফআইআর দায়ের করা হয়।

আর ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাধা পেয়ে মেজাজ হারালেন শ্রাবন্তী। অভিযোগ, আগেই সুবিধা অ্যাপে এদিনের রোড শোয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছিল।

কিন্তু ইচ্ছাকৃতভাবেই বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

পুলিশের দাবি, অশান্তি এড়ানোসহ একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিনা অনুমতিতে ভোট প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
আর এতেই ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

এনএইচ২৪/জেএস/২০২১

রাতারাতি দুধের নদীতে পরিণত হলো দুলাইস নদী

যুক্তরাজ্যের দেশ ওয়েলসের কার্মারথেনশিয়ার কাউন্টির ছোট্ট গ্রাম লানওয়ার্ডা রয়েছে দুলাইস নামের এক মনোরম নদী। সেই দুলাইস নদীর পানির রং রাতারাতি বদলে পরিণত হলো ‘দুধের নদীতে’!

জানা যায়, কিছুদিন আগে প্রায় ২৮ হাজার লিটার দুধভর্তি দশাসই ট্যাঙ্কার টাল সামলাতে না পেরে নদীতে পড়ে যায়। যার জেরে দুধের ধারা মিশে গিয়ে নদীর একাংশের জলস্রোত সাদা হয়ে গিয়েছে।

এদিকে দেখলে মনে হচ্ছে ঘন দুধ পর্বতের খাত ধরে বয়ে চলেছে। অদ্ভুত এই দৃশ্য ইতোমধ্যে সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

জানা যায়, যাত্রাপথে হঠাৎ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় এমনটা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে লানওয়ার্ডার স্থানীয় প্রশাসন।

এদিকে এ ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন অনেক পরিবেশবিদ। এক পরিবেশবিদ উইল মিলার্ড বলেছেন, প্রতিদিন আমরা যে দুধ খাই সেটা আমাদের পুষ্টির অন্যতম উৎস হতে পারে। কিন্তু তারই একটা সামান্য অংশ জঙ্গলের পরিবেশ ধ্বংস করার পক্ষে যথেষ্ট।

পরিবেশবিদের ব্যাখ্যা, দুধ নদীর জটিল জৈবজীবনের পক্ষে ক্ষতিকারক। এর ফলে খাদ্যশৃঙ্খল ভেঙে যায়। সেই শৃঙ্খলের একটি স্তর নড়ে গেলে গোটা ব্যবস্থা ধ্বংস হতে পারে। নদীর বাস্তুতন্ত্র অত্যন্ত স্পর্শকাতর। একে পুরোপুরি মুছে ফেলাটাও অসম্ভব কিছু নয়।

তবে নদীর কোনো মাছ এখনও পর্যন্ত মারা যায়নি বলে জানিয়েছেন দেশটির স্থানীয় মৎস্য অধিদপ্তর।

এনএইচ২৪/জেএস/২০২১

অবশেষে ফাসঁ হলো মধুমিতার গোপন কথা

0

সম্প্রতি কালের জনপ্রিয় ভারতীয় নায়িকা মধুমিতা সরকার। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। সব সময়ই থাকছেন খবরের শিরোনামে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মধুমিতা বলেন, ‘কমিটেড টু ওয়ার্ক’। কাজে এতটাই ব‌্যস্ত যে, বেড়াতে যাওয়ার প্ল‌্যান করতে পারছেন না। ‘তবে ইচ্ছে আছে জুলাই-আগস্ট নাগাদ গোয়ায় একটা ছোট্ট ট্রিপ করব।

আরও বলেন, ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পেয়েছিল ভ‌্যালেনটাইন্স ডে তে, ‘চিনি’ মু্ক্তি পেয়েছিল ক্রিসমাসে। আর ট্যাংরা ব্লুজ মুক্তি পেল পয়লা বৈশাখে।

এটা ভেবে আমার খুব মজা লাগছে। শুধু তাই নয়, এসব বলে আমি নিজেকে পজেটিভ ফিল করাতে চাই।

এনএইচ২৪/জেএস/২০২১

বালু খুঁড়তে গিয়ে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিপুল গুলি

0

কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু খুঁড়তে গিয়ে শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টার দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বস্তাভর্তি বিপুল পরিমাণ ১৫৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করছে বাংলাদেশ বিমানবাহিনী সদস্যরা।

বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা যায়, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসিই সিসি নামের একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে।

প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য মাটি খুঁড়াখুড়ি করতে গিয়ে বস্তাভর্তি গুলি দেখতে পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে বিষয়টি শেখ হাসিনা বিমান ঘাঁটির পদস্থ কর্মকর্তাদের জানানো হয়।

এসময় উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উদ্ধার হওয়া গুলিসমূহ গণনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মানুসারে পুলিশের কাছে হস্তান্তর করে।

এনএইচ২৪/জেএস/২০২১

২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ১০১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

অক্সিজেন খুলে দিলো হাসপাতাল কর্মী, ছটফট করে মারা গেলেন রোগী

আঁতকে ওঠার মতোই ঘটনা। ছটফট করতে করতে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ। শ্বাসকষ্টে ছটফট করলেও বিন্দুমাত্র নড়চড় হলো না খুনি ওই ব্যক্তির সিদ্ধান্তে।

ভারতের মধ্যপ্রদেশের এক হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। এমন নৃশংস ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই সবাই শিউরে উঠছে।

ওই রোগীর মৃত্যুর জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ শুরুতে তাদের গাফিলতির কথা স্বীকার করেনি। তবে শেষপর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মৃত ব্যাক্তির ছেলে জানান, বাবার সঙ্গে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার পর হাসপাতাল থেকে জানানো হয় যে, তার বাবার শারীরিক অবস্থা ভালো নেই। যদিও গত ২-৩ দিন ধরে বাবার শারীরিক অবস্থা ভালো হচ্ছিল।

তাহলে কিভাবে এটা হলো? রোগীর ছেলে আরও জানান, আমি হাসপাতাল পৌঁছে অক্সিজেন দিতে বলি। কিন্তু তারা রাজি হয়নি। তারপর জোর জবরদস্তি আইসিইউতে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর বাবার মৃত্যু হয়।

কিভাবে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলো সেটা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। সেখানে দেখা যায়, হাসপাতালের এক কর্মী অক্সিজেন খুলে নিচ্ছেন। তারপরই মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।

পুলিশের মুখপাত্র জিনে কুক বলেন, বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত ‘পদ্মা নদীর মাঝির’ সেই কপিলা

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কপিলা খ্যাত বহুল পরিচিত টলিউড অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা জানান।

তিনি তার ফেসবুকে লিখেছেন—‘সর্বশেষ আমারও কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুঃখিত বন্ধুরা। যদিও গত ১৩ এপ্রিল‘আমার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ এসেছে। তবে ঠান্ডা জ্বর ও কফ রয়েছে।

প্রসঙ্গত, গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। এ সিনেমায় কুবের-কপিলার কিছু সংলাপ এখনো মানুষের মুখে মুখে।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কুষ্টিয়ার ওসি রাজিব

0

সুমাইয়া আক্তার শিখা, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের ভেদামারী গ্রামের কৃতি সন্তান ওসি (তদন্ত) রাজিব হোসাইন সুমন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১৬ এপ্রিল ভোরের দিকে ইন্তেকাল করেছেন৷

রাজিব ভেদামারী গ্রামের ফজলুর রহমানের ছেলে ৷ সে ফরিদপুর জেলা পুলিশের ওসি (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় প্রায় দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকা পুলিশ হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন থেকে অবশেষে পরাজয় বরণ করে আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মার প্রথম প্রহরে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৷

হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ‘৯৬ ব্যাচের মেধাবী, নম্রভদ্র, সদা হাস্যজ্জল মুখ ছিলেন রাজিব।

হালসা এলাকার মেধাবী ও কৃতি সন্তান রাজিবের অকাল মৃত্যুতে সকল শুভাকাঙ্খিদের মাঝে এবং গোটা মিরপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ৷

এনএইচ২৪/জেএ/২০২১