Sunday, June 14, 2026
Home Blog Page 166

মারা গেছেন সাবেক সাংসদ আমজাদ হোসেন

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও তাড়াশ উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসের সমস্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আমজাদ হোসেনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনা আক্রান্ত অর্জুন রামপাল

0

সারাবিশ্বে মহামারি করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলছে। ধনী-গরীব কেউই ছাড় পাচ্ছে না এ মহামারির হাত থেকে। তেমনি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলিউডেও।

সম্প্রতি জানা গেছে, এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে করোনা সংক্রমনের খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সেই সাথে সবাইকে করোনার ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘আমি করোনা পরীক্ষায় পজিটিভ। আপনারা সবাই দয়া করে একটু সতর্ক থাকুন। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করছে। হাসপাতালে অক্সিজেন এবং ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে।

আপনারা দয়া করে করোনাকে একটু সতর্কতার সাথে দেখুন। আমি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। ডাক্তারের পরামর্শ মেনে চলছি। সর্বশেষ ১০ দিনে আমার সঙ্গে যাদের দেখা হয়েছে তারা দয়া করে করোনা পরীক্ষা করে নিন।

এনএইচ২৪/জেএস/২০২১

মাতৃত্বকালীন ছুটি পেলেন পাকিস্তানের জাতীয় নারী দলের অধিনায়ক বিসমাহ

সম্প্রতি নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটির সুবিধা যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর প্রথমবারের মতো পাকিস্তানের মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন দেশটির জাতীয় নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ।

জানা গেছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় বিসমাহ প্রতিমাসের বেতন নিয়মিত পাবেন। এছাড়া চুক্তিতে থাকা সব স্বাস্থ্যসেবাও তিনি পাবেন। কারণ পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিনি।

এদিকে এক টুইট বার্তায় বিসমাহ মারুফ লেখেন, আমি আনন্দিত হয়ে ঘোষণা করছি যে, আমি মাতৃত্বের কারণে আমার জীবনের একটি নতুন অধ্যায় প্রবেশ করছি। যার কারণে আমি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছি। পাকিস্তান মহিলা দলের জন্য সবসময়ই আমার শুভকামনা রইলো। সেই সাথে সবাইকে প্রার্থনা এবং সমর্থনের জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ।

এনএইচ২৪/জেএস/২০২১

রংপুরে অবৈধ ওষুধ বিক্রেতা আটক, ১লাখ টাকা জরিমানা

0

রংপুরে অবৈধ ওষুধ বিক্রির মূল হোতা শাহিনকে আটক করে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর মুলাটোল পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিনুর বিভিন্ন অবৈধ ও নিম্নমানের বিদেশি পণ্য আমদানি-রফতানির ব্যবসার আড়ালে গ্রাহকদের লোভনীয় অফারে আকৃষ্ট করে আসছিলেন। যুবকদের টার্গেট করে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রিতে লোভনীয় অফার দিয়ে প্রতারণা করছিলেন তিনি।

শুধু তাই নয়, মোটরসাইকেল, গাড়ি, চারতলা বাড়িসহ বিভিন্ন নামীদামি জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছে মোটা অংকের টাকাও নিয়েছেন শাহিনুর রহমান।

শনিবার মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে মাহিন এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ মেডিকেল পণ্যসামগ্রী জব্দ করা হয়।

পরে শাহিনুরকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অনুমোদনহীন প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, সাধারণ মানুষদের টার্গেট করে প্রতারণা করে আসছিলেন শাহিনুর। তাকে আটক করে জরিমানা আদায় করা হয়। জব্দ করা প্রায় ১০ লাখ টাকার পণ্যসামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

নয় ঘন্টা রিক্সা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রমেকে অসুস্থ সন্তানকে নিয়ে এসেছেন বাবা

0

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে বাসা থেকে বের হয়ে ১১০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে বেলা সোয়া তিনটায় রংপুরে পৌঁছান তিনি। হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তানের মুখের দিকে তাকিয়ে বারবার হু-হু করে কাঁদতে থাকা বাবা (তারেক ইসলাম ) এ তথ্য জানান।

সাত মাস বয়সী শিশু জান্নাত রক্ত পায়খানা করায় গত ১৩ এপ্রিল রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসা দেয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জান্নাতকে রংপুরে রেফার্ড করেন। কিন্তু লকডাউন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় দিশেহারা হয়ে পড়েন বাবা তারেক। চারদিন ধরে কোনো ব্যবস্থা করতে না পেরে অবশেষে নিজে রিকশা চালিয়ে সন্তানকে নিয়ে রংপুরে আসেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তানকে কোলে নিয়ে ছুটোছুটি করতে দেখা যায় বাবা তারেক ইসলামকে। তার সঙ্গে থাকা অন্য স্বজনদের চোখে মুখে তখন দীর্ঘ নয় ঘণ্টা রিকশায় চড়ে আসার ক্লান্তির ছাপ।

শিশুটির বাবা তারেক ইসলাম বলেন, লকডাউনের কারণে অসুস্থ বাচ্চাকে অনেক কষ্ট করে রংপুরে এসেছি। আমি রিকশা চালাই। অ্যাম্বুলেন্সে করে বাচ্চাকে নিয়ে আসার মতো আমার সামর্থ্য নেই। চারদিন আগেই ডাক্তার বাচ্চাকে রংপুরে নেয়ার জন্য বলেছিল। আমি বাচ্চাকে যে রংপুর নিয়ে আসব এজন্য আমার কাছে এক-দুইশ টাকাও ছিল না। প্রথমে বাচ্চাকে ডাক্তার দেখানো ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানোর সময় অন্যের কাছ থেকে পাঁচশ টাকা ধার নিয়েছিলাম। এরপর থেকে আমি কোনো দিশা পাচ্ছিলাম না।

অসহায় তারেক বলেন, শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে রাতে বাচ্চাকে নিয়ে বাসায় যাই। বাচ্চার কন্ডিশন দেখে আমি চিন্তিত। কিন্তু লকডাউনোর কারণে আমার অবস্থা এতটাই খারাপ যে কালকে কি খাব সেই টাকাও আমার কাছে নেই। এ অবস্থায় আমি কীভাবে বাচ্চাটাকে নিয়ে এত দূরের রাস্তা আসব ভেবে পাচ্ছিলাম না। যখন অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করতে পারলাম না। তখন সন্তানকে বাঁচানোর জন্য রিক্সা চালিয়ে রংপুরে আসার সিদ্ধান্ত নেই।

তিনি আরও বলেন, সকাল ছয়টার দিকে আল্লাহর নাম দিয়ে বাসা থেকে বের হই। রাস্তায় আসতে আসতে তারাগঞ্জের দিকে এসে রিকশায় সমস্যা দেখা দেয়। পরে এক অটোচালক বাচ্চার সমস্যার কথা জেনে আমাকে প্রায় ১০ কিলোমিটার পথ এগিয়ে দিয়েছে। কিন্তু গন্তব্যে পৌঁছার জন্য বাধ্য হয়ে দুই-তিন কিলোমিটার রাস্তা রিকশাটা ঠেলে নিয়ে আসি। পথিমধ্যে আরেকটা গাড়ি আমাকে মেডিকেল পৌঁছানোর জন্য সহযোগিতা করেন। প্রায় নয় ঘণ্টা পর বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসে পৌঁছেছি।

জরুরি বিভাগ থেকে ভর্তির রশিদ নিয়ে দ্রুত হাসপাতালের পাঁচতলার শিশু বিভাগে (১৮ নং ওয়ার্ড) শিশু জান্নাতকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখার পর কিছু ওষুধ ও স্যালাইন দিয়েছেন। আজকের পর্যবেক্ষণ শেষে অপারেশন করা লাগতে পারে বলে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে এ কথা জানান তারেক ইসলাম। কিন্তু অপারেশন করার মতো টাকা তার কাছে নেই। এমনকি চিকিৎসকের লিখে দেওয়া প্রাথমিক পর্যায়ের ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন কেনার জন্য একশ টাকাও নেই। এখন আমি কি করব আল্লাহ ছাড়া কোনো উপায় দেখছি না বলে জানান তারেক।

ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর গ্রামের রামবাবুর গোডাউন এলাকার আনোয়ার হোসেনের বড় ছেলে তারেক ইসলাম। তিনি ১২ বছর বয়সেই রিকশা প্যাডেল ঘুরিয়ে বাবার সংসারের বোঝা সামলানোর যুদ্ধ শুরু করেন। বিয়ের পর স্ত্রী সুলতানা বেগমকে নিয়ে আলাদা থাকা শুরু করে। সংসার জীবনে তার নয় বছর ও তিন বছর বয়সী আরও দুই মেয়ে সন্তান রয়েছে। তারেক রিকশা চালানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে সাউন্ড সিস্টেম অপারেটর হিসেবে কাজ করত। কিন্তু করোনার মহামারি শুরুর পর থেকে অনুষ্ঠান না থাকায় তার বাড়তি আয়ের পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে লকডাউন পরিস্থিতিতে ঠিকমতো রিকশা চালাতে না পেরে অসহনীয় কষ্ট নেমে এসেছে তার পরিবারে।

অসহায় রিকশাচালক তারেক ইসলাম তার অসুস্থ শিশু জান্নাতকে বাঁচানোর জন্য সমাজের বৃত্তবান ও দানশীল মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার তো সামর্থ্য নেই বাচ্চার অপারেশন করাব। যদি সমাজের বৃত্তবান মানুষেরা এগিয়ে আসে আমি জান্নাতকে বাঁচাতে পারব। বাচ্চার হাসিমাখা মুখটা দেখতে পারব। আল্লাহর অশেষ করুণা আর সবার সহযোগিতা ছাড়া আমার কোনো পথ নেই।

শিশু জান্নাতের চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলে এ নম্বরে (০১৭৭৩৭২২৬০১) বিকাশ করতে পারবেন। অসহায় এ পরিবারের পাশে দাঁড়াতে যোগাযোগ করুন ০১৩২০৫৪১১০৩ নম্বরে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে (১৮ নং ওয়ার্ড) চিকিৎসাধীন।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাদেশে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা

0

সারাদেশে গত এক সপ্তাহ ধরে কমেছে মহামারি করোনার পরীক্ষার সংখ্যা। তবে বেড়ে চলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

চলতি বছরের এপিডেমিওলজিক্যাল ১৫তম সপ্তাহে করোনা আক্রান্ত সন্দেহে এক লাখ ৭৭ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় ৩৬,৩১৫ জন রোগী শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৪৩৭ জন এবং মারা গেছেন ৬২২ জন।

শনিবার (১৭এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত দুই সপ্তাহের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ১৯.৭৭ শতাংশ ও শনাক্ত ২৫.৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে মৃত্যু ৩৮.৮৪ শতাংশ এবং সুস্থতা ৬১.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে শনিবার (১৭ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো ১০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হলেন সোনু

0

এবার মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। জানা গেছে করোনা টিকার প্রথম ডোজ নেয়ার কিছুদিন পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি পোস্টে লিখেছেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।’

এনএইচ২৪/জেএস/২০২১

বাঙ্গরাবাজার থানায় গাঁজাসহ আটক ২

0

এস কে আশিক মিয়া, মুরাদনগর, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মেটংগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংগরাবাজার থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা মুরাদনগর উপজেলার অন্তর্গত বাংগরাবাজার থানার সাহেবনগর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সোহাগ মিয়া(২৫) ও একই থানার হায়দরাবাদ গ্রামের জামাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে তুষার (২২)।

আটককৃতদের ভাষ্যমতে, তারা উল্লেখিত থানার হায়দরাবাদ গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে রবিউল আউয়াল(৩০) এর কাছ থেকে উক্ত গাঁজা ক্রয় করে।

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ ও মো. জুয়েল সঙ্গীয় ফোর্সসহ বাংগরাবাজার থানার মেটংগর সিএনজি স্টেশনে অভিযান চালায়। মাদকদ্রব্য পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা গাড়িতে করে পালাবার চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের সাথে প্রায় ১০ কেজি গাঁজার একটি প্যাকেট পাওয়া যায়। দুজনকে আটক করে গাড়ি ও গাঁজাসহ থানায় নিয়ে আসে’।

সাব ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ জানান, হায়দরাবাদ এলাকা থেকে মাদক নিয়ে ঢাকায় যেতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেটংগরের সিএনজি স্টেশনে অভিযান চালাই। পুলিশ দেখে আটককৃতরা চট্ট -গ-১২-৬৫৫৩ নম্বরের গাড়িতে করে পালাবার চেষ্টা করে। এসময় আটককৃতদের ব্যাগ তল্লাশি করে ১০কেজি গাঁজা উদ্ধার করি। গাড়ি ও গাঁজাসহ তাদের দুজনকে বাংগরাবাজার থানায় নিয়ে আসি।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং(০৫) তারিখ ১৭/৪/২০২১। তাদরকে আদালতে প্রেরণ করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ১৭ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের স্মরণীয় একটি দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস।

১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।এ দিনই ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। আর তারপর থেকেই এই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।

এ দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

একজন কর্মবীরের গল্প

0

ওয়াহেদুজ্জামান দিপু, সাংবাদিক

শ্রী বিপুল চন্দ্র বণিক, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে। তিনি ১৯৭৯ সালে চট্রগ্রামের লামা বাজার উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ১৯৮১ সালে চট্রগ্রাম কলেজ থেকে এইচ এস সি ও ১৯৮৭ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (cuet) থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন।

শ্রী বিপুল চন্দ্র বণিকের বাবা স্বর্গীয় ডাক্তার বীরেন্দ্র চন্দ্র বণিক স্বনামধন্য হোমিওপ্যাথিক ডাঃ জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজের উপধ্যাহ্ম ছিলেন।তিনি প্যারাডাইস হোমিওর প্রতিষ্ঠাতা ছিলেন। উনার দাদার নাম স্বর্গীয় রমেশ বনিক। ৫ ভাই দুই বোনের সংসারে বিপুল বণিক পরিবারের ২য় সন্তান।

বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল জি ই ডি বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা (Project director) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের সরকারী একজন শীর্ষ কর্মকর্তা হয়েও উনার চালচলন আচার আচরন একেবারেই সাদামাটা, নিরঅহংকারী একজন মানুষ। মানুষটিকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।

ঢাকায় বসে স্যোসাল মিডিয়ার কল্যানে নিয়মিত খুজখবর রাখেন জন্মভূমি নবীনগরের। রাস্তাঘাট নির্মাণে যেখানেই অনিয়মের চিত্র দেখে সেইখানেই নিচ্ছে জরুরি ব্যবস্থা।

আবার যেই এলাকায় রাস্তাঘাটের খারাপ অবস্থা ফেসবুকে দেখছে নিজে কমেন্টস করে জেনে নিচ্ছেন রাস্তার ঠিকানা নোটবুকে তোলে নিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করে দিচ্ছেন।

কর্মবীরের কাছে কোন কাজের জন্য গিয়ে খালি হাতে ফিরে এসেছে এমন মানুষ কমই আছে বটে। নবীনগরেরতো কতই আছে বড় বড় কর্মকর্তা শীর্ষ স্থানে কজন রাখছে কর্মবীরের মতো খবর।
বিপুল চন্দ্র বণিক একজন বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে সমাদৃত। শ্রী বিপুল বণিকের অসাধারণ এই কর্মদক্ষতার কারনে সাধারন মানুষ তাকে কর্মবীর উপাধীতে ভূষিত করেন।এটাও তাঁর জিবনের অন্যতম একটি অর্জন।

যদিউ উনার সাথে আমার সরাসরি কখনো আলাপ হয়নি, তবে বেশ কয়েকবার মোবাইল ফোনে আলাপ হয়েছে। প্রিয় এই মানুষটির জন্য রইল মন থেকে শ্রদ্ধা আর ভালবাসা।এমন মানুষের বর্তমান সমাজে অনেক বেশি প্রয়োজন।

তিনি যে নিতে আসেনি, নবীনগর থেকে কিছু, শুধু দিতে এসেছে নবীনগরবাসীকে। প্রিয় আপনার দীর্ঘায়ু কামনা করি।আশাকরি আপনার কাছ থেকে নবীনগর বাসী আরোও অনেক কিছু পাবে।

যেখানে গুনিজনের কদর হয়না, সেখান গুনিজন, জন্মায়না। আমাদেরকে কদর করতে জানিতে হবে। তাদেরকে শ্রদ্ধা আর ভালবাসায় বেধে রাখতে হবে।যেন এই মায়াজাল ছিন্ন করে কোথায় যেতে না পারে!আমি উনার ইউনিয়নের সন্তান হিসেবে গর্ববোধ করছি।

এনএইচ২৪/জেএস/২০২১