Sunday, June 14, 2026
Home Blog Page 165

রাজধানীর তুরাগে বালুরমাঠ বস্তিতে আগুন (লাইভ দেখুন)

0

রাজধানীর তুরাগের বালুরমাঠ উত্তরা ১০ নম্বর সেক্টরের মোস্তফা মেম্বারের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রাইজিংবিডি‘র লাইভটি দেখুন এখানে…(লাইভ)

প্রত্যক্ষদর্শিরা জানান, বিশাল আগুনের কুণ্ডলি পুরো বস্তি এলাকায় ছেয়ে গেছে। এলাকার সবাই জানমাল রক্ষায় ছুটোছুটি করছে। আশপাশ থেকে লোকজন আগুন নেভাতে ছুটে এসেছেন।

মোস্তফা মেম্বারের এই বস্তিতে ৪৫০-৫০০টির মতো ছোট ছোট ঘর রয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

রিমান্ড শুনানি চলাকালে নামাজ-রোজা-কোরআন পড়ার সুযোগ চাইলেন মামুনুল হক

0

নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক আদালতে রিমান্ড শুনানি চলাকালে নামাজ-রোজা-কোরআন পড়ার সুযোগ চেয়েছেন।

রিমান্ড শুনানি চলাকালে বিচারক মামুনুলকে বলেন, ‘আপনার কী কিছু বলার আছে। ’ জবাবে মামুনুল বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি প্রতি রমজান মাসে ছয় বার কোরআন শরীফ খতম দেই। রমজান মাস পবিত্র মাস।

এই মাসে আমি যেন রোজা, নামাজ ও কোরআন পড়তে পারি তার সুযোগ করে দেয়ার জন্য আবেদন করছি। ’

অন্যদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

বিয়ের পিঁড়িতে শামিম হাসান ও সারিকা সাবাহ!

0

আনুষ্ঠানিকতা ছাড়াই স্বল্প পরিসরে বিয়ে করলেন ছোট র্পদার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সারিকা সাবাহ।

তবে এ বিয়ে বাস্তবে নয়, নাটকে। সম্প্রতি‘সীমিত পরিসরে বিয়ে’ নামক একটি নাটকে অভিনয় করেছেন এ দুই তারকা।

ঈদকে সামনে রেখে এ নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর।

নাটকটির ব্যাপারে শামীম বলেন, নাটকটির গল্প চমৎকার। কাজ করে ভালো লেগেছে। আশা করছি সবারই পছন্দ হবে।

অন্যদিকে সারিকা বলেন, খুব মজার একটি নাটক। আমার বিশ্বাস নাটকটি সবার পছন্দ হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯১

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৯১ জনের মৃত‌্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সং‌খ‌্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৫৮৮ জন।

নতুন আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার করোনায় আক্রান্ত শুভশ্রী

0

সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলছে মহামারি করোনার আক্রান্তের সংখ্যা। একের পর এক আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষসহ সবাই।

এবার জানা গেছে, কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও করোনার আক্রমণের শিকার। সোশাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাচ্চা যুভান সুস্থই আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

এনএইচ২৪/জেএস/২০২১

হিন্দু হয়েও রোজা রাখছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়

0

হিন্দু হয়েও রমজানে রোজা রাখছেন ভারতের জনপ্রিয় টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। খবর: আনন্দবাজার পত্রিকা।

এ অভিনেতা তার প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সব মুসলিম মেকআপ আর্টিস্টদের।

তার কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে তাদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

শুধু দুই ধর্মের মানুষের মিলনই কাম্য নয়। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। সেই অনুভূতি থেকেই দূরত্বের অবসান চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইট করেছেন তিনি।

এনএইচ২৪/জেএস/২০২১

স্বাস্থ্যবিধি মানাতে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

0

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেইসাথে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।

রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে সহায়তা করেন।

রংপুর মহানগরীর লালবাগ, শাপলা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, ধাপ এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মাস্ক না পড়ায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।

এনএইচ২৪/জেএস/২০২১

হাসপাতালে ভর্তি সংগীত পরিচালক শ্রাবণ কুমার

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের রাহেজা হাসপাতালে ভর্তি আছেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক শ্রাবণ কুমার। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। খবর বলিউড হাঙ্গামা।

বলিউড হাঙ্গামায় প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, সংগীত পরিচালক শ্রাবণ কুমারের পুত্র সঞ্জীবকে চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

প্রসঙ্গত, ভারতের যুগল সংগীত পরিচালক নাদিম-শ্রাবণ। তাদের আসল নাম নাদিম আখতার সাইফি ও শ্রাবণ কুমার রাঠোর।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১২ জনের

0

সারাদেশে মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জন

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। সুস্থ হয়েছেন ৬,৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে বৃক্ষ রোপণ

0

গীতি গমন চন্দ্র রায়, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

ভোমরাদহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি সহযোগে রবিবার বিকাল ৩ টার দিকে বিদ্যালয়ের সুশীতল মনোরম পরিবেশ নির্মানের উদ্যোগে এবং প্রাকৃতিক দূর্যোগ থেকে রেহাই পেতে বিভিন্ন প্রকার গাছ রোপণ করেন।

সে সময় পীরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মাহফুজুর রহমান, সাংবাদিক ধনপতি রায় উপস্থিত ছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১