Sunday, June 21, 2026
Home Blog Page 10

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রিমন আলী (২৮) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। তিনি শ্যামপুর ইউনিয়নের চামা-ভান্ডার গ্রামের জামরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত রিমন আলী বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোপনাঙ্গ কাটা অবস্থায়। আমার স্ত্রী এই কাজ করেছে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেছিলাম।’

আরও পড়ুন: ‘শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই’

রিমনের চাচাতো ভাই আলী বলেন, ‘একমাস আগে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে বিয়ে করেন আমার চাচাতো ভাই। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বাগবিতণ্ডা লেগেই আছে। গতকাল রাতেও তারা বাগবিতণ্ডা করছিলেন। পরে আমি তাদের দুজনকে অনেক বুঝিয়ে একসঙ্গে রেখেছিলাম। সকালে হঠাৎ জানতে পারি রিমনের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন। তবে কী দিয়ে কেটেছে বোঝা যাচ্ছে না। প্রায় ৭০ শতাংশ কেটে গেছে।’

শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছুদিন আগেই বিয়ে হয়েছে রিমনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হয় না, ঝগড়া লেগেই থাকে। সেটি এখন রূপ নিল ভয়াবহতায়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন রিমন আলী। চিকিৎসা নেওয়ার পর রিমন আলী এখন বাসায় আছেন।’

‘শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই’

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এমন আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর বলেছেন, তিনি (মমতা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না, তা ‘নিশ্চিত’ নই।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন থিরুবনন্তপুরমের সংসদ সদস্য শশী থারুর।

আরও পড়ুন: আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করে বলেন, ‘আমাদের প্রস্তাব, ভারত সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর আর্জি জানাক। তারা যাতে আমাদের লোকজনকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারে।’

এ বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে শশী থারুর বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রেই কোনো দেশে পাঠানো যায়, এটা হয় যখন কোনো দেশের সরকার নিজেই অনুরোধ করে। যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখনই শান্তিরক্ষী পাঠানো হয় এবং ওই দেশের সরকারকে অনুরোধ করতে হবে। তবে আমি পুরোপুরি একমত যে সেখানে (বাংলাদেশ) কী ঘটছে, তার ওপর আমাদের নজর রাখতে হবে।’

‘আমি নিশ্চিত নই যে তিনি (মমতা) জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করেছি। আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রে ওই দেশে পাঠানো যায়।’

আরও পড়ুন: সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় শশী থারুর বলেন, এ বিষয়ে ভারতের বেশি কথা বলা ঠিক হবে না, কারণ বিষয়টি ভারতের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ১১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি একটি বৈঠক ডেকেছে। এই কমিটির বর্তমান প্রধান শশী থারুর।

সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম

ভালো যাচ্ছে না ভারতীয় অর্থনীতি। অগ্রীম তথ্যমতে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশ বৃদ্ধির আভাস থাকলেও এই প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ হারে; যা গত ১৮ মাসে সর্বনিম্ন। এই প্রভাব পড়েছে রুপির দামেও।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৭৫ রুপিতে পৌঁছেছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল।

রুপির দরপতন আরও বেশি হতো বলে অনেকেই আশঙ্কা করেছেন। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে।

আরও পড়ুন: আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে। ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দর থামামে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই।

রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের, সবকিছুই প্রভাবিত হচ্ছে। রুপির এমন অস্বাভাবিক দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদের।

আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতালয় প্রধান আল আমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: সুপারম্যান হেনরির সঙ্গে রুপালি পর্দায় রিতা ওরার ঝলক

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

সুপারম্যান হেনরির সঙ্গে রুপালি পর্দায় রিতা ওরার ঝলক

হলিউডের ব্লকবাস্টার অভিনেতা ও সুপারম্যান খ্যাত তারকা হেনরি ক্যাভিল শীঘ্রই ‘ভোলট্রন’ নামের অ্যাকশন ধাঁচের এক নতুন ছবিতে যোগ দিতে যাচ্ছেন। সেই ছবিতে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় পপ তারকা রিতা ওরা। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় দেখা যাবে।

এই সিনেমাটি প্রযোজনা করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। সিনেমাটি পরিচালনা করছেন রসন মার্শাল থার্বার। তিনি ‘রেড নোটিস’ সিনেমার জন্য পরিচিত।এরইমধ্যে এলেন শ্যানম্যানের সঙ্গে স্ক্রিপ্ট লিখেছেন পরিচালক।

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ওয়ালটন

এই নতুন প্রজেক্টটি ইতোমধ্যেই বিনোদনপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। রিতা ওরার মতো একজন সংগীত আইকনের সঙ্গে হেনরি ক্যাভিলের জুটি দর্শকদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকছে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ‌‘ভোলট্রন’ ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

হেনরি ক্যাভিল ও রিতা ওরার এই জুটির ছবি নিঃসন্দেহে বিনোদন দুনিয়ায় আলোড়ন তুলবে। একদিকে সুপারহিরো চরিত্রে মাস্টারি করা হেনরি এবং অন্যদিকে সংগীত ও ফ্যাশনের আইকন রিতা—এমন এক অনন্য সমন্বয় দেখার জন্য অপেক্ষা করছেন কোটি ভক্ত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, এবং এই নতুন প্রজেক্টটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা জানার।

আরও পড়ুন: চাকরি দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন, ‘তাহলে কি এবার রুপালি পর্দায় নতুন এক সুপার জুটি তৈরি হতে চলেছে?’

চাকরি দেবে আইপিডিসি ফাইন্যান্স

0

করপোরেট বিজনেস বিভাগে ‘রিজিওনাল লিয়াবিলিটি হেড’ পদে জনবল নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: দুজন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০৮-১২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ওয়ালটন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা IPDC Finance Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

অফিসার নিয়োগ দেবে ওয়ালটন

0

‘ট্রান্সপোর্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

0

‘অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে ১০ জনকে নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১-৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: এসএসসি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Transcom Electronics Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

এসএসসি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

0

এয়ার ফ্রেশনার অ্যান্ড অ্যারোসল বিভাগে ‘অপারেটর/সিনিয়র অপারেটর’ পদে জনবল নিয়োগ দেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/এসএসসি
অভিজ্ঞতা: ২-৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আরএফএল

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ
আবেদনের নিয়ম: আগ্রহীরা Bashundhara Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিজের বিয়েতেই লুডু খেলায় ব্যস্ত বর

নিজের বিয়েতে অনলাইনে লুডু খেলায় ব্যস্ত হয়ে পড়েছেন বর। ভারতে ঘটে যাওয়া এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিয়েছেন একজন ব্যবহারকারী। সেই ছবিতেই দেখা যায়, সামনে চলছে বিয়ে। টোপর মাথায় বরের সামনে পালন করা হচ্ছে বিয়ের নিয়ম। আর বর পিছনের দিক দিয়ে লুকিয়ে লুডু খেলছেন।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আরএফএল

মুসকান নামের হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ছবির ক্যাপশনে লেখা, ‘ভাইয়ের জীবনের গুরুত্ব কিন্তু একেবারে পরিষ্কার’।

এক্সে পোস্ট করা ছবিটি ৪ লাখ ৬৫ হাজার ব্যবহাকারী দেখেছেন। ছবিতে বরের এই কাণ্ড দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন। ছবির নিচে মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই তার নিজের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন।’