Sunday, June 21, 2026
Home Blog Page 9

এসএসসি পাসেই চাকরি দেবে পূবালী ব্যাংক

0

‘টেকনিশিয়ান (ইলেক্ট্রিশিয়ান)’ পদে জনবল নিয়োগ দেবে পূবালী ব্যাংক পিএলসি। আগ্রহীরা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ৩৩,৯৮৮ টাকা
কর্মস্থল: ঢাকা
বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩২ বছর

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, মানবসম্পদ বিভাগ (৫ম তলা), ২৬ দিলকুশা বানিজ্যিক এলাকা, ঢাকা ১০০০। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন পূবালী ব্যাংক পিএলসি। আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন, ০৩ ডিসেম্বর ২০২৪

নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

0

‘ব্র্যাঞ্চ অপারেশনস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অভিজ্ঞতা: ১-৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন:

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
আবেদনের নিয়ম: আগ্রহীরা IPDC Finance Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

0

‘মনিটরিং অ্যান্ড এভালুয়েশন স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগ দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ১৪৭১০৬ – ১৮৩৮৮৩ টাকা

আরও পড়ুন: অফিসার পদে চাকরি দেবে সজীব গ্রুপ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Plan International Bangladesh এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

অফিসার পদে চাকরি দেবে সজীব গ্রুপ

0

হেড অফিসের ট্রান্সপোর্ট বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: তিন বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি দেবে লাজ ফার্মা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: ঢাকা (ফার্মগেট)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Sajeeb Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

এইচএসসি পাসেই চাকরি দেবে লাজ ফার্মা

0

‘ডাটা এন্ট্রি অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড। আবেদনের শেষ সময় ২৬ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: দুজন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ফার্মেসি)/এইচএসসি পাস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে ফার্মাসিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ছেলে হান্টারকে ক্ষমা করলেন বাইডেন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: শরীয়তপুর, ঢাকা (বসিলা)

আবেদনের নিয়ম: আগ্রহীরা lazzmdr@gmail.com এই মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

ছেলে হান্টারকে ক্ষমা করলেন বাইডেন

অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এবার ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেনশাল ক্ষমতা ব্যবহার করেছেন জো বাইডেন।

সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও যিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন।

আরও পড়ুন: কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে বললেন ট্রাম্প

বাইডেন বলেন, হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট।

প্রসঙ্গত, চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না।

সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। আর গত জুনে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। তথ্যসূত্র: আল-জাজিরা

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে বললেন ট্রাম্প

প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে শুক্রবার (২৯ ডিসেম্বর) অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: পরকীয়ার জেড়ে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

তখনই বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। তবে এই কথা ট্রাম্প মজাচ্ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: ফক্স নিউজ

পরকীয়ার জেড়ে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

0

বরগুনায় পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলায় স্বামীর লাঠির আঘাতে তিন্নি আখতার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মনিরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। মনিরুল পেশায় একজন অটোরিকশাচালক।

মনিরুল ইসলামের চাচাত ভাই নূরে আলম জানান, ৮ মাস আগে তিন্নি ও মনিরুলের বিয়ে হয়। বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়ে তিন্নি। ঘটনাটি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের জন্য দুপক্ষের মধ্যে পারিবারিকভাবে আলোচনা হয়। পরকীয়া প্রেমিকের সঙ্গে তিন্নি আর যোগাযোগ না রাখার কথা দিলে বিষয়টির সমাধান হয়ে যায়।

আরও পড়ুন: কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল: মেহজাবীন

তিনি আরও বলেন, ‘কিন্তু এরপরও মঙ্গলবার সন্ধ্যায় তিন্নি তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় মনিরুলের কাছে ধরা পড়েন। এ সময় মনিরুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করে। এতে তিন্নি অচেতন হয়ে পড়েন। পরে তিন্নিকে অচেতন অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘তিন্নির মৃত্যুর খবরে তার স্বামী মনিরুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন আটক করে পুলিশে জানায়। পুলিশ মনিরকে গ্রেফতার করে। নিহত তিন্নির মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল: মেহজাবীন

0

সম্প্রতি ‘প্রিয় মালতী’ সিনেমার প্রিমিয়ার হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ। আর এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাইতো এ উৎসবে অংশ নিতে সিনেমার পুরো টিমসহ মিশরে যান মেহজাবীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এসব ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। জাদুঘরটি অন্বেষণ করা এবং অবশেষে তা দেখা অধীর আগ্রহে প্রত্যাশা ছিল। কল্পনা করার কয়েক বছর পর অবশেষে মমি দেখতে পেয়েছি। যদিও দর্শকদের মমির ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, তবুও অভিজ্ঞতাটি আমার মনে প্রাণবন্ত এবং অমলিন রয়ে গেছে।

আরও পড়ুন: ‘ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা’

অভিনেত্রী আরও লিখেন, এর বাইরে, আমি মিশরের অবিশ্বাস্য ইতিহাসের আরও অনেক কিছু আবিষ্কার করেছি। যার সবই পরাবাস্তব মনে হয়- মিশর সত্যিই জাদুময়।’

‘ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা’

ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে একথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

‘ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে’ শিরোনামে ইংরেজিতে লেখা এ পোস্টে তিনি বলেন, ‘ভারতের উচিত পোস্ট-৭৫ প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। এটা ‘৭৫-পরবর্তী পরিস্থিতি নয়।’ ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।’

আরও পড়ুন: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

মাহফুজ আলম আরও বলেন, জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম। আর এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশি জনগণ আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান। তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে। বাংলার এই অংশে ভারতপ্রেমী বা ভারতীয় মিত্ররা ভাবছে যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদীদের নৃশংসতাকে এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না। এটা একটা ভুল ধারণা। মানুষ সব দেখছে!’

‘ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি, হিন্দুবিরোধী, এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে’- উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু তাদের অপপ্রচার ও উসকানি ব্যর্থ হচ্ছে।’ ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা ‘ ও ‘স্বদেশ না শাহাদাত!’- এই শ্লোগানগুলো বাংলাদেশকে একক অঙ্গে ঐক্যবদ্ধ করার জন্য এদেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে।

তিনি সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, আর ভারত যেন এই ঐক্যবদ্ধ, মর্যাদাবান ও গণতান্ত্রিক বাংলাদেশকে তার শত্রু না করে।

আরও পড়ুন: ‘শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই’

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের জনগণ বিনা বাধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে- উল্লেখ লরে তিনি বলেন, ‘সত্য এসেছে… মিথ্যা ধ্বংস হবে। চিরকাল!’

উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘৭১-এর পর রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়!’ ‘আল্লাহ ভরসা!’ বলে পোস্টের ইতি টানেন মাহফুজ আলম।