Sunday, June 21, 2026
Home Blog Page 8

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইবুন্যালে আবেদন

দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর সভাপতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

সম্প্রতি ভারত থেকে অন্তবর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এ আবেদন।

এর আগে ১৮ নভেম্বর জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।

যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবার সরাসরি হত্যার হুমকি পেলেন সালমান খান

সম্প্রতি শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে শর্মা নামের ২৬ বছরের এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

এদিন শুটিংস্পটে সেই যুবক ব্যক্তিনিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এসময় সেই যুবক নিজেকে লরেন্স বিষ্ণোইর দলের লোক বলেও দাবি করতে থাকেন।

এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি ভাইজান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহর করেছিলেন শর্মা নামের ওই যুবক।

প্রসঙ্গত, প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান।

মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর

বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ এর সঙ্গে তার মেয়ে সামিরা তাসনিম চৌধুরীর ডিএনএ মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে সিআইডি পুলিশ প্রতিবেদন দাখিলের পর বুধবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহদীন চৌধুরী।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ৫ নভেম্বর ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পুলিশের সংশ্লিষ্ট শাখা জানায় বডিটি ব্যারিস্টার সামিরা তাসনিম চৌধুরীর জৈবিক পিতা। তার মানে মাহমুদুর রহমান নামে যাকে দাফন করা হয়েছিল তিনি যে হারিছ চৌধুরী তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। যে কারণে আদালত এই আদেশ দিয়েছেন।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলাদেশের একটি পত্রিকার প্রকাশিত খবরে বলা হয়, ওই বছরের চৌঠা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের একটি মাদরাসায় দাফন করা হয়। ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানিতে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া ব্যক্তির পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দেন হাইকোর্ট।

হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। মেয়ে সামিরা তানজিনের সাথে পিতা হারিস চৌধুরীর ডিএনএ নমুনায় মিল পাওয়ার পর তাকে পরিবারের পছন্দমতো দাফনের নির্দেশ দিলেন আদালত।

২৮ বিয়ে নিয়ে যা বললেন স্বর্ণা

২০২১ সালে ২৮ বিয়ের অভিযোগ, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হন মডেল-অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা।

সম্প্রতি সেই সব বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, সে সময় তাকে গ্রেফতারের পেছনে সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদসহ আরও অনেকের হাত ছিল।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

এ ছাড়াও তার স্বামী কামরুল ইসলাম জুয়েল পুলিশের সহযোগিতায় তাকে কারাগারে পাঠান। মামলাসহ ২৮টি বিয়ের অপপ্রচারও চালিয়েছেন তিনি।

আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেফতার

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

পুলিশ জানিয়েছে, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে চন্দনের লোকেশন জানতে পেরে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। পরিকল্পনা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি যাবেন। তবে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। চন্দনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পাঁচ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

বুধবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

জানা গেলো ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানো সেই ছবির আসল তথ্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন।

ছবিটি ভাইরাল হওয়ার পরই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

ভাইরাল হওয়া ছবিটি নিয়ে রিউমার স্ক্যানার বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয়; বরং এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানার ছবিটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পায়নি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত, এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

‘সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ’

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম মমত্ববোধ। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে এবং এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে তিনি সারাজীবন কাজ করেছেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

প্রধান উপদেষ্টা বলেন, ‘উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

তিনি আরও বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের সবসময় সাহস ও প্রেরণা জোগায়। জাতি এই মহান নেতার অবদান সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দুই বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব নুরের

রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘গণ অধিকার পরিষদ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে ছয় মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা। এখন সব দলকে নিয়ে জাতীয় সমন্বিত কর্মসূচি হতে পারে।’

আরও পড়ুন: এসএসসি পাসেই চাকরি দেবে পূবালী ব্যাংক

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারেনি। দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও তাদের গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতায় একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।’