Tuesday, March 31, 2026
Home Blog Page 33

চাঁদপুরে টাকা না পেয়ে ইসলামী ব্যাংকে গ্রাহকদের তালা

টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে চাঁদপুর সোশ্যাল ইসলামী ব্যাংক ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকেরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনে টাকার জন্য চেক নিয়ে গ্রাহকরা জড়ো হোন। এসময় ব্যাংক কর্তৃপক্ষ টাকা লেনদেন বন্ধ রাখলে উত্তেজিত গ্রাহকরা প্রবেশ গেটে তালা লাগিয়ে দেন।

এক পর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিক হলে নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এসে গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: ২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের টাকা লেনদেনে জটিলতা শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়নি ব্যাংক লেনদেন।

ব্যাংকের ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, রোব ও সোমবার লেনদেন চালু ছিল। ওইদিন গ্রাহকদের সাধ্যমত টাকা দিতে পারিনি। আজ ব্যাংকের পুরোপুরি লেনদেন বন্ধ রাখা হয়। যার কারণে গ্রাহকরাটা ক্ষিপ্ত হয়ে বাইরে দিয়ে তালা মেরে দেয়। আমরা প্রধান কার্যালয়ে কথা বলেছি ওনারা ২০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশাকরি টাকাগুলো আসলে গ্রাহকদের ৫-১০ হাজার টাকা করে দিতে পারব।

ভাড়া নিয়ে বিতণ্ডা, ৩০ বাস আটকাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা

হাফ ভাড়া দিতে চাওয়ায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়। এতে সেই শিক্ষার্থীর পা কেটে রক্তক্ষরণ হয়েছে। এরই প্রতিবাদে ‘ভিআইপি’ পরিবহনের ৩০টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসগুলো আটক করে কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে রাখেন তারা।

জানা গেছে, বাস থেকে পড়ে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাবিতে পা কেটে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইলিয়াস আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, সাবিত আজিমপুর থেকে ঢাকা কলেজের উদ্দেশ্যে ‘ভিআইপি’ বাসে ওঠে। এরপর ঢাকা কলেজের সামনে এসে ভাড়া দিতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাকে ধাক্কা দেয় ওই গাড়ির হেলপার। বিষয়টি আমরা জানলে ‘ভিআইপি’ বাস আটক করি।

বাসচালক লিটন বলেন, কোন বাসের সঙ্গে ঘটনা ঘটেছে সেটা আমি জানি না। তবে, শুনেছি কলেজের এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হেলপার। যার কারণে আমাদের বাসগুলো আটক করেছে।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা বিষয়টি জেনেছি। নিউমার্কেট থানাকে জানিয়েছি। বিষয়টি নিউমার্কেট থানা কর্তৃপক্ষ দেখছে।

২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

আরও পড়ুন: হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

সারদায় একসঙ্গে ২৫২ জন এসআইকে অব্যাহতির বিষয়টি কী কোন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এটি শৃঙ্খলা ভঙ্গের কারণে। তবে শৃঙ্খলার মধ্যে কী কী বিষয় সেটি আমার জানা নেই। সারদা একাডেমি বলতে পারবে। তারাই মূলত সিদ্ধান্তটা নিয়েছে। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো বিষয় নেই।’

এ সময় তিনি আরও জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে। পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।

হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘রাষ্ট্রপতি যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি। এটা হচ্ছে মিথ্যাচার এবং উনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ, উনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী উনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।’

‘এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে উনার (রাষ্ট্রপতি) কাছ থেকে আপিল বিভাগের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- এই পরিস্থিতিতে করণীয় কি আছে? এটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং অন্য সব বিচারপতিরা মিলে ১০৬ এর অধীনে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেটার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন…। তারপর অন্যান্য কথা।’

‘এই রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর আছে’ বলেন আসিফ নজরুল।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি।

এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’

গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তির যাত্রা শুরু হয়। এবার সেখানে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের অভিনীত সিনেমা ‘তুফান’।

তবে পাকিস্তানে তার ছবিটি দেখা যাবে উর্দুতে। এ বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

আরও পড়ুন: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

পাকিস্তানে ‘তুফান’ সিনেমা মুক্তির বিষয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘এরই মধ্যে ছবিটির উর্দুতে ডাবিং সম্পন্ন হয়েছে।’

রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েকটি দেশে মুক্তি পায় ‘তুফান’। সেই ধারাবাহিকতায় ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাচ্ছে।

কাশ্মিরে নির্মাণ সাইটে হামলায় নিহত ৭

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে একটি নির্মাণ সাইটে হামলায় একজন চিকিৎসক ও ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (২০ অক্টোবর) রাতে কাশ্মিরের গান্ডারবাল জেলায় এই ঘটনা ঘটে। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণস্থলে হামলাকারীদের গুলিতে একজন চিকিৎসক এবং ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অ-স্থানীয় শ্রমিকদের ওপর হওয়া এই হামলাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: আপিলের অনুমতি পেলেন ড. ইউনুস

রোববার রাতে কাশ্মিরের গান্ডারবাল জেলায় এই হামলার সময় শ্রমিকদের থাকার একটি ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে ৭ জনকে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও পাঁচজনকে। আহত ও মৃত শ্রমিকরা একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন।

এদিকে এই ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলাকায়। নিরস্ত্র এই নিরীহ শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করছি। মৃতদের স্বজনদের সমবেদনা জানাই।’

সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

রাজধানীর বনানী এলাকা থেকে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার রাতে বনানী থেকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের প্রায় ২৫ কোটি টাকা লভ্যাংশ গরমিলের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে (লিভ টু আপিল) আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন: অভিনেত্রী মেহজাবিনের বোন মালাইকার অভিষেক

আদালতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

প্রসঙ্গত, গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

অভিনেত্রী মেহজাবীনের বোন মালাইকার অভিষেক

0

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দেখানো পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা টুকটাক মডেলিং করলেও এবার নাম লেখালেন নাটকে।

প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা। তার প্রথম নাটকের গল্প লিখেছেন বোন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আরও পড়ুন: সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন: অ্যাটর্নি জেনারেল

১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’

মালাইকা চৌধুরী বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’

বেনাপোলে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ

এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই বাংলাদেশের বেনাপোল বন্দরে চারদিনের জন্য বন্ধ থাকছে আমদানি-রপ্তানি।

মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার। এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে আমদানি রপ্তানি বন্ধ রাখা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। ২৫ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।