Sunday, May 17, 2026
Home Blog Page 186

মারা গেলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান

0

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন। আজ (১ জুলাই) বুধবার সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ পৈত্রিক নিবাসে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, লতিফুর রহমানের মরদেহ ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তিনি গত দুই বছর ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।

লতিফুর রহমানের জন্ম ১৯৪৫ সালের ২৮ আগস্ট। তিনি জাতীয় দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়া স্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই বিশিষ্ট ব্যবসায়ী।

মৃত্যুর সময়ে লতিফুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার আরেক মেয়ে শাজনীন রহমান ১৯৯৮ সালে গুলশানের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন।

আজকের এই দিনে চার বছর আগে লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হন হলি আর্টিজানে হওয়া জঙ্গি হামলায়।

কৃষিতে ধোনি!

0

ক্রিকেটের সঙ্গে নেই আজ বহুদিন। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মহেন্দ্র সিং ধোনি তাই ক্রিকেটীয় কাজের অনুপস্থিতিতে বেছে নিয়েছেন কৃষি কাজকে।

ধোনির নতুন ‘পেশার’ ব্যাপারে খবর ভেসে এসেছে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক ভারতীয় অধিনায়কের আইপিএল দল চেন্নাই সুপার কিংসের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় এ ব্যাপারে। মহিন্দ্রা স্বরাজের একটি ট্রাক্টর চালিয়ে চাষ করছেন এমন একটি ছবি প্রকাশ করে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ভারত জুড়ে তিন মাসের লকডাউনে রাঁচিতে নিজের ফার্ম হাউসের ৭ একর জমিতে চাষাবাদ করছেন ধোনি।

জাতীয় দলে এক বছরেরও বেশি সময় অনুপস্থিত ধোনি সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদই পড়ে গিয়েছিলেন। তবে আইপিএল পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার প্রতিজ্ঞায় থাকলেও করোনার ছোবলে আপাতত সেটা থমকে আছে।

পদত্যাগ করলেন আইসিসি চেয়ারম্যান

0

টানা দুই মেয়াদে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান থাকার পর পদত্যাগ করলেন শশাঙ্ক মনোহর। নির্বাচন না হওয়া পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন উপ-চেয়ারম্যান ইমরান খাজা। একটি সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে চেয়ারম্যান হিসেবে চূড়ান্তভাবে কেউ মনোনীত না হওয়া পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা সেই দায়িত্ব পালন করবেন। জানা গেছে আইসিসি চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু হবে।

মনোহরের বিদায় ঘোষণার পর আইসিসির প্রধান নির্বাহী মানু সোনি সকলের পক্ষ থেকে বলেন, ‘আইসিসির বোর্ড, স্টাফ এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ককে ধন্যবাদ জানাতে চাই তাঁর নেতৃত্বের জন্য। একই সঙ্গে আইসিসি চেয়ারম্যান হিসেবে এই খেলাটির জন্য তিনি যা করেছেন তা অসামান্য। আমরা তাঁকে এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

এদিকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ইমরান খাওয়াজাও মনোহরের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন। ক্রিকেটের প্রতি সদ্য সাবেক চেয়ারম্যানের যে নিবেদন তার ভূয়সী প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে মনোহরকে ধন্যবাদ জানান খাওয়াজা।

তিনি বলেন, ‘আইসিসি বোর্ডের সকলেই শশাঙ্ককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে খেলাটির প্রতি তাঁর অবদান রাখার জন্য। শশাঙ্কের ক্রিকেটের প্রতি নিবেদন এবং তিনি যে অবদান রেখেছেন এতে কোনো সন্দেহ নেই। তিনি ক্রিকেট এবং আইসিসি ছেড়ে দিচ্ছেন এমন একটা সময় যখন খেলাটি অনেক ভালো অবস্থানে রয়েছে।’

৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

সীমান্ত উত্তেজনার আবহে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার।

দেশটির তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে।

এ তালিকায় টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভসহ জনপ্রিয় সব অ্যাপ রয়েছে। খবর এনডিটিভি ও ইনডিয়ান এক্সপ্রেসের।

গত কয়েক দিন ধরে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল নরেন্দ্র মোদি সরকার।

ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ওই অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সে কারণেই অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার মধ্যরাত থেকে ইউরোপে নিষিদ্ধ পাকিস্তান এয়ারলাইনস

পাইলটদের জাল সনদের কারণে ইউরোপে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান এয়ারলাইনসের ফ্লাইট।

ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) নিরাপত্তার শঙ্কায় সদস্য রাষ্ট্রগুলোতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করেছে। খবর আলজাজিরার।

পাকিস্তানের এক তদন্তে দেশটির পাইলটদের এক-তৃতীয়াংশ অসাধু উপায়ে লাইসেন্স সংগ্রহ করার বিষয়টি উন্মোচিত হওয়ার কয়েক দিন পরই ছয় মাসের নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত নিল ইএএসএ।

ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সির পক্ষ থেকে ৩০ জুন এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের সংসদে এক তদন্ত প্রতিবেদনে পাইলটদের এক-তৃতীয়াংশ অসাধু উপায়ে লাইসেন্স সংগ্রহ করার বিষয়টি উন্মোচিত হয়েছে।

এর পর নিরাপত্তার স্বার্থে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসর ফ্লাইট এবং ভিশন এয়ারলাইনসের (প্রাইভেট পাকিস্তানি এয়ারলাইনস) কার্যক্রম স্থগিত করা হলো।

পিআইএর কাছে পাঠানো এক চিঠিতে ইএএসএ জানিয়েছে, তারা এয়ারলাইনসটির নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি দেখতে পেয়েছেন। ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে তাদের ওপর নিষেধাজ্ঞা।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস করোনাকালে খুব কম আন্তর্জাতিক ফ্লাইটই পরিচালনা করেছে। গত মাসে অভ্যন্তরীণ রুটে এয়ারলাইনসটির একটি বিমান দুর্ঘটনায় ৯৮ জন নিহত হন।

ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার সময় গত সপ্তাহে পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৮৬০ পাইলটের মধ্যে ২৬২ জনই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান।

তিনি জানান, পাকিস্তানের ২৬২ জন পাইলট নিজেরা পরীক্ষা না দিয়েই লাইসেন্স পেয়েছেন। তাদের হয়ে পরীক্ষা দিয়েছে অন্য কেউ।

পাপুল কাণ্ডে কুয়েতি মেজর জেনারেল বরখাস্ত

বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে।

দেশটির উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

মঙ্গলবার আরব টাইমস জানিয়েছে, এমপি পাপুল ঘটনায় তদন্তের পর ওই মেজর জেনারেলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে গত ৬ জুন সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন।

রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সর্বশেষ গত ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিশ্বের বৃহত্তম বাঁধ

বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে চীন। ভয়াবহ বন্যায় যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইয়াংজি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম বাঁধ, যা ভেঙে গেলে ভয়ানক ঝুঁকির মধ্যে পড়বে চীনের ৪০ কোটিরও বেশি মানুষ।

‘থ্রি জর্জেস’ বিশ্বের সর্ববৃহৎ বাঁধ। এই বাঁধের কাছে এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ প্রকল্পটিও এখানেই। খবর সিনহুয়া নিউজের।

বলা হচ্ছে, গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে এখন চীন। চলতি জুনে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চলজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

লাগাতার এই বর্ষণের কারণে একাধিক নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

কিন্তু বর্ষার শুরুতেই আকাশ যে ভারী গর্জন শুরু করেছে, সেই সঙ্গে বর্ষণও, তাতে আর কয়েক সপ্তাহ বর্ষণের এই ধারাবাহিকতা বজায় থাকলে চীনের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া মুশকিল হয়ে পড়বে।

দুই-তিন লাখ নয়, এক কোটিও নয়, ৪০ কোটি মানুষ! একসঙ্গে এত মানুষ রাখার মতো স্থান সংকুলান হবে কি করে তা নিয়ে স্থানীয় প্রশাসনের ঘুম উবে গেছে।

এর মধ্যে যদি আবার বিপজ্জনক অবস্থায় থাকা থ্রি জর্জেস বাঁধ ভাঙে, তাহলে পরিস্থিতি সামাল দেয়া চীনের পক্ষে মুশকিলই হবে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস পত্রিকা অবশ্য বাঁধ ভাঙার আশঙ্কা উড়িয়ে দিয়েছে। গ্লোবাল টাইমসের বক্তব্য, এ ধরনের যে রিপোর্ট বেরিয়েছে তা ঠিক নয়। বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। বন্যায় বাঁধ ভাঙার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

জেএমআই এমডিসহ ৫ জনকে তলব

0

সরকারি প্রতিষ্ঠানে মাস্ক, পিপিই এবং স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানের অংশহিসেবে জিএমআই’র ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনকে তলব করেছে দুদক।

বুধবার দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এই নোটিশ পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য যাদের প্রতি নোটিশ জারি করা হয়েছে তারা হলেন- মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান এবং লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের স্বত্বাধিকারী মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠু, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের সমন্বয়কারী (মেডিকেল টিম) মো. মতিউর রহমান, এলান কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম আমিন এবং মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবির।

জরুরি নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও বিভিন্ন হাসপাতালে সরবরাহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নোটিশে আরও বলা হয়, একে অন্যের যোগসাজশে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়ে তোলেন। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য নেয়া একান্ত প্রয়োজন। তাই মো. আব্দুর রাজ্জাক, মো. মতিউর রহমান ও আমিনুল ইসলাম আমিনকে ৮ জুলাই দুদকে হাজির হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়।

এ ছাড়া মো. হুমায়ুন কবির ও মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে ৯ জুলাই দুদকে হাজির হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়।

টিকটক বন্ধে মিমি নুসরাতের সময় যেন আর কাটছেই না

0

বন্ধ হয়ে গেছে টিকটক সহ ৫৯টি চাইনিজ অ্যাপ। সোমবার ভারত সরকার এমনই ঘোষণা করেছে। এই টিকটক অ্যাপে বিশেষভাবে সক্রিয় ছিলেন অভিনেত্রী, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। নুসরাতের মতো না হলেও আরেক অভিনেত্রী ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও টিকটকে ভিডিও পোস্ট করতেন। তাঁদের অনুরাগীদের সংখ্যাও ছিল নজর কাড়ার মতো। তাই টিকটক বন্ধ হয়ে যাওয়ায় এই দুই তারকার অনুসারীদের যে মন খারাপ হবে তা বলাই বাহুল্য।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমের কাছে নুসরাত জাহান বলেছেন, তিনি মনে করেন নিজের ভক্তদের সঙ্গে যুক্ত থাকার একটা মাধ্যম মাত্র টিকটক। কিন্তু দেশের স্বার্থে যদি এই অ্যাপ বন্ধ করা হয়ে থাকে তাতে তাঁর কোনো আপত্তি নেই।

২০১৮ সালে টিক টক অ্যাপটি জয়েন করেছিলেন নুসরাত জাহান। তবে এই অ্যাপ বন্ধ হয়ে গেলেও ফলোয়ারদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়বে না বলে জানিয়েছেন তিনি। টিক টক অ্যাপের বদলে ইন্সটাগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখবেন নুসরাত।

তবে এর সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন তুলেছেন বসিরহাটের সাংসদ। নুসরতের প্রশ্ন, টিকটক বন্ধ হলেও ভারতে যে চীনা সংস্থাগুলি বিনিয়োগ করেছে তাদের কী করা হবে? চীনা সামগ্রীর আমদানি ও রপ্তানি করে রোজগার করেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা কী?

অভিনেত্রী মিমি চক্রবর্তী যদিও টিকটকের থেকে তাঁর নিজের ইউটিউব চ্যানেলে বেশি সক্রিয়। টিকটক বন্ধ হওয়ার জন্য মিমি এক সংবাদমাধ্যমের কাছে বলছেন, তিনি একজন পারফর্মার। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। তাই প্রত্যেকটি প্লাটফর্মে তাঁর কাছে সমান। আগামীতে আরো কিছু অ্যাপ যদি বন্ধ হয়ে যায় তাতেও তাঁর কোন অসুবিধা হবে না বলেই জানিয়েছেন মিমি চক্রবর্তী।

কিন্তু সঙ্গে তিনিও কয়েকটি প্রশ্ন তুলেছেন। তিনি আশঙ্কা করছেন দেশে চীনা দ্রব্যের ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা কি কাজ হারাবেন? ভারতে কি বিকল্প বড় কারখানা তৈরি করা হবে?

জালে ধরা পড়ল সেলাইযুক্ত জীবন্ত রুই মাছ!

0

বাজারে মাছ বিক্রি করার মাছ ধরতে গিয়ে পুকুরে জাল ফেলার পর ধরা পড়ল আটটি সেলাইযুক্ত একটি রুই মাছ। এ ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে কবিরাজের পরামর্শে মাছটি বিক্রি না করে অন্য পুকুরে ছেড়ে দেয়। আজ রবিবার সকালে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের বীর চরোকোনা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের রুপন আকন্দ (৫০) বাড়ির সামনে ৫০ শতক পরিমাণের একটি পুকুরে মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই পুকুর থেকে মাঝে-মধ্যে মাছ বিক্রিও করেন। আকন্দ জানান, আজ রবিবার সকালে তিনি মাছ বিক্রি করার জন্য জেলে খবর দেন। পরে দুটি জাল নিয়ে জেলেরা পুকুর থেকে মাছ ধরতে থাকেন। একপর্যায়ে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে একটি রুই মাছ। সকলের চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে ৮টি ছিদ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।

আকন্দ আরো জানান, মাছটি ধরার পর একধরনের আতঙ্ক বিরাজ হয়েছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। আধ্যাত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে করা হতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই অবস্থায় মাছটি কতদিন বেঁচে থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।