Wednesday, April 1, 2026
Home Blog Page 149

৮ জুন থেকে ট্রেনের টিকিট মিলবে কাউন্টারেও

0

মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৮ জুন) থেকে টিকিট কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

একই সঙ্গে আন্তঃনগর ও কমিউটার মিলে ১৯ জোড়া ট্রেন বাড়ানোর প্রস্তাব জানানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে।

১ জুন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে।

নতুন নির্দেশনা অনুসারে, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

টাইগার-দিশার বিরুদ্ধে মুম্বাই পুলিশের মামলা

0

মহামরি করোনার আইন অমান্য করায় বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানির বিরুদ্ধে বুধবার (২ জুন) মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

আগামী ১৫ জুন পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউন চলছে। এই সময় দুপুর ২টার পর থেকে বাড়ির বাইরে বের হওয়া নিষেধ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইগার ও দিশা মুম্বাইয়ের ব্যান্ডস্টান্ড এলাকায় ঘুরছিলেন। পরে পুলিশ তাদের আটকালে এর পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি তারা।

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় (সরকারি আদেশ অমান্য) মামলা দায়ের হয়েছে। তবে জামিনযোগ্য অপরাধ তাদের গ্রেপ্তার করা হয়নি।

এনএইচ২৪/জেএস/২০২১

আবারও জুটি বাধঁলেন অপু-ইমন

0

র্দীঘ ১৪ বছর পর একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে পর্দায় দেখা যাবে‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস ও চিত্রনায়ক ইমনকে।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন অপু-ইমন। এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়।

নাঈম আহমেদের ক্যামেরায় অপু-ইমনের সঙ্গে আরো আছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।

অপু বলেন, ‘ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি ডিজাইনগুলো আমার ভালো লেগেছে তাই কাজটি করছি।

ইমন বলেন, ‘অপু বিশ্বাস গুণী অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এরপর আর সিনেমা করা হয়নি। আজ মালাবারের ফটো শুটে আবার তার সঙ্গে কাজ করেছি। ভালো লেগেছে।

এনএইচ২৪/জেএস/২০২১

রামেকে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে ৯ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহী ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁ ১ জন ও পাবনার ১ জন করে মারা গেছেন।

বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৪ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল ২ ছাত্রের

0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ফোরকানিয়া মাদ্রাসার সামনে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো, গাজী মো. আশকার, মিনহাজুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই ও ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল করে দারুল আকরাম মাদ্রাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শিমুলতলী মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এনএইচ২৪/জেএস/২০২১

শ্রীলঙ্কায় উপকূলে ডুবছে রাসায়নিকবাহী জাহাজ!

শ্রীলঙ্কার উপকূলে সিঙ্গাপুরে রেজিস্ট্রিকৃত এক্স-প্রেস পার্ল নামের একটি রাসায়নিকবাহী জাহাজ ডুবে যাওয়ার পথে রয়েছে। খবর-বিবিসি।

জাহাজটি ডুবে গেলে জ্বালানি ট্যাঙ্ক লিক হয়ে কয়েকশ টন তেল সাগরের পানিতে মিশে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ওপর এর ধ্বংসাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গত কয়েকদিন ধরেই যৌথভাবে জাহাজের আগুন নেভানো এবং এটি ভেঙে গিয়ে যেন ডুবে না যায় সেজন্য কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের নৌবাহিনী। কিন্তু সাগর উত্তাল থাকায় এবং তীব্র মৌসুমি বায়ুর কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। কলম্বো বন্দরের বাইরেই এই ডুবে যাওয়ার পথে রয়েছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা সিলভা বলেন, উদ্ধারকারীরা সাগরে দুষণ কমাতে ডুবে যাওয়ার আগে জাহাজটিকে টেনে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু জাহাজটির পেছনের অংশটি সরে গেছে। এটি এখন ডুবতে শুরু করেছে।

কয়েকদিন ধরে জাহাজে আগুন জ্বলতে থাকায নেগোম্বো শহরের কাছে দেশটির সবচেয়ে প্রাচীন সৈকতে ইতোমধ্যেই তেল ও দূর্ষিত আবর্জনা ভেসে থাকতে দেখা গেছে। উদ্ধারকর্মীরা বলছেন, জাহাজটি যে অবস্থায় ছিল সেভাবেই ডুবে যাচ্ছে।

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আশিক হোসেন জুয়েল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ জুন) রাতে দেবহাটা গ্রামে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় জুয়েল নিজের বাড়িসংলগ্ন পুকুরঘাটে বসে থাকে। পরে তার খোঁজ না পেয়ে ওই পুকুরপাড়ে রক্ত দেখতে পাওয়া যায়।

অন্যদিকে এর পাশের আরেকটি পুকুরে ভাসতে দেখা যায় জুয়েলের মরদেহ। তার দেহের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য জুয়েলের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাবিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ৩৭ লাখ ছাড়াল। আক্রান্তের সংখ্যাও কয়েক কোটি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬। মারা গেছে ৩৭ লাখ ৬ হাজার ২৯৯ জন। সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএইচ২৪/জেএস/২০২১

বিধবা নারী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

0

নোয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় বুধবার (২ মে) বিকেলে মিল্লাত হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে মিল্লাতের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।

ভুক্তভোগী নারী জানান, প্রায় আট বছর আগে তার স্বামী মারা যান। রোববার ( ৩০ মে) রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে মিল্লাত তার ঘরে ডুকে। পরে সে ওই রাতে তাকে ধর্ষণ করেন।

ওসি জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

এনএইচ২৪/জেএস/২০২১

জয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতের আমিরসহ ৫ জন আটক

0

জয়পুরহাটের কালাইয়ে বুধবার রাতে উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে জেলা জামায়াতের আমিরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মো. রেজাউল করিম, কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান, মো. তাইফুল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. মোজাফফর হোসেন।

জানা গেছে, উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। এ সময় কালাই থানা পুলিশ এসে তাদের আটক করে।

ওসি বলেন, বুধবার রাতে জামায়াতের বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এনএইচ১৪/জেএস/২০২১