Wednesday, April 1, 2026
Home Blog Page 150

‘সাধু’ সেজে মন্দিরে লুকিয়ে ধর্ষক!

কিশোরিকে ধর্ষণে অভিযুক্ত সত্যেন্দ্র শুক্ল নামের এক ব্যক্তিকে ভারতের উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার এক মন্দির থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাধু’ সেজে দুই বছর ধরে ওই মন্দিরে লুকিয়ে ছিলেন তিনি। খবর: আনন্দবাজার।

জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক কিশোরিকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর প্রায় ২ বছর ধরে লাপাত্তা ছিল সে। সম্প্রতি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার মন্দির থেকে তাকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

সাভাপুর থানার ইনচার্জ এসপিএস চান্ডেল বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তারপরও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

0

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১ জুন) রাতে শিবগঞ্জ পৌর এলাকা থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসাটি আবাসিক। সেখানে ১১-১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকতো। তাদের সঙ্গে ওই ছাত্রীও লেখাপড়া করতো।

হলরুমের পাশে স্বপরিবারে বসবাস করেন আবদুর রহমান মিন্টু। রোববার (৩০ মে) রাতে ছাত্রীরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে মিন্টু হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে তারা এসে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যায়।

মঙ্গলবার (১ জুন) বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে মাও. আবদুর রহমান মিন্টুকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।

ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

পাবনায় প্রাইভেটকার-মোটরসাইকেলসহ আটক ২ ছিনতাইকারী

0

ছিনতাইকৃত তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারসহ পাবনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

আটককৃতরা হলো-পাবনা শহরের মাঠপাড়া মহল্লার সাজেদুল ইসলাম সজিব (৩৩) ও চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামের আতিকুর রহমান জনিক (৪২)।

বুধবার সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সদর উপজেলার টেবুনিয়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ গত পহেলা জুন জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন তার এপাচি মোটরসাইকেলটি গত ২৭ মে ভোরে টেবুনিয়া সিট গোডাউন মোড়ে একটি প্রাইভেটকারে করে চারজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগের পর গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে পাবনা শহরের মাঠপাড়া এলাকা থেকে সাজেদুল ইসলাম সজিবকে ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আতিকুর রহমান জনিকে চাটমোহর থেকে আটক ও ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এছাড়া জিজ্ঞাসাবাদে দুইজনের দেয়া তথ্যর ভিত্তিতে পলাতক অভিযুক্ত রনি খাঁ (৩০) এর বাড়ি থেকে আরো দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। আটক আতিকুর রহমান জনিকের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অস্ত্র ও ৩টি মাদক মামলা রয়েছে। আর রনি খাঁর বিরুদ্ধে দুটি চুরি, একটি ছিনতাই সহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

0

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে দাবীতে এবং প্রাণ সায়ের খাল খননে চরম অনিয়ম দূর্নিতীর প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাতক্ষীরা উপকূলে প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে যায় ও শত শত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপকূলের ক্ষতিগ্রস্থ মানুষ পথে বসে, আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পকেট ভরেন। তারা চাননা টেকসই বেড়িবাঁধ নির্মাণ হোক। তারা চান প্রতিবছর বেড়ি বাঁধ ভেঙ্গে গিয়ে তা সংস্কারে নামে বরাদ্ধ আসুক এবং তাদের পকেট ভারী হোক।

এ যাবৎকাল উপকূলের বেড়িবাঁধ সংস্কারে যে বরাদ্দ এসেছে তা হরিলুট হয়েছে। বক্তারা এ সময় তদন্তপূর্বক এসব পানি উন্নয়ন বোর্ডের অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রান সায়ের খাল খননের নামে চরম অনিয়ম ও দূর্নীতি করা হয়েছে। লুটপাট করা হয়েছে কোটি কোটি টাকা। সিডিউল অনুযায়ী এই খাল খনন করা হয়নি। খাল খনন শেষ হ্রয়ার আগেই তড়িঘড়ি করে খালে পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া খাল খননে অনিয়ম-দূর্নীতি ঢাকতে খালে আলোক সজ্জা ও নৌকা ভাসানো হয়েছে। বক্তারা এ সময় খাল পূণঃখনন ও খননে অনিয়ম-দূর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং ঠিকাদারের বিল বন্ধ করে দেয়ার জোর দাবী জানান। একইসাথে তারা শহরের জলাবদ্ধতা নিরসনেরও দাবী জানান।

সংগঠনটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ আরও অনেকে।

এনএইচ২৪/জেএস/২০২১

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে করোনা শনাক্ত ৫০ জন

0

হঠাৎ করেই সাতক্ষীরায় করোনা সংক্রমন উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের করোনা পরীক্ষা শেষে ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৮ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৪৭ জন। এদিকে, ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন দুই নারী। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ দুই শতাধিক মানুষ।

মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৬৪) ও শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের ইদ্রিস সানার স্ত্রী মাকছুদা খাতুন (৪৭)।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তিনি আরো জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কমে গেছে। মাস্ক পরতে তারা চরম উদাসীন। এ কারনে দিস দিন সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এনএইচ২৪/জেএস/২০২১

দোয়ারাবাজারে যৌতুকের তাড়নায় সংসার ছাড়া এক গৃহবধূ

0

দোয়ারাবাজারে যৌতুকের তাড়নায় স্বামীর অত্যাচারে ঘর ছাড়া শারমিন নামের এক গৃহবধূ। এক বছরের শিশু কন্যা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও সংসার টিকাতে পারেননি। অবশেষে সংসার ফিরে পেতে আদালতের দারস্থ হয়েছেন শারমিন আক্তার।

তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার কনিষ্ঠ কন্যা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে শারমিনের বিয়ে হয় একই উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আলআমিনের সাথে। তাদের প্রায় তিন বছরের দাম্পত্য জীবনে ফুটফুটে এক শিশু কন্যা সন্তানের জন্ম হয়। তার বয়স বর্তমানে ১ বছর। দাম্পত্য জীবনের শুরুতে আলআমিনের সংসারে অভাব অনটন থাকায় শারমিন তার বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা ব্যবসার জন্য স্বামীকে এনে দেয়। গত ১ বছর দাম্পত্য জীবন ভালো চললেও বাকি দুই বছরই যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠে ওই গৃহিণী।

তারপর দিন যত যেতে থাকে যৌতুকের দাবিতে তার ওপর বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। এক পর্যায়ে স্বামী স্থানীয় মহব্বতপুর বাজারে তার ব্যবসাকে আরো সম্প্রসারণ করার জন্য শশুড়ালয় থেকে আরো তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন আরো বেড়ে যায়। সম্প্রতি সে প্রকাশ্যে হুমকি দেয় তিন লাখ টাকা না এনে দিলে শারমিনকে আর সংসারে রাখবেনা এবং বেধড়ক মারপিট করতে থাকে।

এ ঘটনায় অসহ্য হয়ে অন্যত্র প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন শারমিন। যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে পাড়া প্রতিবেশীর দারস্থ হলে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। সামাজিক বিচার সালিশে যৌতুক ছাড়া তাকে আবারও স্বামীর সংসারে নিয়ে যেতে চাপ দেওয়া হলেও স্বামী ও তার পরিবারের লোকজন শারমিনকে সংসারে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।

এদিকে স্বামীর কথামতো যৌতুকের টাকা দিতে না পারায় শারমিনকে ঘর থেকে বের করে দেয়। এরপর থেকেই গত প্রায় একমাস যাবৎ বাবার বাড়িতে অবস্থান করছেন শারমিন আক্তার। উল্টো যৌতুক লোভী স্বামী মিজান মিয়া নামে জনৈক ব্যবসায়িক পার্টনারকে দিয়ে শারমিন বয়োবৃদ্ধ পিতা সিরাজ মিয়াসহ আত্মীয়স্বজনকে জড়িয়ে আদালতে একটি হয়রানিমূলক লুটপাটের মামলা দায়ের করে।

বর্তমানে বাবার বাড়িতে একমাত্র শিশু কন্যা নিয়ে সংসার ছাড়া কেঁদে কেঁদে শারমিনের দিনরাত কাটছে। জানতে চাইলে সংসার ছাড়া শারমিন আক্তার কান্নায় ভেঙ্গে পড়ে প্রতিবেদক বলেন, ‘আমার একটি কন্যা শিশু আছে। আমি বিয়ের পর থেকেই স্বামীর সংসার করতে চেয়েছি।

কিন্তু যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের লোকজনের অত্যাচারে সংসার ছেড়ে বাবার বাড়িতে আসতে বাধ্য হয়েছি। তার ব্যবসায়িক পার্টনারকে দিয়ে আমার পিতা, বোন জামাই ও তার ছোট্ট ভাইকে জড়িয়ে লুটপাটের সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। আমি স্বামীর সংসারে ফিরতে চাই এবং অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে চাই।’

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গাসহ ১০ জন আটক

0

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সদর উপজেলার তলুইগাছা, কলারোয়ার উপজেলার কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার শিংলাল গ্রামের মোমিন, আতিকুল ইসলাম, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শাহাজাহান বিশ্বাস, আরিফা খাতুন, আবীর হোসেন ও আসিফ কবীর, কক্সবাজারের উখিয়া রেহিঙ্গা শরনার্থী শিবিরের রফিকুল ইসলাম, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলি গ্রামের মাহাবুব শেখ, কুয়াছিনা ও যশোর জেলার কোতোয়ালি থানাধীন ছাবরা গ্রামের মরিয়ম বেগম।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ টহল বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ভারত থেকে দেশে আসার সময় উক্ত রোহিঙ্গাসহ ১০জনকে আটক করা হয়।

আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশন আশ্রয় কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন সম্পন্ন শেষে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্ত করা হবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সীমান্ত জুড়ে কঠোর নজরদারী শুরু করেছে বিজিবি। কেউ যাতে সাতক্ষীরার কোন সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত না করতে পারেন সে জন্য সীমান্তে এই কঠোর নজরদারী। পাশাপাশি সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারী।

এনএইচ২৪/জেএস/২০২১

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

0

গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

পলাশবাড়ী উপ‌জেলা প্রশাসনের আয়োজনে বুধবার ২ জুন সকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে পলাশবাড়ী পৌর সভা বনাম কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলার শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানার ওসি মাসুদুর রহমান মাসুদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা আ’লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কৃষকলীগ সাধরন সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ক্রীড়া ব্যাক্তিত্ব সুরুজ হক লিটন,আলহাজ্ব আব্দুল হামিদছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় পলাশবাড়ী পৌর সভা ১-০ গোলে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

এনএইচ২৪/জেএস/২০২১

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবশেন শুরু, বাজেট পেশ কাল

0

মহামারি করোনা পরিস্থিতির মধ্যেই কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে।

বুধবার (২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।

করোনার এমন উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে বাজেট অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

প্রস্তুতির মধ্যে রয়েছে—এমপি-মন্ত্রীদের তিন দিন পরপর করোনা টেস্ট করা, অধিবেশন সংশ্লিষ্ট সাংবাদিকসহ সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা এবং যারা অধিবেশন কক্ষে থাকবেন, তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা।

অধিবেশনে ১০০-১২০ জন এমপিকে উপস্থিত রাখার পরিকল্পনা করেছে সংসদ। আর তালিকাভুক্ত ৪৬ জন সাংবাদিক এবার বাজেট অধিবেশনে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ পেয়েছেন। তবে গণমাধ্যমকর্মীরা সাংবাদিক লাউঞ্জ ছাড়া অন্য কোথাও ঘোরাঘুরি করতে বা যেতে পারবেন না।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাদেশে করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৮৮

0

মহামারি করোনাভাইরাসে সারাদেশে আরও ৩৪ জনের মৃত‌্যু হয়েছে। এ র্পযন্ত মোট মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১২ হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এ র্পযন্ত মোটকরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।

বুধবার (২ জুন) বিকেলে স্বাস্থ্যঅধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

এনএইচ২৪/জেএস/২০২১