Wednesday, April 1, 2026
Home Blog Page 148

কুষ্টিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ

0

ঈদের পর থেকে কুষ্টিয়ায় উদ্বেগজনকহারে সংক্রমণ বেড়ে চলেছে। গত ১০ দিনে জেলায় ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ৬ জন। অধিকাংশ রোগী কুষ্টিয়া শহর কেন্দ্রিক।

করোনা চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালে আইসিইউ নেই। করোনা ইউনিটে শয্যা সংখ্যা মাত্র ৪১টি।

এরই মধ্যে ৫০ জনেরও বেশী রোগী সেখানে ঠাঁই নিয়েছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের সভা কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের মতামত নেন।

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক জানান জেলার অন্যান্য শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে জেলায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হতে পারে।

এনএইচ২৪/জেএস/২০২১

সৌদির প্রিন্সের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন স্পোক।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার তাদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং জনগণকে রক্ষায় সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে ইয়েমেন যুদ্ধের সমাপ্তি এবং সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে চলমান দ্বিপাক্ষিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন অস্টিন এবং প্রিন্স।

এনএইচ৩৪/জেএস/২০২১

মন্ত্রিসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিসভায় একাদশ জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (২ জুন) দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ মন্ত্রিসভার সদস্যরা এতে উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

বিকেল ৩টায় অর্থমন্ত্রী দেশের ৫০তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেটের স্লোগান ‘জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

এনএইচ২৪/জেএস/২০২১

৭ দিনের কঠোর লকডাউন সাতক্ষীরায়

0

মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জুন থেকে লকডাউন শুরু হবে।

বৃহস্পতিবার (৩ জুন) জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল লকডাউন ঘোষণা করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

কথা রেখেছেন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী

0

কথা রাখলেন (হবিগঞ্জ-৪) চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সাংসদ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী।

বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে অবস্থিত উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণ কাজ ভার্চুয়ালী ভাবে উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী কথা দিয়েছিলেন বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হলেও বহুতল ভবন দেয়ার ব্যবস্থা করবেন তিনি। কথামত বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ জেলা মাধ্যমিক স্কুল বিভাগের ইঞ্জিনিয়ার সজল মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ নারায়ণ কৈরী ,অবঃ প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ, ইঞ্জিনিয়ার রনজিৎ ঘোষ, নচুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল হান্নান, ইউপি সদস্য ফরিদ মিয়া ও চন্দ্র তাতী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন তাতীসহ আরও অনেকেই।

উপস্থিত সকলেই কথা রাখায় প্রতিমন্ত্রী মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই) ‘এক্সিকিউটিভ প্রোগ্রাম-আইসিটি’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ২১ জুন পর্যন্ত।

পদের নাম: এক্সিকিউটিভ প্রোগ্রাম-আইসিটি
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: বি.এসসি ইন সিএসই/সিএস/এসই/ইইই/টিই/আইসিটি
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের ঠিকানা: আগ্রহীরা career.dse.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

নাসা গ্রুপে ‘জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৭-৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ৩৫-৪০ বছর
কর্মস্থল: কুমিলা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

আবেদনের নিয়ম : আগ্রহীরা www.jagojobs.com/administration এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

বাজেট উপস্থাপন করতে প্রস্তুত অর্থমন্ত্রী

২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে প্রস্তুত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সংসদ ভবন এলাকায় পৌঁছান।

আজ বেলা ৩টায় জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত একটি অর্থবছর ধরা হয়। সরকারের আর্থিক আয়-ব্যয়ের হিসাব সংবলিত এই বাজেটে থাকে অনেক হিসাব নিকাশ।

এরআগে, বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়।

এনেএইচ২৪/জেএস/২০২১

আবারও বাড়তে পারে তাপমাত্রা

0

সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার হতে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএেইচ২৪/জেএস/২০২১

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা কেড়ে নিল আরও ২৮৮৭ প্রাণ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় বেশি। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিল এক লাখ ৩২ হাজার ৭৮৮ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার। ফলে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।

এনএেইচ২৪/জেএস/২০২১